অবিরাম বৃষ্টি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

20230917_011329-01.jpeg

গ্রামে যেভাবে বৃষ্টি কে উপভোগ করা যায়, শহরে আসলে তার উল্টো। এখানে বৃষ্টি পড়লেই কি আর বৃষ্টি না থাকলেই কি, জীবন কোন অবস্থাতেই থেমে থাকে না। জীবন জীবনের মত করেই যান্ত্রিক ভাবে চলতে থাকে।

শহুরে মানুষগুলোর ভিতরে কোন রসকষ নেই, এরা একেকটা যেন খাঁচায় বন্দি থাকা পাখির মতো। মনে মনে তাদের হরেক রকম ইচ্ছে উদিত হয়, তবে ব্যস্ততা তাদের সব ইচ্ছেকে যেন নিমিষেই ভুলিয়ে দেয়।

গত দুদিন থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে, কতজনকেই কাক ভেজা হয়ে ভিজতে দেখেছি, তবে সে ভেজা আনন্দে না, অনেকটাই জীবিকার তাগিদে। কেউ তো আবার এমন বেলায় অলসভাবে নিজের মত করে সময় কাটাচ্ছে নতুবা ঘরে বসে সঙ্গীর সঙ্গে খোশগল্পে মেতে উঠেছে।

এ শহরে অবিরাম বৃষ্টি যেন মানুষের কাছে অনেকটাই ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। যদিও তা উপভোগের মধ্যে পড়ে না। এই ধরুন আমার কাছেই, অবিরাম বৃষ্টি একপ্রকার যেন বিরক্তিকর অবস্থার ভিতরে ফেলে দিয়েছে। দুদিন ধরে বাহিরে চা খেতে যেতে পারিনি, ঘরের মধ্যে অনেকটা পায়চারি করে সময় কাটিয়ে দিয়েছে। আশেপাশের মানুষজনের সঙ্গে সেভাবে কথা বলে উঠতে পারিনি, অনেকটা আত্মিক প্রশান্তি থেকে বঞ্চিত ছিলাম।

আমি যে মানুষগুলোর কথা বলছি, তারা হয়তো সেই মোড়ের দোকানের চা বিক্রেতা নতুবা ছাতার নিচে বসা মোখলেস ভাই নতুবা জীবিকার তাগিদে ঘুরে বেড়ানো রিক্সাওয়ালারা, না জানি এই দুই দিনের অবিরাম বৃষ্টিতে তাদের কি অবস্থা।

শহুরে জীবনে বৃষ্টি ভালো তবে তা কোন অবস্থাতেই অবিরাম নয়। কেননা জনজীবনে যেন অনেকটাই জটলা পেকে যায়। তারপরেও আমার জীবন থেমে থাকে নি, এইতো একটু আগেই হ্যাংআউটে সকলের সঙ্গে দীর্ঘ সময় ধরে আড্ডা দিলাম, সকলের খোঁজ-খবর নিলাম। এখন কিছুটা হলেও যেন সেই একাকীত্বটা দূর হয়ে গিয়েছে।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

গ্রামে বৃষ্টির কারণে জমি জমা খাল বিল সব ভরে উঠেছে।আপনার মত আমরাও ঘরবন্ধী এখন,আমার ছেলে তো বারবার চায় বেরিয়ে যেতে কিন্তু ভিজলে তো ঠান্ডা লেগে যাবে।আর শহরে কিন্তু জীবিকার তাগিদে সবাইকেই বাইরে বের হতে হয়,যতই ঝড় আসুক।যাইহোক এই আবহাওয়ার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের এভাবেই থাকতে হবে।

 3 years ago 

ভাইয়া আপনি ঠিকই বলেছেন, ক্ষণস্থায়ী বৃষ্টিকে উপভোগ করা যায়, তবে অবিরাম বৃষ্টি কখনো আনন্দ দেয় না। আর এই অবিরাম বৃষ্টির জন্য গত দুদিন থেকে অসস্তিতে দিন কাটাচ্ছি। আর আমার অর্ধাঙ্গিনী কাক ভেজা হয়ে স্কুলে যাতায়াত করেছিল। তবে আজ ছুটির দিন হওয়াতে তেমন পেরেশানি নেই। বৃষ্টির কারণে খেটে খাওয়া দিনমজুরের ভীষণ অসুবিধা হয়ে যায়। তবুও ভাইয়া বৃষ্টির দিন বলে কোন কাজই থেমে থাকে না। যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করি কাজগুলোকে গুছিয়ে নেয়ার। ভাইয়া, অবিরাম বৃষ্টি নিয়ে আপনার মনের সরল কথাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

