শান্তি ফিরে আসুক আবারও
এ মুহূর্তে যদি কোন সুস্থ স্বাভাবিক মানুষকে বলা যায়, আপনি কি চান ? আমি মনে করি সেই সকল মানুষ চোখ বন্ধ করে বলে দিবে, যে তারা আবারো আগের মত সুস্থ জীবন ফেরত পেতে চায়। কারণ দিনশেষে এখন এটাই সবার কাম্য । সময় যত গড়িয়ে যাচ্ছে অবস্থা আরো বেগতিক হয়ে যাচ্ছে। কারণ এই অজানা আতঙ্ক সবাইকে একদম মানসিকভাবে অনেক অস্থির করে ফেলেছে। তবে আমি এত কিছুর মাঝেও একটু শান্তি খোঁজার চেষ্টা করি ,একটু আপন মনে নিজের মতো করে সময় কাটানোর চেষ্টা করি। আমার শান্তির বিষয়গুলো একটু আলাদা। আমি চেষ্টা করব আজকে সেই বিষয়গুলো নিয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলার জন্য ।
ভালোলাগা ও সৌন্দর্য খোঁজার জন্য একদম আহামরি কিছু করতে হয় না। শুধু দুচোখ মেলে একটু ভালোভাবে তাকালেই সৌন্দর্য যেন দুহাত ভরে ধরা দিতে চায়। আমার ছোট বাচ্চাদের হাসি মুখ দেখলে ভাল লাগে। তাদের সঙ্গে আমার একটু নির্বিঘ্নে ভালো সময় কাটালে আমার মনে প্রশান্তি কাজ করে। যেগুলো আমি খুব সহজেই করতে পারি ।কারন এগুলো করার জন্য খুব বেশি কিছু করতে হয় না ।শুধু একটু আপনার সদিচ্ছাই যথেষ্ট।
সেদিন যখন বাগান থেকে ফিরছিলাম, তখন ফেরার পথে দেখি আমার ভাইয়ের ছেলেরা গাছ থেকে ফুল তুলে নিয়েছে এবং তারা সেগুলো কানে দিয়েছে এবং আমাকে দেখে হাসাহাসি করছে। আসলে তাদের এই হাসিমাখা চেহারা গুলোর মাঝে আমি শান্তি খুঁজে পাই। কারণ এ হাসি গুলোতে একটা আলাদা প্রশান্তি কাজ করে। এই শিশুগুলো বেড়ে উঠুক এই পৃথিবীতে। অজানা আতঙ্ক তাদের ভিতর আর কাজ না করুক এই কামনাই করি। আমিও অন্য দশটা সুস্থ মানুষের মত বলতে চাই যে, আমি আবারো আগের মত স্বাভাবিক জীবন-যাপন করতে চাই । আমার প্রশান্তি খুঁজে পাওয়া, এই হাসি মুখ গুলো যেনো সারাটা জীবন এই পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকে এই কামনায় করতে চাই । ফিরে আসুক শান্তি আবারও এই পৃথিবীতে।
ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
খুব ভালো লিখেছেন ভাইয়া
অসাধারন লিখেছেন ভাই। আপনার উপস্থাপনের ধরনটি আমার অনেক ভালো লেগেছে। শুভ কামনা ভাই।