ব্যস্ততাপূর্ণ বিকেল

in আমার বাংলা ব্লগ3 years ago

20230430_151829_0000.png

যেহেতু এক সপ্তাহের মতো বাসার বাহিরে ছিলাম, তাই মোটামুটি বলা যায় যে বাসায় তেমন কোন বাজার ছিল না, বললেই চলে । যাইহোক আজকে মোটামুটি বিকেল বেলা বেশ ব্যস্ততা পূর্ণ সময় কেটেছে বাজার করতে গিয়ে।

তবে আজকের অভিজ্ঞতা ছিল একটু আলাদা। অন্যান্য সময়ে মূলত খোলা বাজারে বাজার করেছি, তবে সেই দামে যদি একই ছাদের নিচে সব পণ্য পাওয়া যায়, তাহলে নিতান্তই সেটা বেশ ভালই হয়, আমার মত সাধারন মানুষের জন্য। যেহেতু দামটা হাতের নাগালে আর সব পণ্য একই সাথে পাওয়া যাচ্ছে, তাহলে আমি মূলত সুপার শপে কেনাকাটা করতেই আপাতত স্বাচ্ছন্দ্যবোধ করছি।

অন্যান্য দিনের থেকে, আজকে বিকেল বেলার দিকে বেশ ভালোই ভ্যাপসা গরম ছিল। মনে হচ্ছিল যে বৃষ্টি নামবে। কারণ এরকম ভ্যাপসা গরম আসলে বৃষ্টি নামার পূর্বাভাস দেয়। তারপরেও মূলত প্রয়োজনের তাগিদেই, পরিবার নিয়ে বাহিরে বেরিয়েছিলাম বাজার করার জন্য। যেহেতু আমাদের গন্তব্য আগে থেকেই ঠিক করা ছিল, তাই সেখানে গিয়ে আমরা আমাদের বাজার করার কার্যক্রমটা বেশ ভালো ভাবেই শেষ করতে পেরেছি ।

স্বপ্ন সুপার শপ নিয়ে আমি তেমন কোন কিছুই বলবো না। কারণ যারা কমবেশি সুপার শপে বাজার করে থাকেন, তাদের মোটামুটি ধারণা আছেই। তারপরেও আমি সেখানকার আমাদের কাটানো মুহূর্তের উপর নির্ভর করে, একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। আশাকরি ভিডিওটা দেখলে পুরোপুরি ধারণাটা আপনারা পেয়ে যাবেন।


সেই চাল-ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র-পণ্য যা যা দরকার সব একই জায়গাতে পাওয়া যায়। তাই অনেকটা স্বাচ্ছন্দেই এখানে কেনাকাটা করেছি আর ঝুট-ঝামেলাও নেই । এর আগেও আমি একদিন এখানে এসেছিলাম তবে সেদিন পরিবার নিয়ে আসতে পারিনি। যার কারণে সেদিন খুব একটা ভালো ভাবে কেনাকাটা করা হয়নি।

এবার যেহেতু বেশ ভালই বাজার করা লাগবে, তাই মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি, সব যেহেতু কিনতেই হবে, তাই এখান থেকেই কিনে নেই । আমি অবশ্য বলা যায় দর্শক ছিলাম, তবে যা কেনাকাটা করার আমার পরিবারের লোকজন কেনাকাটা করছিল। তারা ভিতরে ঢুকে একটা ঝুড়ি নিয়ে তাতে তাদের পছন্দমত জিনিস শুধু রাখছিল আর রাখছিল। আমি বুঝতে পারছিলাম যে, আমার পকেটটা তারা আজকে অসুস্থ বানিয়ে ছেড়ে দেবে।

যদিও মফস্বল শহরের মানুষের চিন্তাধারা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং প্রতিনিয়ত উন্নয়নের ধারাবাহিকতা মফস্বল শহরেও ছুঁয়ে গিয়েছে এবং মানুষের জীবনযাত্রাতেও বেশ পরিবর্তন এসেছে, তাই মানুষজন এখন চেষ্টা করছে, সময় বাঁচিয়ে দ্রুত সবকিছু কেনাকাটার করার জন্য। কারণ দিনশেষে সময় বাঁচানোটাই এখন মুখ্য কাজ হয়ে দাঁড়িয়েছে।

বেশ ভালোভাবে খেয়াল করে দেখবেন, এখনকার সময়ে যত কিছুই তৈরি হচ্ছে, সবকিছুই কিন্তু মানুষের সময় বাঁচানোর জন্যই তৈরি হচ্ছে। এই যে যেমন, এখানে একসঙ্গে একত্রে বাজার করলাম,কোন বিড়ম্বনা ছাড়া এবং দ্রুত কেনাকাটা করে আবার বাসায় ফেরত চলে আসলাম।

