You are viewing a single comment's thread from:

RE: পাঙ্গাস মাছের ভুনা রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago
দাদা, প্রথমেই বলতে চাই পাঙ্গাস মাছ আমারও অনেক প্রিয় মাছ। তবে যারা এই মাছ পছন্দ করে তাদের কিছু কারণ থাকতে পারে, আসলে পাঙ্গাস মাছ যেহেতু তেলাক্ত মাছ তাই রান্নার দিকে বিশেষ ভাবে নজর রাখতে হবে। ঠিক মতো রান্না করতে পারলে অন্যান্য মাছের চেয়ে পাঙ্গাস মাছ স্বাদে কম নয় বরং বেশি। পাঙ্গাস মাছ যেগুলো লম্বা টাইপের সেগুলো বেশি মজা। আএ এক প্রকার পাঙ্গাস আছে পেট অনেক মোটা সেগুলোতে বেশি পরিমানে তেল থাকে। তাই আমি মনে করি পাঙ্গাস মাছ লম্বাটে সাইজেরটা রান্না করলে সবাই পছন্দ করবে। আপনার মাছের পিচ গুলো দেখে মনে হচ্ছে লম্বাটে পাঙ্গাস এটা। আর পাঙ্গাস মাছের রেসিপিতে অবশ্যই রসুন অনেক জরুরী বিষয়।
আপনি খুব সুন্দর ভাবে মাছগুলো ভেজে নিয়েছেন। আমিও তরকারিতে ভাজা মাছ পছন্দ করি। ভাজা মাছের আলাদা একটা স্বাদ আছে। সাথে আপনি পেঁয়ায় ভেজে ব্যবহার করেছেন এটা তরকারি স্বাদ অনেকাংশে বৃদ্ধি করে। তবে আমাদের বাজারে নদীর পাঙ্গাস পাওয়া যায়। চাষের পাঙ্গাস আর নদীর পাঙ্গাসের মধ্যে অনেক পার্থক্য। যারা কখনো পাঙ্গাস মাছ খান নাই, তারা একবার হলেও নদীর পাঙ্গাস খেয়ে দেখতে পারেন ভক্ত হয়ে যাবেন। যাইহোক, দাদা আপনার রেসিপি দেখে সত্যি এখন পাঙ্গাস মাছ দিয়ে ভাত খেয়ে মন চাচ্ছে, যদিও আজকে বাসায় সিলভার কার্প রান্না হইছে। ধন্যবাদ দাদা, খুব সুন্দর পদ্ধতিতে পাঙ্গাস মাছের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। অপেক্ষায় রইলাম পরবর্তী আকর্ষনের। 🖐️❣️❣️❣️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64655.96
ETH 1868.96
USDT 1.00
SBD 0.38