স্মৃতিকথা

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

20230729_182427-01.jpeg

গত প্রায় দশ দিন যাবৎ থেকে গ্রামে অবস্থান করেছি। বলা যায়, গ্রামে আসার পর থেকে একঘেয়েমি শহুরে জীবন থেকে যেন কিছুটা হলেও মুক্তি পেয়েছি। তবে এই মুক্তিকে চিরমুক্তি বলা যাবে না। এটা মূলত মানসিকভাবে নিজেকে আরেকটু প্রফুল্ল বা চাঙ্গা করে নেওয়ার ক্ষুদ্র প্রয়াস।

এমনিতেই বেশ কয়েকদিন থেকে খানিকটা ভ্যাপসা গরম ছিল,তারপরেও সময় গুলো যে একদম খুব খারাপ কেটেছে তা বলা যাবে না। যদিও গ্রামে আসার পর থেকেই মনেপ্রাণে চাচ্ছিলাম আবহাওয়ার একটু পরিবর্তন হোক, শীতলতা আসুক ধরণীতে। বৃষ্টির জন্য যেন অধীর আগ্রহে ছিলাম।

এই গ্রামে বিবাহ পরবর্তী সময় থেকেই আমার যাতায়াত, কমবেশি সকল বয়সের মানুষের সঙ্গেই টুকটাক আলাপচারিতা করার ও মেশার সৌভাগ্য বিগত সময় থেকেই হয়েছিল। তবে সেভাবে কখনো দোলন সাহেবের সঙ্গে মেলামেশা করার মতো সুযোগ হয়ে ওঠেনি। তার অবশ্য যথাযথ কারণ ছিল, সে নিজেও ব্যস্ত মানুষ আর আমারো এদিকটায় তেমন খুব একটা আসা হয় না । তাই হয়তো ক্রমাগত কিছুটা দূরত্ব তার সঙ্গে থেকেই গিয়েছিল। তবে কিছু দূরত্ব যে দেরিতে হলেও ভালো কিছুর সূচনা করে, সেটা যেন আবারও প্রমাণ পেয়ে গেলাম।

20230731_150714-01.jpeg

20230731_150747-01.jpeg

20230728_121351-01.jpeg

20230731_112650-01.jpeg

গতকাল পড়ন্ত বেলায় যখন তার মোটরবাইকে করে নব নির্মিত গ্রামীণ পাকা রাস্তা দিয়ে এদিক-সেদিক ঘুরে বেড়ানোর চেষ্টা করেছিলাম,তখন আমাদের জমানো কথা যেন বারবার প্রকাশ পাওয়ার জন্য মুখিয়ে ছিল । অবশেষে মোটরবাইক থামিয়ে দুজন উন্মুক্ত প্রকৃতির মাঝে বসে, দীর্ঘসময় নিজেদের মতো করে মন খুলে কথাবার্তা যেন বলেই চলছিলাম। তখন হয়তো আমরা ভুলেই গিয়েছিলাম প্রকৃতির নিজস্ব গতিবিধি । কারণ খানিকবাদেই তো বৃষ্টি নামার উপক্রম হয়ে ছিল।

যুক্তিযুক্ত ও প্রাসঙ্গিক কথাবার্তা যেখানে আলোচ্য বিষয়, সেখানে হয়তো সুদূরপ্রসারী চিন্তাভাবনা প্রতিনিয়ত উদয় হচ্ছিল দুজনের মাঝেই। এভাবে কখন যে দীর্ঘসময় অতিবাহিত হয়ে গিয়েছে, তা যেন কেউ বুঝতেই পারিনি ।

আসলে কথার ক্ষুধা দুজনের যেন কোনভাবেই মিটছিল না। সেই শুরুতে মোটরবাইকে চড়ে ঘোরাঘুরি, তারপর উন্মুক্ত পরিবেশে প্রকৃতির মাঝে বসে থাকা, আবারও মাঝপথে বৃষ্টি বিঘ্নতা, অতঃপর সন্ধ্যেকালীন সময়ে পায়ে হেঁটে দীর্ঘসময় ঘুরে বেড়ানো, তাও যেন কথার রেশ থেকেই যাচ্ছিল।

