চিহ্ন ৪৫ | অবশেষে হাতে পেলাম

in আমার বাংলা ব্লগ3 years ago

20230809_183222.jpg

দুপুর দুটো নাগাদ কুরিয়ার থেকে মুঠোফোনে কল এসেছে। ফোনের অপর প্রান্ত থেকে বলল, আপনার নামে একটা পার্সেল এসেছে। আপনি দ্রুত সংগ্রহ করে নিয়ে যান।

গত কয়েকদিন আগেই পলকের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে একটা স্ট্যাটাস দেখেছিলাম, তাতে চিহ্ন ৪৫ বইটা যে এই আগস্ট মাসেই বাজারে পাওয়া যাবে, তা নিশ্চিত হয়েছিলাম । পলক সোশ্যাল মিডিয়াতে বইটা সম্পর্কে যেভাবে লিখেছে , তাতে একপ্রকার উদ্বুদ্ধ হয়েছি বইটা সংগ্রহ করার জন্য।

অতঃপর পলকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম। ও আমাকে বলল, তোমাকে একটা মুঠোফোনের নাম্বার দিচ্ছি, তুমি কষ্ট করে ঐ নাম্বারে যোগাযোগ করো, তাহলেই বইটা পেয়ে যাবে। পলকের সঙ্গে কথা বলার পরে বেশ আনন্দই লাগছিল, যাক তাও সঠিক সন্ধান পেলাম।

অবশেষে সেই নাম্বারে কথা বলে নিজের ঠিকানা দিয়ে, বইটা অর্ডার করে ফেললাম। আজ যখন কুরিয়ার থেকে ফোন এসেছে, তখন মনটা যেন নেচে উঠলো। খুব দ্রুত তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম, বইটা সংগ্রহ করার জন্য। যে টাকা দিয়ে বই কিনেছি, তার অর্ধেক পরিমাণ টাকা দিতে হয়েছে কুরিয়ার চার্জ বাবদ। আসলে বই কেনার ক্ষেত্রে এত টাকা পয়সার হিসেব-নিকেশ করে লাভ নেই।

20230809_181816.jpg

20230809_183822.jpg

20230809_183359.jpg

20230809_183352.jpg

বই হাতে পেয়েছি এটাই হচ্ছে মূল বিষয়। অবশেষে সেই সময় আর বাসায় না ফিরে, চলে গিয়েছিলাম কুঠিবাড়ির মুক্তমঞ্চ এলাকাতে। শুরুতেই এক কাপ গরম চা অর্ডার করে, চায়ে চুমুক দিচ্ছিলাম আর বইয়ের পাতাগুলো নেড়েচেড়ে দেখছিলাম। একটা অসম্ভব রকম ভালোলাগা কাজ করছিল সেই সময়। নতুন বইয়ের পাতার কিন্তু আলাদা একটা ঘ্রাণ থাকে। সেই ঘ্রাণ যেন আমাকে আরো মাতোয়ারা করে ফেলেছে বইটা পড়ার জন্য।

কয়েক পৃষ্ঠা ক্রমাগত পড়তে থাকলাম। তবে তার আগে কিছু কথা বলে নেই, আমি আসলে বইটা সম্পর্কে তেমন আহামরি তথ্য এখানে প্রকাশ করতে রাজি নই। তবে এতোটুকু বলতে পারি পারিপার্শ্বিক অবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র-গণতন্ত্র এসব বিষয়ের নিখুঁত চিন্তাভাবনা এই বইয়ের আলোচ্য বিষয়। বলতে পারেন প্রগতিবাদী লেখকদের সমন্বয়েই মূলত চিহ্ন ৪৫ বইটা প্রকাশ পেয়েছে।

যতটুকু পড়লাম তাতেই পুরো বইটা পড়ার জন্য ক্ষুধা যেন আরো বৃদ্ধি পেয়েছে। আমার আরো অনেকটা সময় দরকার, পুরো বইটা বেশ ভালোভাবে পড়ার জন্য। এখনই বাড়ি ফিরতে হবে, বইয়ের পাতার ভিতরে জটলা পাকানো ভারী ভারী কথাগুলো আমার মস্তিষ্কে গেঁথে নিয়ে, অকেজো মস্তিষ্কটাকে কেজো করে তুলতে হবে।

