জ্বরে ভুগছি
গতকাল সন্ধ্যাবেলাতেও শরীর ঠিক ছিল, বিশেষ করে সন্ধ্যার দিকে যখন বাইরে গিয়েছিলাম, তখন কিছুটা শিরশিরে ঠান্ডা বাতাস অনুভব করছিলাম। যাই হোক, বাইরে সময় কাটিয়ে বাড়ি ফেরার পরে ফ্রেশ হয়ে বিশ্রামে চলে গিয়েছিলাম। যেহেতু রাত জেগে কাজ করতে হয়, তাই সন্ধ্যাবেলায় স্বল্প সময়ের জন্য হলেও বিশ্রাম নেওয়ার চেষ্টা করি।
ঘড়িতে ঠিক রাত্রি এগারোটা। যখন জাগ্রত হলাম, তখন মোটামুটি শরীরটাতে ভীষণ ব্যথা অনুভব করলাম — বিশেষ করে কাঁধ এবং মেরুদণ্ডের দুই পাশে। ভেবেছিলাম, হয়তো ঘুমের মধ্যে কিছুটা এদিক-সেদিক হয়েছিল, তাই এমন ব্যথা।
তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ব্যথা তীব্র হয়। নাক-মুখ দিয়ে পানি পড়তে শুরু করল, শরীরের তাপমাত্রা অনেকটা বেড়ে যাচ্ছিল। সেই অবস্থাতেও কোনো রকমে নিজের কাজগুলো শেষ করে গিন্নিকে বারবার বলার চেষ্টা করলাম, “ভীষণ অসুস্থ অনুভব করছি।”
অবশেষে মাঝরাতেই পুরোনো সহকর্মীর সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। তারা আশ্বস্ত করল, ঋতু পরিবর্তনের কারণে জ্বর-ঠান্ডা কমবেশি সবারই হচ্ছে। মোটামুটি বলেই দিল, আপাতত অ্যান্টিবায়োটিক শুরু করার দরকার নেই; কমপক্ষে দুই-তিন দিন প্যারাসিটামল খেয়ে দেখো। তারপরও না কমলে পরীক্ষা-নিরীক্ষা করে ফলাফল দেখে ওষুধ দেওয়া যাবে।
এখন যখন লিখছি, তখন কিছুটা জ্বর কমেছে, তবে শরীরের দুর্বলতা আছেই এবং মুখে কোনো স্বাদ পাচ্ছি না। সব মিলিয়ে সময়টা বেশ কঠিন যাচ্ছে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
হ্যাঁ ভাই ঋতু পরিবর্তনের কারণে জ্বর-ঠান্ডা কমবেশি সবারই হচ্ছে। আমারও একই অবস্থা। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
আপনিও দ্রুত সুস্থ হয়ে উঠুন ভাই। শুভেচ্ছা রইল।