You are viewing a single comment's thread from:

RE: ওল দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago
পাঙ্গাস মাছের রেসিপি আগে থেকেই আমার অনেক পছন্দের। পাঙ্গাস মাছের আমার দেখা দুটো জাত রয়েছে একটা হচ্ছে নদীর পাঙ্গাস আর একটি হচ্ছে চাষের পাঙ্গাস। যারা নদীর পাঙ্গাস খেয়েছেন তারা যানেন পাঙ্গাস মাছের মজা সম্পর্কে। তবে চাষের পাঙ্গাসও অসাধারণ মজা হয় তবে পাঙ্গাস কেনার সময় পেট মোটা না কিনে পেট চিকন সেই রকম পাঙ্গাস মাছ কিনতে হবে। দাদা আপনার পাঙ্গাসের সাইজ পারফেক্ট আছে। আমার পরিবারের সবাই পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে।
আপনি ওল দিয়ে পাঙ্গাস মাছ রান্না করেছেন। ওল জিনিসটা সত্যি বলতে আগে চিনতাম না। তবে আম্মু রান্না করার সময় সবজিটার নাম জানতে চেয়েছিলাম। তখন থেকে আর কি ওল সম্পর্কে ধারণা পাইছি। ওল দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি অনেক মজা হয়। আপনি ওল আগে ভেজে নিয়েছেন। আমি যখন খেয়েছিলাম তখন সেটা ভাজা ওল ছিলো না। তবে আমিও মনে করি সবজি আগে ভেজে নিলে সেই রেসিপির মজা অনেক বেড়ে যায়।
আসলে দাদা আপনার পোস্টের মাধ্যমে প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর রেসিপি দেখা হচ্ছে। তবে এর মূল বিষয় হচ্ছে আপনার রেসিপি মাঝে একটা আলাদা আর্ট থাকে যা সবাইকে মুগ্ধ করে। তবে আমি আপনাকে অলরাউন্ডার বলতে চাই। কারণ আপনি শুধু রেসিপি না, আর্ট, মুভি রিভিউ, ভ্রমণ পোস্ট সব কিছুতেই পাকা। এই জন্যেই আপনার এতো ভক্ত। যারা প্রতিনিয়ত আপনার পোস্ট ফলো করে। আমি নিজেও আপনার কনটেন্ট এর বড় ভক্ত। যাইহোক দাদা, আপনার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। 💙💙💙

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64285.60
ETH 1870.70
USDT 1.00
SBD 0.36