You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: সাগরিকা

in আমার বাংলা ব্লগ4 years ago
ওয়াও, আবার সেই পছন্দের জুটির মুভি। উত্তম - সুচিত্রার মুভি মানেই অসাধারণ গল্প, অসাধারণ অভিনয়। আপনার আগের মুভি রিভিউ দেখে আমি উত্তম সুচিত্রার ভক্ত হয়ে গেছি। আসলে অভিনয় নাকি বাস্তব তাদের অভিনয় দেখলে কনফিউশন লাগে। তারা একদম নিঁখুত অভিনয় করে, তাদের অভিনয়ে ভুল ধরার কোনো স্কোপ নাই। আসলে কি পুরাতন মুভিগুলো এক একটা মাস্টার পিছ। এখনকার মুভি যেমন সব কপি করা কাহিনী আগের মুভিগুলো ছিলো সব মৌলিক কাহিনী নিয়ে। তেমন গল্প হচ্ছে সাগরিকা মুভির গল্প। সমাজের বাস্তবিক দিকটা খুব সুন্দর ভাবে এই মুভির মাধ্যমে তুলে ধরা হয়েছে।
বাসন্তির বাবার মতো আমাদের সমাজে অনেক লোভী মানুষ আমাদের সমাজে বসবাস করে। যাদের কথার কোনো ঠিক নাই। এই রকম লোক একটা আমাদের গ্রামে আছে। সম্পর্কে আমার চাচা হয়। তার মেয়ের বিয়ে নিয়ে অনেক কাহিনী করছে। তবে আমার কাছে সুচিত্রার ক্যারেক্টারটা বেশি পছন্দ হয়েছে। সুচিত্রা তার ভালোবাসায় অটোট ছিলো তাই শেষ পর্যন্ত তার জয় হয়। আসলে সত্যি ভালোবাসাগুলো সব সময় সফল হয়।
দাদা, আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি বাস্তব ভিত্তিক মুভি আমাদের মাজে শেয়ার করার জন্য। আসলে প্রতিটি সিনেমা আমাদের জীবনের ঘটনার কিছু অংশ মাত্র। দাদা, আশা করি সামনে আরো এমন মুভি রিভিউ আমাদের সাথে শেয়ার করবেন। অপেক্ষায় রইলাম দাদা। 🤚🤎

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62197.56
ETH 1772.49
USDT 1.00
SBD 0.38