একগুচ্ছ ফটোগ্রাফ
ফটোগ্রাফি এখন প্রায় সবারই শখের একটি বিষয়।আগে ছবি তুলতে অনেক ঝামেলা পোহাতে হত,ছবি তোলো ডেভলপ করো অনেক হ্যাপা। কিন্তু বর্তমানে স্মার্ট ফোন এসে ছবি তোলাটা যেন দুধভাতে পরিণত হয়েছে।ফোনের ক্যামেরা অন করো আর ছবি তোলো সিম্পল।যাই হোক এটা আমাদের মত শখের ফটোগ্রাফার দের জন্য আশীর্বাদ বলা যায়। চলুন আমার ফোনের ক্যামেরায় বন্দী হওয়া কিছু আলোকচিত্র দেখে নেওয়া যাক।
আমার কাছে কেউ যদি দাবি করে আমি অনেক দেখেছি,আর দেখার কিছু বাকি নেই তবে আমি তাকে হয় পাগল না হয় মিথ্যাবাদী ধরে নেব। কেননা আমরা মানুষ এতটাই বেখেয়ালী যে হয়ত বিছানার পাশেই একটা বই বছরের পর বছর পড়ে আছে কিন্তু সে খেয়াল ই করে নাই। তেমনি এই জবা ফুলটিও আমার বন্ধুর বাড়ির একদম গেটে। প্রায় নিয়মিত যাতায়াত থাকা সত্বেও আজই প্রথম খেয়াল করলাম।এবং তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে ক্যামেরা বন্দী করলাম।
এই ফুলটি আমাদের অতিপরিচিত একটি ফুল। ফুলটি আমাদের বাড়ির সৌন্দর্য কয়েকগুণ বৃদ্ধি করে। সাধারণত বাড়ির প্রবেশ পথে এই ফুলের গাছটি লাগানো হয়। হ্যা ঠিকই ধরেছেন এটি বাগান বিলাস। কাগজের ফুলের মত দেখতে এই ফুলটি বেশ লাগে।
গতকাল একটি পার্কে গিয়েছিলাম স্টুডেন্ট দের নিয়ে।পার্কে ঘোরাঘুরি শেষে বাড়িতে ফিরব এমন সময় নীলাক্ষী বলল স্যার ওখানে কি আছে তা তো দেখা হল না।আমি বললাম কিছু নেই চলো বাড়ি যাই,কিন্তু ওরা ছাড়ল না ঢুকতেই হল। অবশ্য না ঢুকলে এই অপূর্ব দৃশ্য থেকে বঞ্চিত হতাম।স্বচ্ছ জলের মাছে রঙিন মাছগুলোকে দেখে কি যে আনন্দ হচ্ছিল বলে বোঝাতে পারব না।
এগুলো রঙ্গন ফুলের একটি প্রজাতি। জানি আমার বলে দেওয়ার দরকার নেই,আপনারা সবাই চেনেন এই ফুলটিকে।কিন্তু এমন প্রজাতির রঙ্গন আমি প্রথম দেখলাম।না আমি লাল রঙ্গনের কথা বলছি না। কিন্তু এমন ছোট ছোট একদম থোকা থোকা রঙ্গন দেখি নি। তাই প্রথম দেখাতেই ক্যামেরাবন্দী করে ফেলেছি।
এই সুন্দর পতঙ্গটির আসল নাম আমি জানিনা। তবে এটা যে মথ বর্গীয় পতঙ্গ তা বলতে পারি।সেদিন স্টুডেন্ট কে পড়ানোর সময় হঠাৎ খেয়াল করি বেচারাকে। প্রজাপতির মত সুন্দর না হলেও প্রজাপতির থেকে কোন অংশে কম না।
আগের ফটোগ্রাফটির মত এটাও একটি মথ। আকারে প্রজাপতির মতই বড়।পাখাতেও রঙের কারুকাজ আছে কিন্তু তারপরেই বেচারা প্রজাপতির মত সম্মান পায় না।একদিন রাতে সে আমার মেহমান হয়ে আসে হঠাৎ। তখন ক্যামেরাবন্দী করে নিয়েছি চুপিচুপি।
আকাশ এত মেঘলা,
যেও না কো একলা
কিন্তু এই কথা টা আমার মানার উপায় নেই। কারন প্রথমত আমি বিদ্রোহী, দ্বিতীয়ত আমি সিঙ্গেল তাই একা ছাড়া যাওয়ার উপায় নেই। গতকাল পার্কে গিয়ে ভিউ টা অনেক পছন্দ হওয়ায় তুলে নিয়েছি ছবি টি।
| ফটোগ্রাফার | বৃত্ত |
|---|---|
| ডিভাইস | পোকো এক্স ২ |
| লোকেশন | গোবিন্দগঞ্জ,গাইবান্ধা |
OR
