You are viewing a single comment's thread from:

RE: ওলকপির সাথে বড়ো কাতলা মাছের রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago
কাতলা মাছ তার মাথার জন্যই বেশি বিখ্যাত। কারণ এই মাছের দেহের তুলনায় মাথা বিশাল আকৃতির হয়ে থাকে। আমার কাতলা মাছ অনেক পছন্দের মাছ। আর বড় কাতলা মাছ দিয়ে যেকোনো তরকারির রান্না করলেই মজা লাগে। আপনি ওলকপি দিয়ে কাতলা মাছ রান্না করেছেন। ওলকপি দিয়ে কাতলা মাছের রান্না যদিও খাওয়া হয় নাই তবে আপনার রেসিপি দেখে বুঝাই যাচ্ছে অসাধারণ মজা হয়েছে। আপনার একটা বিষয় অনেক ভালো লাগে, আলু ভেজে তার পর রান্না করেন এই বিষয়টা আমার অনেক পছন্দের। এতে করে কাচা আলুর গন্ধ আর থাকে না। আলুর স্বাদ ভিন্ন হয়। আর বিশেষ করে তরকারীতে পাঁচভোড়ন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আমাদের পরিবারের সবাই মুড়িঘণ্ট অনেক পছন্দ করে। বড় কাতালার মাথা দিয়ে এটা অনেক মজার হয়। কয়েকবার খাওয়া হইছে। কাতলা মাছের মাথার মগজের অংশটা বেশি মজার। একটা বিষয় খেয়াল করছি আপনি প্রতিটি রেসিপিতে সরিষার তেল ব্যবহার করেন। এটা মনে হয় তরকারির স্বাদ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। আমি এখন রেসিপি তৈরি করলে আনার রেসিপি ফলো করে করার চেষ্টা করি। কারণ আমার মতে আপনি রান্নার ক্ষেত্রে অসাধারণ কিছু কৌশল অবলম্বন করেন যা আপনার রেসিপিকে আকর্ষনীয় করে তুলে।
দাদা, আপনাকে অনেক ধন্যবাদ, কাতলা মাছের এই অসাধারণ রেসিপিটি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। সব সময় আপনার রেসিপির অপেক্ষায় থাকি। দাদা, এর পর কাতলা মাছ কিনলে অবশ্যই আপনার রেসিপি ফলো করে রেসিপি তৈরি করবো আর খাওয়ার পর আপনাকে রিভিউ জানাবো। পরবর্তী আকর্ষনের অপেক্ষায় রইলাম। 🤚💞🤚

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65181.08
ETH 1958.92
USDT 1.00
SBD 0.37