বিন্দুর জন্য ফোন কেনা

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি আপনারা সবাই ভাল আছেন।আমিও ভাল আছি। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে।চলুন শুরু করা যাক

IMG_20230821_143443.jpg

ছোট ভাই-বোন হল ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ উপহার এর মাঝে অন্যতম।অনেকেই একমত হবেন না,কারন তাদের ছোট ভাই বোনের সাথে তাদের সম্পর্ক ভাল নয়। কিন্তু আমার ছোট বোনের সাথে আমার সম্পর্ক অনেক ভাল। কারন খুব ছোট বেলাতেই মা আমাকে একটা কথা শিখেয়েছিল,সম্মান পাইতে গেলে সম্মান দিতে হয়। কথা টি মনে রেখেছিলাম, বিন্দু আমার ৭বছরের ছোট। কিন্তু ওর প্রাপ্য সম্মান থেকে ওকে দিয়েছি।স্নেহ তো আছেই,কিন্তু তাই বলে ও ছোট বলে যে হে করা বা তুচ্ছ করা তা কখনো করিনি।
IMG_20230821_143118.jpg

ফলে ওর সাথে ঝগড়া তো দুরের কথা, কখনো মনোমালিন্য হয়নি। ও যখন বাসায় থাকত তখন কোন কাজ করার আগে আমি ওর সাথে শেয়ার করতাম। ওর কোন পরামর্শ থাকলে সেটাও শুনতাম।আমার কোন দর্শন আগে ওকেই শুনাতাম।যাই হোক,ধান ভানতে শিবের গীত অনেক গাইলাম এখন ফিরে আসি আসল টপিকে।

IMG_20230821_143341.jpg

কিছুদিন আগে একটি পোস্ট দিয়েছিলাম যেটাতে বলেছিলাম বিন্দুর ব্যবহৃত ট্যাবটি নষ্ট হয়ে গেছে জন্য ওকে একটি বাটন ফোন কিনে দিয়েছিলাম,যে জন্য ও মন খারাপ করে। কিন্তু আমারো উপায় নাই,পকেট গড়ের মাঠ তাই চাইলেও স্মার্ট ফোন কিনে দিতে পারছিলাম না।কিন্তু মনে মনে আফসোস ঠিকই হচ্ছিল আর ভাবছিলাম কিভাবে ওকে একটি ফোনের ব্যবস্থা করে দেওয়া যায়।

IMG_20230821_143439.jpg

কোন কিছু মন থেকে চাইলে সৃষ্টিকর্তা নাকি তা অবশ্যই জুটিয়ে দেয় আমার ক্ষেত্রে তা সত্যি হয়৷ আমি খোজ পেলাম আমার এলাকার একটি এনজিও কিস্তিতে ফোন,ল্যাপটপ এগুলো দেয়। আমি ভালভাবে খোজ নিলাম এবং দেখলাম যে কথা সত্য। তবে এখানে একটি লিমিটেশন আছে ওদের সাথে মাত্র দুইটি কোম্পানীর চুক্তি করা আছে।একটা ভিভো আর স্যামসাং। ভিভো ব্র‍্যান্ডটি আমার কোন কালেই পছন্দ হয়নি। তাই ভেবেছিলাম স্যামস্যাং কিনব।

IMG_20230821_143406.jpg

কিন্তু এবার বিধি বাম, ওদের কাছে স্যামস্যাং নিতে গেলে মাস খানেক অপেক্ষা করতে হবে। কিন্তু বিন্দু ধৈর্য ধরতে নারাজ, তাই বাধ্য হয়ে ওকে ভিভোই কিনে দিতে হলো। ওদের কিস্তির সিস্টেম টা হল আপনি যা ডাউন পেমেন্ট এর পর যে টাকা টা বাকি থাকবে তার উপর ইন্টারেস্ট দিতে হবে। আর আপনি টাকা শোধ করতে পারবেন মাসিক বা সাপ্তাহিক কিস্তিতে।

যাই হোক শর্তগুলো ভালভাবে শুনে বুঝে নিয়ে আজ গিয়েছিলাম ফোন নিতে। আমার বাজেট অনুসারে ভিভো Y16 ফোনটি পছন্দ হল। তিনহাজার টাকা ডাউন পেমেন্ট করে ফোনটি নিয়ে আসলাম। এখনো বিন্দু কে জানানো হয়নি। কাল ওকে সারপ্রাইজ দেব।

