শীতের সকাল
গত দুইদিন আগে খুব ভোরবেলা মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গিয়েছিলাম সকালের আবহাওয়া দেখার জন্য। যদিও প্রতিদিন ভোরবেলাতেই ঘুমিয়ে যাই, তবে অনেকটা ইচ্ছে করেই সেদিন আমার এই ঘুরতে যাওয়া।
কেননা আমি খুব করে চাচ্ছিলাম, কুয়াশাচ্ছন্ন সকাল দেখব। তবে এ যাত্রায় আমি কিছুটা ব্যর্থ হয়েছি, সেভাবে খুব একটা কুয়াশা দেখতে পারিনি, তবে ঠান্ডা অনুভব করেছি খুব।
ভিডিও লিংক
মানে যেদিন কুয়াশা কম থাকে, সেদিন ঠান্ডা থাকে ভীষণ। আবার যেদিন কুয়াশা বেশি থাকে, সেদিন ঠান্ডা তুলনামূলক কম থাকে। এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গের অবস্থা।
আমি জানি দেশের এখনো অন্যান্য জায়গায় তেমনভাবে শীত পড়েনি , তবে এটা অপ্রিয় সত্য যে আমাদের এখানে এখন থেকে বিগত দেড় মাস আগে শীত নেমেছে। বরং যতদিন গড়িয়ে যাচ্ছে, শীতের প্রকোপ ততো বৃদ্ধি পাচ্ছে। আমি গিয়েছিলাম শখ করে শীতের আবহাওয়া দেখার জন্য, তবে গিয়ে পারিপার্শ্বিক অবস্থায় যা দেখেছি, তা দেখে রীতিমতো কিছুটা ব্যথিত হয়েছি।
কেননা প্রান্তিক অঞ্চলের মানুষের জীবন কঠিন থেকে কঠিনতর। যদিও তারা সবকিছুকে মানিয়ে নেয়, তবে তার ভিতরেও যখন এই শীতের সকালে এতো ঠান্ডার ভিতরে জীবিকার তাগিদে মাঠে সবাই কাজ করছিল , সেই বিষয়টা আমাকে বেশ ভাবিয়েছে।
এটা সত্য হিমশীতল বাতাসে ফুরফুরে মেজাজে কিছুটা নিরিবিলি ভাবে নিজের মতো করে সময় কাটিয়েছি শীতের সকালে , তবে যেমনটা চেয়েছিলাম, তেমনটা আবহাওয়া পাইনি।
একদম চতুর্দিকে শুধু সাদা আর সাদা হবে কুয়াশায়, এক হাত সামনে পর্যন্ত দেখা যাবে না, অনেকটা ধোঁয়ার মতো কুয়াশা থাকবে চারিপাশে, তার ভিতরে যদি নিরিবিলি হাঁটাহাঁটি করতে পারি, ঠিক তেমন একটা অনুভূতির অভিজ্ঞতা আমি চাচ্ছিলাম।
হয়তো এই ইচ্ছা পূরণ করে ফেলতেও পারি এই শীতে, শুধুমাত্র অপেক্ষা করছি প্রচুর কুয়াশা পড়ার। তারপরেও সেদিনের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি ভালো লাগবে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
শীতের সকালে হাঁটাহাঁটি করে চারপাশের সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা। তাছাড়া কুয়াশা বেশি থাকলে তো আরও বেশি ভালো লাগে। তবে আমাদের এদিকে এখনো শীত পড়েনি। ডিসেম্বর মাসের আগে শীত মনে হয় পড়বে না। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনাদের ঐদিকে শহর অঞ্চল, এই জন্য হয়তো শীত পড়তে দেরি হচ্ছে ভাই। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।