You are viewing a single comment's thread from:

RE: কাঁচ কলা দিয়ে শোল মাছের রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago
কাঁচ কলার রেসিপির সাথে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। আসলেই দাদা, কাঁচ কলা আমাদের দেহের জন্য অনেক উপকারি। মসলা যত কম খাওয়া যায় আমাদের পেটের জন্য তত ভালো। বেশি মসলা খাওয়ার কারণে গ্যাসের সমস্যার সৃষ্টি হয়। কাঁচ কলা কম মসলা দিয়ে রান্না করলেই মজা লাগে৷ এজন্য আমি মনে করি কাঁচকলা তরকারি হিসেবে অনেক ভালো।
আপনি কাঁচকলা দিয়ে শোল মাছের রেসিপি তৈরি করেছেন। সত্যি বলতে রেসিপিটি দেখতেই অনেক আকর্ষনীয় লাগছে। খেতে তো অবশ্যই অনেক মজা হয়েছে। তবে আপনি কাঁচ কলার পাশাপাশি কিছু পরিমান আলুও রেখেছেন রেসিপিতে এটা স্বাদের জন্য ভালো ছিলো। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, অসাধারণ এই রেসিপিটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। ভালোবাসা অবিরাম 🤘🤘🤘💞

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36