You are viewing a single comment's thread from:

RE: আলু, বেগুন দিয়ে রুই মাছের মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago
রুই মাছের কথা বলতে গেলে বলবো এটা আমার প্রিয় মাছের মধ্যে একটি। রুই মাছ সব রকমের সবজি দিয়েই অনেক মজা লাগে৷ আলু বেগুন দিয়ে, কচুর মুখি, লাউ ইত্যাদি দিয়ে আমি রুই মাছ খেয়েছি। সব রকমের তরকারী দিয়েই রুই মাছ অনেক মজা লাগে। আমার পছন্দের মাছের তালিকায় ৩ নাম্বারের আছে রুই মাছ।
আপনি আলু বেগুন দিয়ে রুই মাছ রান্না করেছেন। আলু বেগুন এমন একটি তরকারী যা সব মাছের সাথেই মোটামুটি খাওয়া যায়। আলু বেগুন ভেজে নেওয়া তে আরো ভালো লাগছে। আপনার রেসিপির কালার দেখেই আমি মুগ্ধ খেতে তো আরো দারুণ হয়েছে বুঝাই যাচ্ছে। মজার একটি রেসিপি দেখা হলো আপনার মাধ্যমে।
দাদা, আপনি একটা একদম খাঁটি বলেছেন, বাড়ির পুকুরে চাষ করা মাছ গুলো বেশি টেস্টি হয়। তবে যারা বানিজ্যিক ভাবে চাষ করে তাদের মাছ মজা কম। আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ এই রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। 💕💕

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64115.03
ETH 1858.40
USDT 1.00
SBD 0.39