Sort:  
 3 years ago 

যাক শেষ পর্যন্ত বিন্দুকে মোবাইল কিনে দিলেন দেখে ভীষণ ভালো লাগলো। কিস্তিতে হলেও ভালো ই হলো। বোন খুশি হয়েছে আশাকরি।আপনাদের ভাই-বোনের সম্পর্ক এমন মিষ্টি মধুর থাকুক এমনটাই আশাকরি।ধন্যবাদ ভাইয়া অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার দোয়া যেন কবুল হয় এই প্রার্থনা করি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি গত কয়েকদিন আগে যে পোস্টটি করেছিলেন সেই পোস্ট আমি পড়েছিলাম । সেখানে আমি বলেছিলাম আপনি বিন্দুকে ঠকিয়েছেন । কিন্তু আপনি তো এবার বিন্দুকে বড় একটি সারপ্রাইজ দিয়ে দিলেন । একেবারে কিস্তিতে বিন্দুর জন্য ভিভো ফোন নিয়েছেন । কেন ভিভো ফোন মনে হয় খারাপ না যদিও আমি ব্যবহার করিনি । কিস্তি সিস্টেমটা কিন্তু ভালোই রেখেছে যারা ফোন কিনতে পারবে না তাদের জন্য একটা সুযোগ রইল । দারুন একটা সারপ্রাইজ হবে বিন্দু খুশি হবে খুব মনে হচ্ছে । আমারও তো অনেক এক্সাইটেড লাগছে বিন্দু কি বলে সেটা শোনার জন্য ।

 3 years ago 

আপু ভিভোর প্রসেসর ভাল হয়না।আর ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ হল প্রসেসর। এসব ফোন শুধু বাইরের চাকচিক্য।বিন্দুর অনুভূতি নিয়ে আজ পোস্ট করব। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আরে বাহ! দারুণ তো! বিন্দু তাহলে এবার একটি নতুন স্মার্টফোন পেতে যাচ্ছে অবশেষে। আগের ট্যাবটি তো তোমার ইউজড ছিলো। বিন্দু নিশ্চয়ই খুব খুশি হবে নতুন স্মার্টফোন টি হাতে পেয়ে। তোমাদের দুই ভাই বোনের জন্যই শুভকামনা রইলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যা মাসি অনেক খুশি হবে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাই বোনের সম্পর্ক এমনই হওয়া উচিৎ। তো ভাইয়া তারা প্রাইজ কত ধরেছে। মার্কেটে তো এটা ১৭ হাজার টাকা। কয় মাসে বাকি টাকাটা দিতে হবে..। ধন্যবাদ।

 3 years ago 

১৭ই ধরেছে ভাইয়া। বাকি টাকা এক বছরে দিতে হবে।

 3 years ago 

আপনার বোনের জন্য মোবাইল কিনেছেন এটা দেখে অনেক ভালো লেগেছে আমার কাছে। কালকে যদি আপনার বোনকে এই মোবাইলটা সারপ্রাইজ দেন তাহলে নিশ্চয়ই সে অনেক বেশি খুশি হবে। আসলেই ছোট বোন থাকাটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। আপনাদের ভাই বোনের সম্পর্কটা যেন সারা জীবনই এরকম সুন্দর থাকে সবসময় এটাই দোয়া করি। দুজনে ভালো থাকুন।

 3 years ago 

অবশেষে তাহলে আপনার ছোট বোনের জন্য একটা মোবাইল কিনেছেন। আপনার ছোট বোনের জন্য কয়েকদিন আগে একটা বাটন মোবাইল কিনেছিলেন, যা আমি দেখেছিলাম আপনার একটা পোস্টে। আর আজকে একটা স্মার্ট ফোন কিনেছেন। আসলে মোবাইলটা যদি আপনার বোনকে সারপ্রাইজ দেওয়া হয় তখন সে অনেক বেশি খুশি হবে। আসলে ভাই বোনের মধ্যে সম্পর্কটা একেবারে ভিন্ন হয়। আর ছোট বোন থাকলে বড় ভাইয়েরা তার আবদার গুলো পূরণ করার চেষ্টা করে। আমার তো মনে হচ্ছে আপনার বোন একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাবে।

 3 years ago 

আপনার ছোট বোনকে আপনি ফোন কিনে দিয়েছেন এটা জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। যাইহোক কিস্তিতে হলেও আপনি যে ফোনটা কিনে দিয়েছেন এটা জেনে খুবই ভালো লাগলো। বিন্দু আপু দেখলাম কমিউনিটিতে যোগদান করেছে আশা করি আপনি নিজেই তার উপার্জন দিয়ে কিস্তি শেষ করে দিতে পারবে।

 3 years ago 

আশা করা যায় এটাই। দোয়া করবেন ওর জন্য। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 63427.77
ETH 1877.48
USDT 1.00
SBD 0.37