আপাতত পকেট ফাঁকা

in আমার বাংলা ব্লগ3 years ago

pockets-1439412_1280.jpg
source

শূন্য পকেটে থাকার অনুভূতি এক কথায় অদ্ভুত। যদিও এই অদ্ভুত পরিস্থিতির শিকার আমাকে মাঝে মাঝেই হতে হয়, তবে যখন হঠাৎই এমন পরিস্থিতিতে পড়ে যাই, তখন এক কথায় খুব যে একটা খারাপ লাগে তেমনটা না, মোটামুটি আর যে সকল মানুষ শূন্য পকেটে থাকে, অনেকটা তাদের মাঝে নিজেকে মিশিয়ে ফেলার চেষ্টা করি।

যেহেতু এবার মাসের মাঝেই গ্রামের বাড়িতে গিয়েছিলাম এবং মাসের শুরুতেই অনেকগুলো বাজার করেছিলাম, তাই ভেবেছিলাম হয়তো আর পুরো মাসে বাজার করা লাগবে না। তবে আমার চিন্তাধারা ভুল ছিল, গ্রাম থেকে বাসায় ফিরে এসে দেখি অনেক কিছুর স্বল্পতা রয়েই গিয়েছে এবং বাসায় বাজার করা লাগবে এমনটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

যেহেতু এটা স্বাভাবিক প্রক্রিয়া আর বেঁচে থাকার জন্য অতীব জরুরী, তাই এখানে ত্রুটি রাখা যাবে না। অতঃপর বিকেল বেলার দিকে বেরিয়ে গিয়েছিলাম বাজারের উদ্দেশ্যে, বাবু যত বড় হচ্ছে ও যেন এখন কিছুটা বুঝতে পারে, ওর আসলে কোন জিনিসটা লাগবে।


কাঁচা বাজার আর অন্যান্য খুচরা কেনাকাটা শেষে, যখন স্বপ্ন তো গিয়ে হাজির হলাম, তখন ইতিমধ্যেই সন্ধ্যে নেমে গিয়েছে। ভিতরে ঢুকতেই তারা বেশ ভালোই অভ্যর্থনা জানালো। যেহেতু এখানে প্রায়ই আসা হয় আর সবকিছু এক জায়গাতেই পাওয়া যায় এবং দামটাও সাধ্যের মধ্যে, তাই এখানে কেনাকাটা করতে অনেকটাই স্বাচ্ছন্দ্যবোধ কাজ করে নিজের ভিতরে।

বাবু নিজের থেকেই একটা ট্রলি নিয়ে ওর মায়ের পিছনে পিছনে এদিক-সেদিক ঘোরাঘুরি করা শুরু করে দিয়েছে, এবং যেটা যেটা প্রয়োজন সেটা সেটা নিচ্ছে। কোনভাবেই যেন ওর এটা সেটা নেওয়া থামছেই না। যাইহোক একটা সময়ের পরে ওর মা ওকে বুঝিয়ে থামানোর চেষ্টা করল, ততক্ষণে মোটামুটি যা নিয়েছে, তার বিল দিতে গেলেই আমার পকেট আরো অসুস্থ হয়ে যাবে।

মাসের শুরুতেই এতগুলো বাজার করলাম আবার কয়দিন গ্রামে গিয়ে থেকে আসলাম, এসে আবারো এতগুলো বাজার করলাম, সবমিলিয়ে আপাতত পকেট ফাঁকা। এইতো ভালই লাগছে এখন, পকেটে পয়সা নেই আবারো কবে পয়সা হবে তাও সঠিক জানিনা। তবে এমন অবস্থায় যে অনুভূতি হয়, সেটা অনেকটা মনে রাখার মত।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

পকেট শূন্য আর বেকারত্ব পুরুষের জন্য অভিশাপ ভাইয়া 🥺🥺জীবনে সুখী হওয়ার জন্য যেমন মানুষে বলে টাকার প্রয়োজন নাই কিন্তু সুখী হওয়ার জন্য ও টাকা প্রয়োজন আছে। জীবনে সব কিছুই প্রয়োজন আছে। পরিবারের জন্য ব্যয় করা এটা একটা প্রশান্তি। নিজের কাছে ভালো লাগে। সৃষ্টিকর্তা অবশ্যই আবার আপনাকে পূর্ণ করে দেবে। দোয়া রইল ভাইয়া। আমিও আগে বুঝতাম না যে জীবন কতটা কঠিন। বিয়ের পর বুঝতেছি খরচ আর খরচ। কিন্তু এই খরচের মধ্যেও নিজের প্রশান্তি খুঁজে পায়