যেহেতু আমি পরিবারের কর্তা, আমি মনেকরি এটা আমার দায়িত্বের ভিতরেই পরে। তারপরেও পরিবার নিয়ে আসতে পেরেছি এই জায়গায়, কারণ যেহেতু পণ্যগুলো তারাই ব্যবহার করবে, তাই তাদের দেখে শুনে নেওয়া উচিত। সেই জায়গা থেকে অনেকটা উন্মুক্তভাবেই আমার গিন্নি তার প্রয়োজনীয় জিনিস কিনে নিয়েছে।

যদিও বেশ ব্যস্ততা পূর্ণ ছিল বিকেল বেলাটা, তবে সব ব্যস্ততা সেরে যখন কেনাকাটা করে বাসার পথে ফিরছিলাম, তখন পুরো আকাশ যেন মুহূর্তেই কালো হয়ে আসছিল, জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল আর প্রচুর দমকা বাতাস হচ্ছিল। বুঝতে পারছিলাম ঝড়-বৃষ্টি হবে। যেমনটা ভাবা অতঃপর তেমনটাই কাজ। ভাগ্যিস বাসায় পৌঁছেছি, না হলে তো ভিজেই যেতাম।

Banner-15.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনাদের মত ব্যস্ত লোক গুলার জন্য এটা একটি খুবই সুন্দর এবং ভালো মানের বাজার। এক জায়গাতেই সকল প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পাওয়াটা সত্যিই অনেক আনন্দের একটি বিষয়। এতে কোন ধরনের ছুটাছুটির প্রয়োজন হয় না এবং সময়ও বেঁচে যায়। আবার জিনিসপত্রের মূল্যটাও দেখছি হাতের নাগালের মধ্যেই আছে। একই জায়গায় কোন ঝামেলা ছাড়াই এবং অত্যন্ত নিরাপদে প্রয়োজনীয় জিনিসপত্র গুলো কিনে দারুন একটি ভিডিও শেয়ার করার জন্য প্রিয় ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আসলে এটা সকলের জন্যই উন্মুক্ত, মোটামুটি আমরা আসলে ভাবি যে এখানে দামটা অনেকটা বেশি, তবে সেটা নিছক ভুল কথা।

 3 years ago 

এমন সব জিনিস এক জায়গায় পাওয়া গেলে, আর রোদের ভিতরে ঘুরাঘুরি করার কি দরকার। তারপরে দামটাও হাতের নাগালে। সত্যি ভাইয়া ব্যস্ত লোকের জন্য এটা খুব ভালো বাজার পেয়েছেন। কোন ঝামেলা ছাড়াই নিরাপদ সুন্দর কেনাকাটা করেছেন আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া ভিডিও টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু ভিডিওটি দেখার জন্য এবং মন্তব্য করে অনুপ্রেরণা দেওয়ার জন্য।

 3 years ago (edited)

আমাদের এ জীবনটা এখন খুবই ব্যস্তময় ভাইয়া। দেখা যায় সব সময় খুঁজে খুঁজে বাজার করার মত সময় থাকে না। তাই এরকম সুপার সবগুলোতে গেলে একটা জায়গায় সবকিছু পেয়ে যায়। হাটাহাটি খোঁজাখুঁজি করার প্রবলেম একেবারেই কম থাকে। ভালোই করেছেন ভাইয়া এখান থেকে সবকিছু একসাথে কিনে নিয়েছেন। ভিডিওটি দেখে খুবই ভালো লেগেছে ভাইয়া।

 3 years ago 

দিনশেষে মুখ্য কথা হচ্ছে সময় বেঁচে যায় অনেকটা, তাই এদিক থেকে সুপার শপে কেনাকাটা করা ভালোই।

 3 years ago 

ভাই তো দেখই ঘেমে গেছেন ভিডিও করতেই ৷ ভালো লাগলো এমন নতুন শপ দেখে ৷ এটা নিশ্চয়ই ব্যস্ত মানুষের জন্য পজেটিভ ৷ কারন এক জায়গায় সব কিছু পাওয়া ৷ ভালো লাগলো ভিডিও টি একদম ইউটিউব ভাই হয়ে গেছেন ব্লগার ৷ অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আসলে বাহিরে বেশ গরম ছিল তার ভিতরে ক্যামেরার সামনে কথা বলা একটু তো কষ্টদায়ক, তাই একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম।