চিহ্ন
চিত্তের প্রসারতা মস্তিষ্কের মুক্তি

'মাঝে মাঝেই পুরনো হয়ে যেতে ইচ্ছে করে। আবার চোখ কচলিয়ে মনে হয় ব্যাকডেটেড হয়ে যাচ্ছি না তো! কী এক জীবনের মধ্যে পড়ে গেছি, কেউ কারো নয়_ কেউ কোন সামষ্টিকতা মানছে না, নিজের মনে করছে না কিছু; শুধুই নিজ আর নিজ_ ব্যষ্টি-ধর্ম। 'নিজ' মানেই নিজস্বার্থ, অন্য থেকে বিচ্ছিন্ন, শর্টকাট, দৌড়ের পাল্লার প্রতিযোগিতা_ তাতে বিকার আর অসুস্থতা প্রবল রকমের জ্যামিতিক রূপ পাচ্ছে, সর্বস্তরে_ সব শ্রেণিতে।
'চিহ্ন' ৪৫, সম্পাদকীয় থেকে...

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শেষ পর্যন্ত বইটি সংগ্রহ করতে পেরেছেন, জেনে ভীষণ ভালো লাগলো ভাই। আসলেই নতুন বইয়ের পাতার ঘ্রাণ দারুণ লাগে। চিহ্ন ৪৫ বইটি পড়ে যেহেতু আরো পড়ার ক্ষুধা বেড়ে গিয়েছে আপনার, তার মানে বুঝাই যাচ্ছে দারুণ একটি বই এটি। আশা করি খুব শীঘ্রই সম্পূর্ণ বইটি পড়ে শেষ করবেন। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাই, আমার অনুভূতি বুঝতে পারার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

যেহেতু সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর ভিওি করে বইটা লেখা হয়েছে বইটার প্রতি আমারও একটু আকর্ষণ জন্মে গেছে। আর শুধু বইয়ের ক্ষেএে না ভাই অনেক পণ‍্যের ক্ষেএেই পণ‍্যের দামের অর্ধেক লাগে ডেলিভারি চার্জ এটা বেশ বিড়ম্বনা আমার কাছে। যাইহোক অবশেষে চিহ্ন ৪৫ বইটা আপনার হাতে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ, আসলেই বইটাতে সমসাময়িক ব্যাপার নিয়েই বেশি লেখা প্রাধান্য পেয়েছে ভাই।

 3 years ago 

চিহ্ন ৪৫ নামক বইটি আপনি সংগ্রহ করেছেন জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। তবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোন কিছু সংগ্রহ করতে গেলে সত্যিই অনেক বেশি টাকা দিতে হয়। হয়তো সেই জিনিসটি কেনার মূল্যের চেয়েও বেশি টাকা কুরিয়ার সার্ভিস কোম্পানিকে দিতে হয়। তবে টাকা দিয়ে সবকিছু মূল্যায়ন করা যায় না। বইয়ের লিখা কিছু লাইন আপনি তুলে ধরেছেন পড়ে মনে হচ্ছে বইটি সত্যিই দারুন।

 3 years ago 

বইয়ের ব্যাপারে আসলে টাকা পয়সা নিয়ে হিসেব করে লাভ নেই, আপু। বইটা পেয়েছি এতেই প্রশান্তি কাজ করছে।

 3 years ago 

ভাইয়া চিহ্ন ৪৫ সম্পর্কে আমার তেমন কোন ধারনা নেই। আজকে আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। নতুন বই হাতে পেলে যতক্ষন পর্যন্ত পড়া না হয় ততক্ষন পর্যন্ত শখ মিটে না। আর একটি বিষয় হলো কুরিয়ার চার্জটা আমার কাছে একটু বেশিই মনে হয়। বিভিন্ন ইসু দেখিয়ে সব জিনিষের দাম বাড়ে। কিন্তুু সেলারি আর বাড়ে না। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64522.52
ETH 1868.85
USDT 1.00
SBD 0.38