বিষয়টি অনুভবের

in আমার বাংলা ব্লগ3 years ago

20230611_112625_0000.png
ব্যানার ক্রেডিট @rex-sumon

কিছু বিষয় নিয়ে লিখতে গেলে অনেক সময় তেমন গুছিয়ে লেখা যায় না। অনেক বিষয় অব্যক্ত থেকে যায়, যার কোন কারণ থাকে না। যদি কারণ বের করাই যায় তাহলে হয়তো সেখানে অধিক ভালো লাগা ও ভালোবাসার ব্যাপারটি কাজ করে।

দীর্ঘ সময় কিভাবে চলে গিয়েছে বুঝে ওঠায় যেন কষ্টকর হয়ে যাচ্ছে। পিছনে ফিরে যদি একটু অতীতগুলো নেড়েচেড়ে দেখা যায়, তাহলে হয়তো সুখ স্মৃতিগুলো কিছুটা হলেও দৃশ্যমান হয়ে যায় কল্পনায়। এটা অন্যরকম ভালো লাগা, এটা প্রকাশ করলেও হয়তো অনেকটাই কমতি থেকে যাবে।

প্রতিনিয়ত কত মানুষের সঙ্গেই তো পরিচয় হয়েছে, যেখানে নেই কোন সীমান্তের কাঁটাতারের বেড়া। যা পুরোটাই উন্মুক্ত, কত যে সময় এখানে কাটিয়ে দিয়েছি, কিভাবে যে নিজেকে এখানে সঁপে দিয়েছি, তা হয়তো বলতে পারবো না। সঠিক বলতে পারব না, এখানে যুক্ত হওয়ার পরে কিভাবে এখনো কাটছে আমার সময় গুলো। একটা ভিন্ন রাজ্যের বাসিন্দা হয়ে গিয়েছি আমি।
তবে এতোটুকু বুঝতে পারি, এখানে না যুক্ত হলে হয়তো অনেক কিছু অজানায় থেকে যেত। এভাবেও যে টুকটাক লিখে-পড়ে বেঁচে থাকা যায় তা হয়তো বাস্তবে প্রমাণ করেছে এই জগতটা। এক কথায় দেখছি, শিখছি ও জানছি। ভালোই তো লাগছে, এসবের মাঝেও কিভাবে কিভাবে যে সময় গুলো কেটে যাচ্ছে, তা যেন বুঝে উঠতেই পারছি না। দিন যাচ্ছে, মাস যাচ্ছে, কেটে যাচ্ছে বছর।

মনে হচ্ছে এই তো সেদিন শুরু হলো, তারপরে শুধু চলতেই আছি আর চলতেই আছি,অনেকটা বিরামহীন ভাবে। সত্যিই ক্লান্তি লাগেনা, অনীহা জাগ্রত হয় না, কারণ এসবের মাঝেই আমি ভালোবাসা খুঁজে পেয়েছি। দুটো বছর কত লম্বা সময়, তাই না। কতকিছুর সাক্ষী হয়ে আছে যে এই সময়গুলো, তা হয়তো এখন কল্পনাতেই ভাবছি।

শুধু কি এমনটা আমার একার, নাকি সকলের। আমার তো মনে হয় যারা কমবেশি এখানে যুক্ত আছে, তাদের সকলেরই এমনটা মনে হওয়া স্বাভাবিক। সত্যিই এই অনুভূতি প্রকাশ করলে অনেক কিছুই বাকি থেকে যাবে, কারণ এটা অনুভবের।

আজ এই সময়ে এসেও, প্রথমের মতোই বলতে চাই, শুরুটা যেমনভাবে ভাবে হয়েছিল ঠিক তেমন ভাবেই যেন আগামী দিনগুলো কাটে, এই আশাতেই বুক বাঁধছি।

শুভ জন্মদিন
আমার বাংলা ব্লগ
ভালোবাসা নিরন্তর

Banner-15.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

পৃথিবীটা এমন যেখানে জানার শেষ নেই। আপনি যতো মানুষের সংস্পর্শে লোকালয় পাহাড়-পর্বতে যাবেন আপনি ততই শিখবেন। আমরা প্রতিনিয়ত অনেক মানুষের সঙ্গে পরিচিত হই। আমার বাংলা ব্লগের প্রতিনিয়ত আমরা নতুন নতুন মানুষের সাথে পরিচিত হচ্ছি। আর এটা কিন্তু আমাকে অনেক আনন্দ দেয় ভাই। ভালোবাসার জায়গাটাতে আপনি অনেক কিছু করলেও সেই জায়গাতে কখনো বিরক্তকর মনে হয় না। আমার বাংলা ব্লগ ঠিক সেরকম একটা জায়গা যেখানে শুধু উপভোগ করা যায়, বিরক্ত নয়। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ ভাই আমার অনুভূতি বুঝতে পারার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

প্রথমেই শুভ জন্মদিন
আমার বাংলা ব্লগ। ঠিক বলেছেন ভাইয়া মনে হচ্ছে এই তো সেদিন কাজ শুরু করলাম।
দেখতে দেখতে দু বছর হয়ে গেলো।
আপনার অনুভূতি গুলো পরে ভালো লাগলো।
আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

আসলেই সময় খুব দ্রুত চলে যায়, যাইহোক আমরা আরো এগিয়ে যেতে চাই, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64153.03
ETH 1867.14
USDT 1.00
SBD 0.36