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 3 years ago 

আমাদের প্রয়োজনের শেষ নেই। হয়তো অনেক সময় মাসের শুরুতে সব বাজার করলেও হঠাৎ এক সময় দেখা যায় অনেক কিছুর ঘাটতি আছে। আসলে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলোর দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে করে পকেট ফাঁকা হয়ে যাওয়ারই কথা। বাবুর ভিডিওগ্রাফি দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

এই ঊর্ধ্বগতির বাজারে টিকেট থাকাই আসলে অনেকটাই কষ্টকর হয়ে গিয়েছে।

 3 years ago 

আপনার বাবুকে যদি থামানো না যেত তাহলে সবকিছুই বোধহয় নিয়ে যেত মাঝে মাঝে ভাবি তো বলছিল এগুলো বাসায় আছে যেমন মুড়ি নিতে গিয়েছিল ভাবি তখন বলল মুড়ির বাসায় আছে তখন বাবু আর সেটা নিল না হা হা হা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হা হা, ঠিক বলেছেন ওর যা যা মন চাচ্ছিল, তাই তাই নিয়ে ফেলছিল।

 3 years ago 

আসলে ভাইয়া বর্তমানে জিনিসপত্রের যে দাম হয়েছে তাতে পকেট ফাঁকা হওয়ারই কথা। আর মাসের শুরুতে সব জিনিস কেনা হলেও দেখা যায় যে মাসের মাঝামাঝি সময় যেয়ে আবার অনেকগুলো জিনিসের প্রয়োজন হয়ে পড়ে ।যেমনটি আপনার ক্ষেত্রেও হয়েছিল । আমাদের ক্ষেত্রেও এমনটি হয়। আসলে কিছুই করার নেই এভাবেই চলতে হবে। আর বাবুর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে একদম পিষ্ট হয়ে গিয়েছি আপু।

 3 years ago 

দ্রব্য মূল্যের দাম প্রতিনিয়ত যেভাবে বাড়ছে, এতে করে পকেট ফাঁকা হওয়াটা অস্বাভাবিক কিছু না ভাই। শায়ান তো ট্রলি নিয়ে ভালোই বাজার করে ফেলেছে। ট্রলি নিয়ে হাঁটাহাঁটি করার মূহুর্তটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। স্বপ্নতে বাজার করতে গেলে আসলেই খুব ভালো লাগে। সবকিছু একসাথে পাওয়া যায়। আমিও মাঝেমধ্যে যাই স্বপ্নতে। যাইহোক আপনার পকেট তাড়াতাড়ি ভরে যাক সেই কামনা করছি। পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এটা সত্য, ও আসলে ওখানে যেয়ে যেয়ে অভ্যস্ত, তাই মোটামুটি সব এখন বুঝে গিয়েছে।

 3 years ago 

পুরুষের পকেট ফাকাঁ থাকলে মনে হয় দুনিয়াটাই অন্ধ! তবে এ অনুভূতি কারো কাছে ভয়াবহ! যাক, মাসের শুরুতে একবারে এক মাসের বাজার করে রাখাটাই ভালো। শায়ান দেখছি একটা একটা করে উঠাচ্ছে। মাশাআল্লাহ, বড় হয়ে গেছে এখন। আপনার শূন্য পকেটের অনুভূতিটা পড়ে ভালো লাগলো ভাইয়া 🦋

 3 years ago 

জীবনে কিছুটা হলেও পকেট ফাঁকা থাকার অভিজ্ঞতার দরকার আছে, না হলে তো অন্যরা কিভাবে চলে সেটা বোঝা যাবে না।

 3 years ago 

বর্তমান সময়ে জিনিসপত্রের যে দাম এগুলো কিনতে গেলে পকেট ফাঁকা হওয়াই স্বাভাবিক তাছাড়া ঠিকই বলেছেন স্বপ্ন তে গিয়ে কেনাকাটা করার মজাই আলাদা। একসঙ্গে সব জিনিস পাওয়া যায় জন্য ঘোরাঘুরি করতে হয় না। সায়ান তো মনে হচ্ছে এখানে বাজার করে অভ্যস্ত। তাই সে জানে কিভাবে বাজার করতে হয়। ভিডিওটি দেখে ভালো লাগলো ভাইয়া। আশা করি খুব দ্রুত আবার পকেট ভর্তি হয়ে যাবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62848.28
ETH 1779.86
USDT 1.00
SBD 0.38