ম্যান্ডেলা আর্ট
অনেক দিন পর আজ ম্যান্ডালা আর্ট করতে বসলাম।ম্যান্ডালা আর্ট করার জন্য প্রয়োজন গভীর মনযোগ। আর প্রচুর সময়।গত কিছুদিন যাবৎ প্রচুর ব্যস্ত ও দৌড়াদৌড়ির কারনে আর্ট করতে বসতে পারি নি।তাও আজ আর্ট করতে বসে প্রচুর ভুল হচ্ছিল আর কেমন যেন জড়তা কাজ করছিল।তাই আজকের আর্ট টা অত ভাল হয়নি। আবার আর্ট করার জন্য মার্কার পেন এনেছিলাম সেগুলোও কোথায় যেন গায়েব হয়ে গেছে।তাই সাধারণ জেল পেন দিয়েই করতে হয়েছে।তো চলুন আজকের আর্ট শুরু করা যাক।
প্রয়োজনীয় উপকরণ
| Heading1 |
|---|
| আর্ট খাতা |
| জেল কলম |
| সাধারণ কম্পাস |
প্রথমে কম্পাস দিয়ে একটি বৃত্ত একে নিই।এরপর সেই বৃত্তের মাঝে পাপড়ি আর্ট করে নিই।
এরপর পাপড়িগুলোর মাঝে বিন্দু দিয়ে ও কেন্দ্রের দিকে গাঢ়ো করে দিই।এবং কেন্দ্র থেকে ছোট ছোট সরল রেখা দিই।
এরপর পাপড়ি গুলোর বাইরের দিকে আবার পাপড়ি আর্ট করি।
এই পাপড়িগুলোর মাঝে আবার বৃত্ত আর্ট করি।বৃত্তগুলোর মাঝে গাঢ়ো করে দিই।
এরপর এই পাপড়ি গুলোর বাইরে আবার পাপড়ি আর্ট করি এবং সেই পাপড়ি গুলোর মাঝে তিনটি করে দাগ দেই।এই দাগ গুলো একটু গাঢ়ো করে দেই।
আগের পাপড়ি গুলোর চারপাশে একটি গোল দাগ দেই এবং দাগটির ও পাপড়ির মাঝের ফাকা জায়গা ঘন করে লম্বা লম্বি রেখা দিয়ে পূরণ করি।
এই বৃত্তটির উপর আবার বড় করে কিছু পাপড়ি আর্ট করে নেই।
এরপর পাপড়ি গুলোর ছোট ও বড় পাপড়ির মাঝের ফাকা জায়গায় ছোট ডট ও রেখা দ্বারা নকশা করি।
বড় পাপড়ির গায়ে খুবই ছোট ছোট বক্ররেখা দ্বারা নকশা করি ও দুটি বড় পাপড়ির মাঝের ফাকা জায়গায় সুর্যের মত নকশা আকি।
এরপর ভেরিফিকেশন এর জন্য স্বাক্ষর করি।
OR
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
ভাইয়া আপনার ম্যান্ডেলা আর্টটি দারুন হয়েছে।এ ধরনের ম্যান্ডেলা আঁকতে সময় ও ধৈর্যের দরকার। আপনি খুব সুন্দরভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর এই অংকনটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
চেষ্টা করেন আস্তে আস্তে অনেক অনেক ভালো হবে আশা করি।আপনি যেন আপনার লক্ষ্যে পৌছাতে পারেন তাই আশা করছি।ভালোই হয়েছে আপনার ম্যান্ডেলাটা।প্রতি টি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ
আপনাকেও অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন দাদা ৷ আসলেই ম্যান্ডেলা আর্ট গুলো করতে প্রচুর সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় ৷ জেল কলম দিয়ে বেশ ভালোই এঁকেছেন ৷ ম্যান্ডেলা আর্ট টি দেখে ভালোই লাগলো ৷ ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য ৷
আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।
দাদা নমস্কার
আসলে কি আর্ট করার জন্য ধৈর্য আর সময় নিয়ে করতে হয় ৷ আপনার মার্কার পেন গুলো হারিয়ে গেছে শুনে খারাপ লাগলো ৷ যা হোক অনেক ভালো লাগলো এতো সুন্দর জেল কলম দিয়ে ম্যান্ডেলা আর্ট টি ৷ অনেক ধন্যবাদ দাদা ভালো থাকবেন ৷
আপনাদের ভাল লাগাতেই আমার আর্টের সার্থকতা।ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করার জন্য।
অসাধারণ ভাই, আপনার ফুলের মেন্ডেলা আর্ট দেখে সত্যি আমি খুব মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুব সুন্দর করে অত্যন্ত নিখুঁতভাবে আমাদের মাঝে ধাপে ধাপে আর্ট টি উপস্থাপন করেছেন। আপনার ফুলের মেন্ডেলা আর্ট দুর্দান্ত হয়েছে। এই ধরনের আর্ট করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় । এত চমৎকার আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
সে কি কথা, এখনও আপনার দৌড়াদৌড়ি শেষ হয়নি....?
যাই হোক,আর্ট তো মোটামুটি বেশ ভালোই হয়েছে। আর ভেতরকার ডিজাইন দেখে তো মনে হচ্ছে যথেষ্ট সময় এবং কষ্টও হয়েছে। সব মিলিয়ে আসলে দেখতে বেশ ভালোই লাগছে।
না দাদা।মনে হয়না এজীবনে শেষ হবে।অনেক ধন্যবাদ দাদা উৎসাহিত করার জন্য।
বাহ্ আপনি তো বেশ ভালো ম্যান্ডেলা আর্ট করতে পারেন 👌
এধরনের অংকন বেশ কঠিন এবং মনোযোগ লাগে প্রচুর। এতো ব্যাস্ততার মাঝেও চমৎকার আর্ট উপহার দেয়ার জন্য ধন্যবাদ জানাই।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মেন্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনি গোল আকৃতির একটি মেন্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রথমে একটি সাদা পেপারের উপর কলম দিয়ে গোল বৃত্ত আকারে পাপড়ি আকৃতির কার্য শুরু করেছেন। এরপর পর্যায়ক্রমে সুন্দর একটি মেন্ডেলা আর্ট তৈরি করে ফেলেছে। যা দেখে আমার খুব ভালো লাগলো। দারুন হয়েছে মেন্ডেলাটি।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
ঠিক বলছেন দৌড়াদৌড়ির মধ্যে ব্যস্ততার মধ্যে এসব ম্যান্ডেলা আর্ট করা যায় না একটু সময়ের দরকার এবং একটু মনোযোগ দিয়ে করতে হয়।যে কোন কাজ করতে যদি বেশ কিছুদিন গ্যাপ পড়ে যায় তবে পরবর্তীতে কাজ করার সময় জটিলতার সম্মুখীন হতে হয়।তারপরও অনেক ব্যস্ততার মধ্যেও আপনার তৈরি করা ম্যান্ডেলা আর্ট দেখতে অনেক সুন্দর হয়েছে।
একদম ঠিক ধরেছেন আপু।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।