You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৫

in আমার বাংলা ব্লগ4 years ago

আমি ইচ্ছেগুলোকে রাখি লুকিয়ে
মনের গভীরে নিবর যতনে,
সখী তুমি শুধু আমারই শয়নে স্বপনে
তোমার ভালোবাসায় উজ্জীবিত জীবনে।
আমি আড়ালে থেকে সাজাই হৃদয়
কল্পনার জগতে বেড়াই চঞ্চলতায়
সখী তোমার মিষ্টি হাসির ঝলক
হৃদয়ে বিদ্রোহের আগুন জ্বালায়

মনে হয় সব বাধা ভেঙ্গে ফেলি
ভেঙ্গে দেই সব বাধ
সব লাজ ঝেড়ে ফেলে
বলে দেই মনের সাধ।

বলে দেই তোমায় ভালবাসি
নদী তীরে তোমার পাশে বসি
সারাদিন তব মুখে চেয়ে
দেখতে থাকি সেই মধুর হাসি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64796.00
ETH 1876.83
USDT 1.00
SBD 0.38