 3 years ago 

পরিবারের কর্তা হিসেবে এই বিষয়গুলো খেয়াল রাখা জরুরী। যেহেতু এক সপ্তাহ বাসায় না থাকার কারণে বিভিন্ন রকম বাজার করা লাগবে সেই হিসেবে যদি এক ছাদের নিচেই সবকিছু একসাথে পাওয়া যায় তাহলে সময় এবং পরিশ্রম দুটোই বেঁচে যায়। এমনিতে যে পরিমাণ গরম পড়ছে তার মধ্যে বাইরে ঘুরে ঘুরে সব কিছু কেনাকাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। যদিও ভাবি এবং অন্যরা সবাই মিলে বাজারগুলো করে নিতে পারছে অনায়াসে। না হলে হয়তোবা আপনাকে এই ঝামেলা পোহাতে হতো। পকেট তো এমনিতেই ফাঁকা হবে একটু আরামে ফাঁকা হলে তো আর কষ্ট নেই, হাহা।যাই হোক ভাই ভালো লাগলো ভিডিও দেখে।

 3 years ago 

যাইহোক ভাই আমার অনুভূতি বুঝতে পারার জন্য ধন্যবাদ, তবে এটা সত্য পকেট ভালোই অসুস্থ হয়ে গিয়েছিল ।

 3 years ago 

ব্যস্ত জীবনে এক জায়গা থেকে সবকিছু কেনাকাটা করা অনেক ঝামেলামুক্ত।আমিও ঢাকাতে মাঝে মাঝেই স্বপ্ন থেকে কেনাকাটা করি। আমার খুব ভালোই লাগে।তবে বিরক্ত লাগে যখন টাকা দেয়ার জন্য লাইন ধরা লাগে।এছাড়া খুব ভালোই লাগে।আপনার বিকেলের অনুভূতি নিয়ে ভিডিও টি দারুন লেগেছে।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমাদের এখানে অবশ্য এতটা পরিমাণ জনপ্রিয় হয়নি সুপার শপটি, তাই বিল কাউন্টার ফাঁকাই থাকে। আশাকরি জনপ্রিয় হবে।

 3 years ago 

আমিও কিন্তু ভাইয়া স্বপ্ন হতে বাজার সারি। কারন দাম একটু বেশী নিলেও সময় আর হয়রানি থেকে মুক্তি পাওয়া যায়। যেহেতু অনেক দিন বাহিরে ছিলেন তাই স্বপ্ন থেকে বাজার করার ভাবনাটা কিন্তু মন্দ নয়। একই ছাদের নিচে সব পদ।দৌড় আর ঝাপ কম। তবে স্বপ্ন হতে করা ভিডিও গ্রাফিও কিন্তু বেশ ছিল ভাইয়া।

 3 years ago 

আপনি স্বপ্নতে বাজার করেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

জীবনে ব্যস্ততা যখন বেড়ে যায় তখন আমরা সহজ পথ গুলো খোঁজার চেষ্টা করি। আসলে ব্যস্ত মানুষের জন্যই হয়তো বিভিন্ন সহজ রাস্তা তৈরি হয়। যখন দামটাও হাতের নাগালের মধ্যে থাকে তখন সব জায়গায় ঘোরাঘুরি না করে এক জায়গা থেকেই সব কিছু সংগ্রহ করা ভালো হয়। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

জীবন এমনই আপু, সময় বাঁচানোই যেখানে মুখ্য বিষয়, তাই একটু সময় বাঁচানোর চেষ্টা করেছি।

 3 years ago 

আসলে ভাইয়া স্বপ্ন সুপার শপ এ যেয়ে বাজার করার মজাই অন্যরকম । সব জিনিস একই জায়গায় পাওয়া যায় । ঘোরাঘুরির কোন ঝামেলা নেই। আমার কাছে এখানে বাজার করতে বেশ ভালো লাগে। কারণ একই সঙ্গে ঘোরাঘুরির ঝামেলা ও গরমের থেকে বাঁচা যায় ।আপনিও এখন থেকে এখানেই বাজার করবেন তাহলে দেখবেন আর বাইরে বাজার করতে ইচ্ছে করবে না হাহাহা।

 3 years ago 

ইচ্ছে আছে আপু, এখন থেকে এখানেই বাজার করার। দেখি কতদূর কুলিয়ে উঠতে পারি। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

বেশ কয়েকদিন গ্রামের বাড়িতে যাওয়ায় অনেক বাজার একসাথে করতে হয়েছে আপনার।এজন্য পরিবারসহ চলে গিয়েছিলেন সুপার শপে।সুপার শপে বাজার করার অনেক সুবিধা আছে।একজায়গায় সবকিছু পাওয়া যায়।আপনাদের শপিং মুহূর্তের ব্লগটি আমার অনেক ভালো লেগেছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64716.05
ETH 1912.55
USDT 1.00
SBD 0.37