পোস্টাল রং এবং টয়লেট টিস্যুর রল দিয়ে বেনামি ফুল :ড্যাফোডিল
আসসালামু আলাইকুম,
আজ আমি হাজির হয়েছি আর্ট নিয়ে ।এই ব্লগে যেহেতু আমি নতুন তাই আকাবুকি নিয়ে এটা আমার প্রথম পোস্ট।আজ অনেকদিন পর আঁকতে বসলাম ।আমি পেন্সিলের মাদ্ধমে খুব কমই আঁকি।সরাসরি তুলি বা অপ্রয়োজনীয় জিনিস দিয়ে একে ফেলি। ছোট বেলায় আর্ট করতে ভালোবাসতাম আর তখন খুবই ভালো আর্ট পারতাম তবে এখন ভুলে গেছি বা আগের মত ভিজ্যুয়ালিটি কাজ করে না ।
ছোটবেলায় ভালো আঁকতে পারতাম বলে ক্লাসের মেয়ারা আমাকে খাতার অনেক পৃষ্ঠা ছিড়ে দিতো গ্রামের দৃশ্য একে দেওয়ার জন্য ,আমি ওদের না বলতে পারতাম না ,তবে জীবনে কেউকে ছবি এঁকে দেই নাই ।কেউ বললে আমি ছবি এঁকে দিতে পারতাম না ,কি আঁকবো কি আঁকবো করে আর একে দেওয়া হয় নি কখনো ।
আজ যেই ফুলটা এঁকেছি এটা আমি টাঙ্গাইল যেয়ে দেখেছিলাম ,খুবই সুন্দর ,অনেকে টা কাঁশ ফুলের মত আঁশ আছে, বেনামি সেই ফুল একে ফেললাম অপ্রয়োজনীয় বস্তু দিয়ে ।
প্রয়োজনীয় উপকরণ
১.পোস্টাল কালার
২.তুলি
৩.আর্ট পেপার
৪.আর অপ্রয়োজনীয় ফেলে দেওয়া টয়লেট টিস্যুর রল
দ্বিতীয় ধাপ
তৃতীয় ধাপ
চতুর্থ ধাপ
পঞ্চম ধাপ
ষষ্ঠ ধাপ
সপ্তম ধাপ
এবং ফাইনাল ধাপ
এভাবে অপ্রয়োজনীয় বস্তু দিয়ে নান্দনিক অনেক কিছু বানানো যায় ,আর্ট তো করাই যায় ।
"সবাই শুধু একজন আর্টিস্ট এর আর্ট ই দেখে তবে আর্ট করতে যেয়ে যে তার হাত ,জামা, ফ্লোরের বারোটা বেজে গেছে তা কেউ দেখতে চায় না "
আমার এমন ট্রিক্স করে ফুল আঁকা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ।
"ধন্যবাদ"
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য । আসলে অতটা বিরক্ত করতো না ,আর তখন বিরক্ত কি জিনিস তা জানা ছিল না ।তবে এখন খুব খারাপ লাগে ওদের পৃষ্ঠা গুলোর জন্য
আসলে আপু সেটাই তো তখন মনের মধ্যে আনন্দ লাগতো।
আজ আপনি প্রথম পোস্ট করেছেন শুনে অনেক ভালো লাগলো। আপনার জন্য অভিনন্দন রইল। পোস্টার রং ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।সামনে আরো আর্টের পোস্ট দেওয়ার চেষ্টা করবো।
সত্যি বলতে মনের কল্পনার বেনামী ফুলের পেইন্টিং গুলা খুবই সুন্দর হয়। এটাই আপনার নতুন পেইন্টিং পোস্ট শুনে ভালো লাগলো। আপনার এই পেইন্টিং টি অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য আগামীতে শুভকামনা রইল।
সুন্দর পেইন্টিং করেছেন আপু।দেখে খুবই ভালো লাগলো। এইটা দেওয়ালে বাধায় করে ঝুলিয়ে রাখলে অনেক সুন্দর দেখাবে। আইডিয়া টা ভালো ছিল। চেষ্টা চালিয়ে যান আপনার আর্ট করার সিস্টেম ভালো হয়েছে। কনটিনিউ করতে থাকুন অনেক ভালো করবেন। আরেকটি জিনিস বলতে ভুলে গিয়েছিলাম কালার কম্বিনেশন টা বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু আপনাকে।
ধন্যবাদ ভাইয়া ,এত সুন্দর কমেন্ট করে আমার উৎসাহ বাড়িয়ে
দিলো।
আপু আপনি তো অনেক সুন্দর একটি ফুলের পেন্টিং করেছেন ৷ অনেক সুন্দর হয়েছে আপনার আর্ট ৷ ছোট বেলার মতো এখনো যদি আর্ট পারতেন তাহলে বোধায় দ্বিগুণ সুন্দর হতো ৷ এভাবে প্রতিনিয়ত আর্ট করলে আশা করি ছোট বেলার সেই প্রতিভা ফিরে আসবে ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য
ধন্যবাদ ভাইয়া ।চেষ্টা করবো আগের মত আর্ট এর বিষয় সময় দিতে ।
ওয়াও আপু আপনি খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন। এখনই এত সুন্দর হয়েছে না জানি আগের মত পারলে কেমন হতো। আপনি ফেলে দেওয়া বস্তু দিয়ে খুব সুন্দর করে আঁটি সম্পূর্ণ করেছেন। নিশ্চয়ই এই আঁকা আকির জন্য আপনি ক্লাসে আপনার ফ্রেন্ডের কাছে খুবই ফেমাস ছিলেন।
ধন্যবাদ আপু ।আমি ছাড়াও ক্লাসের আরেকটা মেয়ে ভালো আর্ট পারতো আমার বেস্ট ফ্রেন্ড ,তাই দুইজনকেই পৃষ্ঠা দিতো ।তবে এখন পারি না তেমন ধর্য্য নাই।
এই অংকনটি দেখে কমেন্ট না করে পারলাম না। কি অনবদ্য এই আর্ট , প্রশংসার বড় দাবি রাখে। খুব ভালো লাগলো আপনার এই বেনামী ফুলের অঙ্কন। এভাবে আঁকতে থাকুন। ধন্যবাদ।
পোস্টার ব্যবহার করে আপনি অনেক সুন্দর ভাবে কিছু ফুল তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর হবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
ওয়াও এক কথায় অসাধারণ একটি ফুল প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে।। ফুল বস্তুতের ধাপ গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন শুভকামনা রইল আপনার জন্য পরবর্তীতে এর থেকে আরও ভালো চিত্র আশা করি।।
আপু আপনি অনেক চমৎকার ভাবে ফুলের ফটোগ্রাফি করেছেন। টয়লেট টিস্যুর রোল ব্যবহার করাতেই ফুলের পাপড়ি গুলো এত সুন্দর ভাবে ফুটে উঠেছে। আর আমার মনে হয় নীল রঙের ব্যাকগ্রাউন্ডের কারণেই সাদা ফুলগুলো এত আকর্ষনীয় দেখাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর আইডিয়ার মাধ্যমে এত চমৎকার একটি আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।