You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪

in আমার বাংলা ব্লগ4 years ago

কিছু কথা থাকে অপ্রকাশিত
চাইলেও যা প্রকাশ করা যায় না,
কিছু ব্যথা থাকে অসস্পষ্ট
চাইলেও যা বুঝানো যায় না।
হৃদয়ের কথা হৃদয়ে গভীরে
থাকে বন্দী, আলোর মুখ দেখে না কভু,
হৃদয়ের ব্যথা হৃদয়ের অন্ধকারে
থাকে লুকানো, দেখানো যায় না তা কভু ।

কথা গুলো থাকবে চিরদিন অপ্রকাশিত
চলে যাবে আমার সাথে কবরে
জানি কখনো তুমি আমার হবেনা
ভালবেসে যাব তোমায় তবুও।

ধীরে ধীরে অনুভূতি জমে ভারি হবে বুক
চোখ বেয়ে পড়বে উষ্ণ অশ্রু
তবুও দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে
চেয়ে যাব তোমার সুখ।

Sort:  
 4 years ago 

আরে ভাই, আপনি দেখি সবটা বলে দিলেন কবিতার ছন্দে হি হি হি। দারুণ লিখেছেন।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার এই মন্তব্য অনেক উৎসাহিত করল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65754.07
ETH 1924.19
USDT 1.00
SBD 0.38