ভালোবাসা
এ বাড়িতে যদি কোন অচেনা লোক হঠাৎ প্রবেশ করে, তাহলে সঙ্গে সঙ্গে কুকুরটি ঘেউঘেউ করে এবং সেই লোকের পাশে এমনভাবে ঘুরপাক করে যেন তাকে অনেকটাই ঘাবড়িয়ে তুলতে বাধ্য করে।
ঠিক আমি যখন এই বাড়িতে ঢুকেছিলাম তখন আমার সঙ্গেও এমনটাই হয়েছিল। এইতো কদিন আগে আমি আমার এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম, সেখানে গিয়েই মূলত আমার এই অভিজ্ঞতা হয়েছিল। তবে এই অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ আলাদা।
কুকুর প্রভু ভক্ত প্রাণী, এটা একদম চিরাচরিত সত্য কথা। তবে তার যখন দৃষ্টান্ত চোখের সামনে পড়ে, তখন সেটা যেন ভালোভাবেই বোঝা যায়। ওরা আসলে তেমন বেশি কিছু চায় না, শুধু চায় ঠিকমতো বাসস্থান আর একটু খাবার। বাড়তি কোন কিছু খাওয়ার আশা করে না, উচ্ছিষ্ট খাবার পেলেই ওরা খুশি।
এ বাড়িতে যে ছোট বাচ্চা থাকে, মোটামুটি তার খেলার সঙ্গী হয়ে গিয়েছে এই কুকুরটি এবং তার কাছে কুকুরটি তার ভাইয়ের মতো। যখন শুনলাম তার সারাদিন কাটে কুকুরটির সঙ্গেই, তখন যেন বিষয়টি আমার আগ্রহের কেন্দ্রবিন্দু হয়েছিল।
যখন বাড়িতে প্রবেশ করছিলাম, তখন আমার কাছে এসে কুকুরটি ঘেউঘেউ করছিল। ঠিক সে সময় ছোট বাচ্চাটি এসে তাকে বললো, সে আমার পরিচিত। তুই এমন করিস না, তারপরে দেখলাম একদম সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গিয়েছিল সেই কুকুরটি।
রীতিমতো সে কুকুরের গায়ে মাথায় হাত বুলিয়ে দেওয়া এবং তাকে কাছে নিয়ে আদর করছিল। ব্যাপারটি স্বচক্ষে দেখার পরে আমার ভিতরে ভিন্ন রকম অনুভূতির সঞ্চরণ হয়ে ছিল।
সেই ছোটবেলা থেকেই এই কুকুরটি এই বাড়িতে বেড়ে উঠেছে এবং যতদিন গিয়েছে এই বাড়ির লোকজনের সঙ্গে তার সম্পর্ক হয়েছে আরো গভীর থেকে গভীরতর। তাকে নিয়ম করে টিকা দেওয়া থেকে শুরু করে, সব রকম চিকিৎসা পর্যন্ত তারা করিয়েছে। কুকুরটির প্রতি তাদের ভালোবাসা একদম পরিপূর্ণ। হয়তো সেই জায়গা থেকে কুকুরটি তার দায়িত্ব যথাযথভাবে পালন করে।
সেই ছোট বাচ্চাটি খুব স্বাচ্ছন্দেই খেলছিল কুকুরটির সঙ্গে এবং প্রতিনিয়ত তাকে নিয়ে এদিক-সেদিক ঘুরে বেড়ানো এবং তার সঙ্গে এমনভাবে সময় কাটায় মানে অনেকটা বন্ধুর মতো।
আসলে কুকুর এতটাই প্রভু ভক্ত হয় যে, প্রভুর জন্য এরা জীবন পর্যন্ত দিয়ে দিতে সদা প্রস্তুত।
এতক্ষণ যে ছোট বাচ্চাটির কথা বলছিলাম, সে আমার ছোট চাচার ছেলে, নাম সাবির। ওদের বাসাতে গিয়েই মূলত এমন ঘটনার আমি সাক্ষী হতে পেরেছিলাম। তবে সাবিরের পশু-প্রাণীর প্রতি ভালোবাসা, আমাকে রীতিমতো আবেগপ্রবণ করেছে।
জীবের প্রতি ভালবাসা, স্নেহ,দরদ এটা আসলে সবার দ্বারা হয় না। সবাই এই কাজগুলো করতেও পারে না। এগুলো আসলে অনেকটা নির্ভর করে মানসিকতার উপর। তাছাড়াও বড় ব্যাপার হচ্ছে, আমার ছোট চাচা ও চাচী এই ব্যাপারে খুবই আন্তরিক,যা সত্যিই প্রশংসনীয়।
আমার ছোট ভাইয়ের জীবের প্রতি ভালোবাসা প্রতিনিয়ত এমনটাই বিরাজ করুক, আমি ব্যক্তিগতভাবেই এটা প্রত্যাশা করি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
ঠিক বলেছেন ভাইয়া কুকুর আসলেই প্রভু ভক্ত হয়। তাড়াতাড়ি প্রাণের বিনিময় হলেও তার মালিককে বাঁচাতে পারে।তার বিনিময় তারা খুব বেশি কিছু চায়না। সামান্য খাবার আর থাকার একটু জায়গা হলেই হয়। আপনার ছোট চাচার বাসায় সত্যি আপনি এক ভিন্ন অভিজ্ঞ্যতার মুখোমুখি হয়েছেন। এগুলো আসলে সরাসরি না দেখলে বোঝা যায় না।
এইটা একদম ঠিক বলেছেন আপু, এই ব্যাপার গুলো আসলেই সরাসরি না দেখলে কোন ভাবেই বোঝা যায় না।
কুকুরই একমাত্র প্রাণী আমার মনে হয় যে কি না মণিবের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করে না। আপনি তাকে একদিন কিছু খাওয়াবেন, দেখভাল করবেন দেখবেন সে আপনার পিছুই ছুটছে। আমাদেরও কুকুর ছিল কিন্তু মানুষ কুকুরটাকে মেরে দিয়েছিল 🙂। সাবিরের কুকুরের প্রতি ভালোবাসাটা দেখে ভালো লাগল।
ইশ্ আপনার কুকুরের মারা যাওয়ার খবর শুনে খুব ব্যথিত হলাম ভাই।
ভাই আমার বাড়িতেও কুকুর আছে ৷ আমিও শেয়ার করবো খুব তাড়াতাড়ি ৷ আসলে ঈশ্বরের এমন শক্তি সত্যি যা অনেক কিছু বোঝায় ৷ সে কুকুর হলেও তার মধ্যে কি জ্ঞান বুদ্ধি দিয়েছে৷ অপরিচিত কাউকে দেখলে বা বাড়িতে এলে ঘেউ ঘেউ করে ৷ ভালো লাগলো পোষ্ট টি দেখে ৷ এটা সত্য ঈশ্বর সকল জীবের মধ্যে বিরাজমান ৷
আপনাদের কুকুর নিয়ে গল্প পড়ার অপেক্ষায় থাকলাম।
কুকুর প্রভু ভক্ত প্রাণী এটা একদম ঠিক বলেছেন ভাইয়া। আসলে কুকুর সহজেই পোষ মানে। আর বাড়িতে অচেনা কেউ প্রবেশ করলেই বাধা দেয়। পশুর প্রতি ভালোবাসা সবার মনে থাকে না। কিন্তু এই ছোট্ট বাচ্চাটি পশুপ্রেমী মানুষ দেখে ভালো লাগলো। ভাইয়া আপনি আপনার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে নতুন অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন এবং সেই সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।