You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১২৮

in আমার বাংলা ব্লগ3 years ago

পৃথিবীর যত সুখ,
এনে দেবো তোমায়।
বাঁধবো এক সুখের নীড়,
ভালোবাসা মোদের আঙ্গিনায়।
আমাদের ঘর ভরা পূর্ণিমা,
আমাদের উঠোন কোণে শিউলিতলা।
মোদের মাঝে মোদের প্রেম,
যেনো দুজন দুজনায় আজীবন বেঁচে থাকা।

ইচ্ছা হয় সারাজীবন তোমায়
এভাবেই ভালবেসে যাই,
শুধু তোমার ঐ হৃদয় পদ্মে
মোরে এতটুকু দিও ঠাই।

পৃথিবীর সব সুখ পাবে তুমি,
হবে আমার রাজ্যের রাণী,
আমার মনের আঙিনায়
হবে তোমার বিচরণ
জনম জনম আমাদের
প্রেম গাথা লোক করবে স্মরণ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 63838.91
ETH 1916.53
USDT 1.00
SBD 0.37