বৌদির বিবাহ বার্ষিকীর ভিডিও মুহূর্ত
আশা করি সবাই ভাল আছেন। সবার সময় ভালো যাচ্ছে, এমনটাই প্রত্যাশা করি। আজকে আমি অনেকটাই ব্যস্ততার ভিতরে আছি। আর কেন ব্যস্ততার ভিতরে আছি সেই ব্যাপারটা আপনারা পুরোটাই জানেন। কারণ আজকে বৃহস্পতিবার ।
গত দিন কথা দিয়েছিলাম যে, এই পর্বে আমি আপনাদের সঙ্গে বৌদির বিবাহ বার্ষিকীতে কাটানো মুহূর্তের ভিডিও শেয়ার করব। আমি চেষ্টা করছি, আমি জায়গা থেকে কথা রাখার জন্য। আশাকরি ভিডিওটা আপনাদের ভালো লাগবে।
মোটামুটি সেদিন অনেক বড় একটা রেস্টুরেন্টে বৌদির বিবাহ বার্ষিকীটা পালন করা হয়েছে। বিশেষ করে আমাদের এলাকায় স্থানীয় একটা চাইনিজ রেস্টুরেন্ট পুরোটাই রিজার্ভ নেওয়া হয়েছিল এবং আমরা এই বাসাতে যারা থাকি এবং তাছাড়াও বৌদির কিছু আত্মীয়-স্বজনকে তারা দাওয়াত করেছিল।
সন্ধ্যাবেলার পরে মোটামুটি সেখানকার পরিবেশটা পুরোটাই মুখরিত হয়ে গিয়েছিল, সব পরিচিত লোকজন দিয়ে এবং সকলেই বেশ আনন্দে ছিল, কারণ তারা এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছে, এটা ভেবে ।
মূলত তিনটা পর্বে সাজানো হয়েছিল পুরো অনুষ্ঠানটি। প্রথম পর্বে ছিল, ফটোসেশন এবং সকলেই আমরা বৌদি এবং দাদার সঙ্গে ছবি তোলার চেষ্টা করেছি এবং আমরা সেখানে ভালো একটা মুহূর্ত কাটানোর চেষ্টা করেছি।
দ্বিতীয় পর্ব ছিল কেক কর্তন ও বিনোদন পর্ব। মোটামুটি কেকটা গিফট করেছিল তার মেয়েরা এবং তারা নিজেদের পয়সা জমিয়ে, তাদের বাবা-মার জন্য কেকটা অর্ডার করেছিল, এটা সত্যিই প্রশংসনীয়।
আপনারা ইতিমধ্যেই জানেন বৌদির বড় মেয়ে বেশ ভালো গান গায় এবং ছোট মেয়ে বেশ ভালো নাচ করে এবং তারা চেষ্টা করেছিল নিজেদের প্রতিভা অনুযায়ী, সেখানে সকলকে আনন্দিত করার জন্য, এই পর্বটা বেশ মজার ছিল। কারণ আমরা সকলেই সেই পর্বটা বেশ উপভোগ করেছিলাম ।
সর্বশেষ পর্বে ছিল খাওয়া দাওয়া আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই রেস্টুরেন্টের খাবার এমনিতেই ভালো। কারণ তারা আগে থেকেই তাদের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করে রেখেছিল। তাই সেই সময়ে সেই খাবারটা সকলেই খেয়ে বেশ মজা পেয়েছিল।
সর্বোপরি পুরো সন্ধ্যাটা যেন প্রাণবন্ত হয়েছিল আমাদের সকলের কাছে এবং আমরা সকলেই অনেক মজা করেছি।
আসলে সকলে আমরা এতটাই খুশি ছিলাম যে, কিভাবে সন্ধ্যার দীর্ঘ এতটা সময় কেটে গেল তা আমি কোনভাবেই বুঝতে পারিনি এবং আমি মনে করি যে, এই সময়টা তাদের জীবনে বারবার আসুক এবং তারা তাদের সংসার জীবনে দীর্ঘজীবী হোক এবং তাদের আগামী দিনগুলো আরো উজ্জ্বল হোক, এমনটাই তো প্রত্যাশা করি তাদের ছোট ভাই হিসেবে আমি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
এই আপুকে তো আমি ভালোভাবে চিনি তিনিও আমার বাংলা ব্লগের কাজ করেন। সেই সুবাদে ভাইয়া গতকাল আপু বিবাহ বার্ষিকী নিয়ে অনেক কথা গল্প আমাদের সাথে শেয়ার করেছিলেন তাদের সম্পর্কে জানতে পেরেছি। তারা খুবই ভালো মনের মানুষ ভিডিওর মাধ্যমে দৃশ্যগুলো আমরাও উপভোগ করলাম অনেক ভালো লাগলো।
এইটা সত্যি তারা মানুষ হিসাবেও যথেষ্ট ভালো। ধন্যবাদ ভাই আপনার সহজ সরল মন্তব্যের জন্য।
প্রথমেই দাদা বৌদির বিবাহ বার্ষিকী তে অনেক শুভেচ্ছা জানাই।সন্ধায় অনেক মিলে বেশ সুন্দর একটি সময় কাটিয়েছেন ভাইয়া আপনারা বৌদির বিবাহ বার্ষিকীতে।তিনটি পর্বে আপনারা দাদা বৌদির বিবাহ বার্ষিকী পালন করেছিলেন চাইনিজ রেস্টুরেন্ট টি তে।ধন্যবাদ ভাইয়া ভিডিও ব্লগটি শেয়ার করার জন্য।
দৃষ্টি আপুর বড় মেয়ে ভালো গান করে আমরা সবাই জানি। তবে আপুর ছোট মেয়ে নাচ করে এটা জানতাম না। আসলে যার এরকম দুজন গুনি মেয়ে আছে তার আর কিছুই চাই না। ভাইয়া আপনি আপনার গত পোস্টে বলেছিলেন ভিডিওগ্রাফি শেয়ার করবেন। আজকে ভিডিওগ্রাফি শেয়ার করেছেন দেখে সত্যিই ভালো লাগলো।
চেষ্টা করেছি আপু কথা রাখার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।
আশা করি ভাইয়া, ভালো আছেন? দাদা এবং বৌদির বিবাহ বার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বিবাহ বার্ষিকীতে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। বিশেষ করে কেক কাটা মুহূর্ত খুবই দুর্দান্ত ছিলো। ভিডিওগ্রাফি দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।