বয়সের তারতম্যের ব্যাপারটা দুজনের ভিতরে এখানে কোনোভাবেই প্রভাব ফেলতে পারেনি। তাই হয়তো নিজেদের ভিতরে এমন আন্তরিক সময় কাটানো সম্ভব হয়েছিল। আবারো এমন সময় কবে আসবে, সেটা আপাতত বলা মুশকিল। তবে এবারের এই দীর্ঘসময় গ্রামে অবস্থানকালীন কাটানো মুহূর্তের মাঝে, সেরা মুহূর্তকে যদি বেছে নেওয়াই যায়, তাহলে হয়তো দোলন সাহেবের সঙ্গে কাটানো মুহূর্তকে আমি বিশেষ প্রাধান্য দিয়ে রাখবো। তবে আফসোস, ভদ্রলোকের সঙ্গে যে একটা ছবি তুলে রাখবো, তেমন সুযোগ হয়ে ওঠেনি।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

যখন দুজনের মাঝে আন্তরিকতা গড়ে ওঠে তখন দুজনের কথা ফুরাতে চায় না। মনে হয় যেন আরো কিছুটা সময় গল্প করলে ভালো লাগতো। ভাইয়া আপনি গ্রামে গিয়ে বেশ সুন্দর সময় কাটিয়েছেন বুঝাই যাচ্ছে। আর যেহেতু দোলন সাহেবের মত একজন মানুষের সাথে সুন্দর সময় কাটানোর সুযোগ পেয়েছেন তাই মনে হচ্ছে সময়টা বেশ ভালো কেটেছে।

 3 years ago 

হ্যাঁ আপু এটা সত্য কথা, দোলন সাহেবের সঙ্গে আমার সময়টা বেশ ভালই কেটেছে।

 3 years ago 

দুজন মানুষ যখন আন্তরিক হয়ে উঠে তখন আসলে কোথা দিয়ে সময় যায় কেউ আলাপই পায়না।আপনারা এতো সুন্দর প্রকৃতির মাঝে বসে গল্প করেছেন।আমিতো দেখে পুরোটাই মুগ্ধ। বিশেষ করে পথের ফটোগ্রাফি দুটো এক কথায় অসাধারন। এমন পথে সারাদিনও হেঁটে যাওয়া যায়। এতো সুন্দর প্রকৃতি আপনাদের সময়টাকে আরো বেশি প্রানবন্ত করেছে আশাকরি।সুন্দর সময় কাটিয়েছেন আর অনুভূতি গুলো আমাদের মাঝে ব্যক্ত করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

শুধু আন্তরিকতার বিষয় না আপু, আসলে যুক্তিযুক্ত কথাবার্তা প্রতিনিয়ত হচ্ছিল বিধায় সময়টা কিভাবে কেটে গিয়েছে বুঝতেই পারিনি ।

 3 years ago 

আহারে দোলন সাহেব। ছবিটাও রেখে যেতে ভুলে গেল। আশা করি আবার দেখা হবে দোলন সাহেবের সাথে। তবে তার বাইকে চড়ে আর তার সঙ্গ পেয়ে যে বিশাল এক গ্রাম্য পথ পাড়ি দিলেন তাতে তো মন প্রাণ সব জুড়িয়ে যাওয়ার কথা। আমার তো ছুটে যেতে মন চাইছে এত সুন্দর গ্রামে। তবে এ কথা ঠিক যে কিছু সম্পর্ক একটু দেরিতে হলেই ভালো।

 3 years ago 

আসলে আমার নিজেরই খারাপ লাগছে, কারণ ভদ্রলোকের সঙ্গে ছবি তুলতে পারিনি।

 3 years ago 

আসলে ভাইয়া যখন দুজনের মধ্যে আন্তরিক পূর্ণ সম্পর্ক হয়ে উঠে তখন, কখন যেন সময় ফুরিয়ে যায় বুঝা মুশকিল। আর দোলন সাহেবের মতো মানুষের সাথে সময় কাটিয়েছেন জেনে অনেক ভালো লাগল। সত্যি এই সময় স্মৃতি করে রাখার মতো।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপু আমার অনুভূতি বুঝতে পারার জন্য, আমি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি।

 3 years ago 

যে মানুষ যুক্তিসঙ্গত কথা বলে, তার সাথে কথা বলতে সত্যিই খুব ভালো লাগে। আর কিছু মানুষ আছে যুক্তি ছাড়া কথা তো বলেই,এমনকি অপর জনকে কথা বলার সুযোগও দেয় না। সেইসব মানুষের সাথে অল্প কিছুক্ষণ কথা বললেই মেজাজ খারাপ হয়ে যায়। যাইহোক দোলন সাহেবের সাথে কথা বলে এবং ঘুরাঘুরি করে দারুণ সময় কাটিয়েছেন ভাই। পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65248.09
ETH 1879.61
USDT 1.00
SBD 0.38