মিডিয়া ট্রায়াল

in আমার বাংলা ব্লগ2 months ago

27098.jpg
source

আজ ঘুম থেকে উঠেই সবেমাত্র সোশ্যাল মিডিয়ার নিউজফিড স্ক্রল করছিলাম, তখনই দেখলাম এক নিরীহ যুবককে খুব বাজেভাবে মিডিয়া ট্রায়ালের ফাঁদে ফেলা হয়েছে।

একই এলাকায় একই নামে একাধিক মানুষ থাকতে পারে, তবে কিছু বিষয় শুরুতেই পুরোপুরি না জেনে বুঝে সামাজিক যোগাযোগমাধ্যমে অহেতুক বিচার কার্য পরিচালনার বিষয়টিকে, আমি খুব নিন্দনীয়ভাবে দেখার চেষ্টা করি।

ঘটনাটি যা ঘটেছে তা হচ্ছে , এক মাদক ব্যবসায়ীকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরেছে। এটা নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ।

তবে স্থানীয় তথাকথিত সাংবাদিক, শুধু নামের ভিত্তিতেই আরেকজনের ছবি দিয়ে তা সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে। যদিও পরবর্তীতে তা এডিট করে দিয়েছে, তবে এই স্বল্প সময়ের মধ্যেই যা হওয়ার, তা হয়ে গিয়েছে।

আসলে হুটহাট একজনের ছবি, স্পর্শকাতর বিষয়ে ব্যবহার করা কতটুকু যৌক্তিক, সেটাই ভাবনার বিষয়।

একজন নিরীহ ভদ্র ছেলে, যে কোনো দিন সিগারেট পর্যন্ত ছুঁয়ে দেখেনি, তার ছবি যখন মাদক বিক্রেতার কাতারে দেওয়া হয়, তখন নিউজটাতে কিরকম মন্তব্য আসতে পারে, তা দয়াকরে অনুমান করে নিন।

নিরীহ ছেলেটা মানসিকভাবে খুব ভেঙে পড়েছে এবং এই বিষয়টি নিয়ে এলাকায় মোটামুটি বেশ ভালোই গুঞ্জন চলছে।

এইরকম অপসাংবাদিকতা নিয়েও সাধারণ জনগণের মধ্যে বেশ প্রশ্ন উঠেছে।

কেননা দিন পরিবর্তন হয়েছে, তারমাঝেও যদি নোংরা মিডিয়া ট্রায়াল এখনো বন্ধ না হয়, তাহলে বর্তমান সময়ে এসে, তা মেনে নেওয়া খুব কষ্টকর।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 62567.91
ETH 1740.38
USDT 1.00
SBD 0.39