সব মিলিয়ে এমন অবস্থা আসলেই একটু বিরক্তিকর ভাই।

 3 years ago 

টিনের চালে বৃষ্টির শব্দ এর চেয়ে সুন্দর শব্দ আমার মতে নাই। অসাধারণ একটা অনূভুতি পাওয়া যায়। বৃষ্টি আমি নিজেও অনেক পছন্দ করি। তবে এই কথাটা ঠিক বলেছেন। বৃষ্টি সবার জন্য আনন্দের বা সুখকর না। তাদের চিন্তা থাকে নিজের সংসার চালানো নিয়ে। বেশ সুন্দর লিখেছেন ভাই।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে গ্রামের মানুষেরা বৃষ্টির ফলে অনেক মজাই সময় কাটাতে পারে। টিনের চালের বৃষ্টির শব্দ আর সেই সাথে মুড়ি চানাচুর কতই না মজার। কিন্তু শহরের ক্ষেত্রে অবস্থাটা ঠিক তার উল্টো। জীবিকার তাকিদে শহরের মানুষেরা কাকের মতো ভিজতে থাকে তারপরও তাদের কাজ থেমে থাকে না। তাদের জীবনটা যেন খাচায় বন্দি।

 3 years ago 

বিশেষ করে খেটে খাওয়া মানুষের জন্য অতিরিক্ত বৃষ্টি কোন অবস্থাতেই কল্যাণকর নয়।

 3 years ago 

আসলে ভাইয়া বৃষ্টি ভালো লাগে তাই বলে বাড়াবাড়ি কোন কিছুই ভালো নয় । জনজীবন বেশ বিপর্যস্ত হয়ে পড়ে একটানা বৃষ্টিতে। রাস্তাঘাটে পানি জমে যায় । মানুষের দুর্ভোগের শেষ নেই । খেটে খাওয়া মানুষগুলোর বেশ অসুবিধায় পড়তে হয়। খুব দ্রুত আবহাওয়া স্বাভাবিক হয়ে আসুক এই কামনাই করি।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু, আসলেই বিরক্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে।

 3 years ago 

পুরো বাংলাদেশে বৃষ্টি হচ্ছে মনে হয়। কালকে বাহিরে ছিলাম প্রায় সারাদিন। বেশ কয়েকবার ভিজতে হয়েছে এই বৃষ্টিতে। গ্রামের মানুষ বৃষ্টি বেশ উপভোগ করে। দলবেঁধে বাড়ির উঠোনে ভিজতে পারে, ছেলেরা ফুটবল খেলতে পারে। আরও বিভিন্নভাবে তারা বৃষ্টির দিন উপভোগ করে। কিন্তু শহরের মানুষেরা অবিরাম বৃষ্টিতে একেবারে বিরক্ত হয়ে যায়। কারণ না চাইলেও অফিসে যেতে হয়। আসা যাওয়া করার সময় বৃষ্টিতে ভিজতে হয়। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আসলে কয়েকদিন থেকে আবহাওয়া যাচ্ছে, তাতে মনে হয় পুরো দেশেই বৃষ্টি হচ্ছে, এমনটাই তো বোঝা যাচ্ছে।

 3 years ago 

আসলে বৃষ্টি কারো জীবন রোমান্টিক হয়ে আসে আবার কারো জীবনে অভিশাপ। ঠিক বলেছেন এক ঘেয়ামি বৃষ্টি কাম্য নয়।একটানা বৃষ্টিতে জন জীবন বিপন্ন হয়ে যায়।খেটে খাওয়া মানুষের জীবনে অভিশাপ হয়ে দেখা দেয় বৃষ্টি। তবে জনজীবন থেমে থাকে না। অসস্তি কর পরিস্থিতিতেই চলে নিজের গতিতে।দুদিন ধরে চা খেতে পারেন নি আড্ডা দিতে পারেননি তাতে যতোটা কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট পাচ্ছেন আপনি মোড়ের দোকানের চা বিক্রেতাও রিক্সা আওলার কথা ভেবে আপনার পোস্ট পড়ে তা উপলব্ধি করতে পেলাম।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে, আমার অনুভূতি বুঝতে পেরে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আসলেই বৃষ্টির দিনেও শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশে অনেকদের তফাৎ। গ্রামে বাসকরা একটা আলাদা মজা সেটা বৃষ্টির দিনেই হোক আর অন্যান্য দিনে হোক না কেন। তবে আমি যদি নিজের ব্যক্তিগত কথা বলি তাহলে বৃহস্পতিবারের দিনটি বৃষ্টিতে ভিজে বেশ ভালো কাটিয়েছি, সেটা নিয়ে অবশ্য রাতে একটি পোস্ট শেয়ার করেছি।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64552.29
ETH 1917.05
USDT 1.00
SBD 0.38