You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭১

in আমার বাংলা ব্লগ2 years ago

গল্প টা আমার না,বন্ধুর

আমি সাইকেল চালানো একটু বড় বয়সেই শিখেছি।ক্লাস সেভেনে।কারন আমার সাইকেল ছিল না আর বাবা মা কিনে দিতেও ইচ্ছুক না।কারন তারা ভাবত সাইকেল কিনে দিলেই আমি অ্যাক্সিডেন্ট করব। যাই হোক বন্ধুর সাইকেল দিয়ে স্কুল মাঠে চালানো শিখতেছি,এখন জানেনই প্রথম শেখার সময় ব্যালেন্স করা কঠিন।তাই চালাতে চালাতে এক মেয়ের সাথে ধাক্কা লেগে পড়ে যাই। বন্ধু এগিয়ে এসে আমাকে বকা দিতে থাকে।মেয়েটা বন্ধুর এলাকার। বন্ধু নিয়মিত মেয়েটার খোজ খবর নিতে থাকে৷ এর মাঝেই দুইজন রে রেস্টুরেন্ট এ দেখি। তারপর শুনি প্রেমে হাবু ডুবু খাচ্ছে দুজন। এতদিন সিনেমায় দেখলাম যার সাথে ধাক্কা লাগে তার সাথেই প্রেম হয়। আমার কপাল কত খারাপ যে প্রেম হল আমার বন্ধুর সাথে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64153.03
ETH 1867.14
USDT 1.00
SBD 0.36