ছুটির দিনের কিছু মুহূর্ত
যেহেতু শুক্রবার আমাদের এখানে সাপ্তাহিক ছুটির দিন। তাই আমার কাছে সময়টা একটু ভিন্নভাবে কাটে এবং আমি বিশেষ করে চেষ্টা করি, দিনটাতে একটু অতিরিক্ত বিশ্রাম নেওয়ার জন্য এবং সারাদিন বাড়িতেই থাকার চেষ্টা করি। এবারের শুক্রবারটা আমার কাছে একটু ভিন্নভাবে কেটেছে,সেই সম্পর্কে আজকে লিখবো। আশা করি আমার পাঠকদের আমার বিষয়টা ভালো লাগবে।
যেহেতু এবার আমি আমার ব্যক্তিগত কারণে বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ছুটি নিয়েছিলাম। তাই আমি চেষ্টা করেছি বৃহস্পতিবারের দিনটা নিজের মতো করে ফ্যামিলির সঙ্গে সময় কাটানোর জন্য। এবং শুক্রবার দিনটা আমি চেষ্টা করেছি একটু অন্যভাবে কাটানোর জন্য । আমি এজন্য ধন্যবাদ দেই আমার পার্শ্ববর্তী ভাইয়ের দুই ছেলেকে।
যেহেতু বৃহস্পতিবারের দিনে আমার বাড়িতে একটা উৎসব ছিল, তাই আমি সারাদিন কাজ করার পরে ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম ।তারপরে আমি শুয়ে পড়েছিলাম অনেক রাতে এবং শুক্রবার দিন অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি এবং তারপরে চেষ্টা করেছি বাড়িতেই থাকার জন্য। কিন্তু আমার পার্শ্ববর্তী ভাইয়ের দুই ছেলে এসে আমার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে, তখন আমি তাদের সঙ্গে করে বাহিরে গিয়েছিলাম বেড়াতে এবং চেষ্টা করেছি আমার বাড়ির পিছনের বাগানটার খোঁজখবর নেওয়ার জন্য ।কারন আমি প্রকৃতিপ্রেমী মানুষ সময় পেলেই চেষ্টা করি একটু প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য। যেহেতু দীর্ঘদিন পরে একটু সময় পেয়েছি,তাই বাগানে গিয়েছিলাম এবং সেখানে চেষ্টা করেছি আমার রোপণ করা গাছগুলোর খোঁজখবর নেওয়ার জন্য ।এবং ভালো একটা সময় কেটেছে এবং আমি ধন্যবাদ আমার সেই পার্শ্ববর্তী ভাইয়ের দুই ছেলেকে । আসলে তাদের কারণেই সম্ভব হয়েছে এই সুন্দর সময়টা কাটানো। তা না হলে আমার পক্ষে সম্ভব হতো না ।
ভাইয়া আপনার বাগানের বাতাবিলেবু গুলো দেখে মন ভরে গেল।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।