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
চমৎকার কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন ভাইয়া। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মতো। বিশেষ করে প্রজাপতির ফটোগ্রাফিটি আমার অনেক ভালো লেগেছে।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।
বাহ বেশ চমৎকার চমৎকার ফুল, তার মধ্যে আবার একটা মাছের ছবি দেখা যাচ্ছে। সুন্দর হয়েছে আপনার সব ফটো গুলো বোঝা যাচ্ছে স্টুডেন্টদের সাথে ভালো একটা সময় কাটিয়েছেন।
চমৎকার একটি ফটোগ্রাফি পর্ব উপহার দিয়েছেন দাদা। যদি ফুলের সৌন্দর্যের কথা বলি তাহলে বাগান বিলাস ফুলের সৌন্দর্য টাই আমার কাছে বেশি ভালো লেগেছে । তাছাড়া ৭ নং ফটোগ্রাফি টাও অনেক সুন্দর ছিল। সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
আপনি দারুণ কিছু ভিন্ন ধরনের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো খুবই দারুণ ছিল। বিশেষ করে প্রজাপতির ফটোগ্রাফি এবং মাছের ফটোগ্রাফি টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এছাড়াও প্রাকৃতিক যে ফটোগ্রাফিটি রয়েছে অর্থাৎ পার্কের মধ্যে এটা অনেক ভালো লেগেছে। সব মিলিয়ে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
একদম ঠিক বলছেন ভাইয়া আগে কিন্তু একটা ছবি তুলতে হলে অনেক দূরে যেতে হতো। তাছাড়া সেই ছবি ডেভেলপ করে দিতে ২/১ দিন সময় নিত। কিন্তু বর্তমান সময়ে মোবাইল ফোনে ক্যামেরা থাকায় অনেক সহজ ক্যামেরা অন করলাম টুকটাক ছবি নিয়ে নিলাম। তবে আপনি ফটোগ্রাফি গুলো দারুন করেছেন প্রতিটি ফটোগ্রাফি আমার দেখতে অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে ফটোগ্রাফি পছন্দ করেনা এমন মানুষ সত্যিই খুঁজে পাওয়া মুশকিল। আপনার শেয়ার করা ফটোগ্রাফির মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে রঙ্গন ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া আমাকে উৎসাহিত করার জন্য।
বছরের পর বছর টেবিলের উপর বই পড়ে থাকলেও কোনদিন খেয়াল করি না ভাইয়া। তবে ভাইয়া অবশেষে জবা ফুলটি খেয়াল করেছিলেন বলেই সুন্দর ফটোগ্রাফি দেখতে পেলাম। সবগুলো ফটোগ্রাফি দারুন ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে।
খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। ঠিকই বলেছেন আপনি অনেক সময় আমাদের সামনে কোন জিনিস পড়ে থাকলেও তা আমরা খেয়াল করি না। তবে জবা ফুলের ফটোগ্রাফিতে আমার কাছে খুব ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি ছিল। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
পার্কে গিয়ে স্টুডেন্টদের সাথে বেশ ভালই ঘোরাফেরা করেছেন দাদা। আপনার একগুচ্ছ ফটোগ্রাফ গুলো সত্যিই অসাধারণ হয়েছে। সুন্দর একটি পপোস্ট আমার সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।