শুভ্র

in আমার বাংলা ব্লগ2 months ago

27640.jpg
source

শুভ্র ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। বহুদিন ধরে তাঁকে কোনোভাবেই অনলাইনে পাচ্ছি না। এখন যে আইডিটা পেয়েছি, সেটাও সত্যিই শুভ্র ভাইয়ের কি না, তা নিয়েও ভীষণ সংশয়ে আছি।

বহু আগে থেকেই তাঁর লেখা পড়তাম। বলতে গেলে, সবসময়ই নীরব পাঠকের ভূমিকায় ছিলাম। তাঁর পুরো নামের শেষে কেন ‘শুভ্র’ লেখা আছে, ছাত্রাবস্থায় ক্যাম্পাসে স্বৈরাচারের অত্যাচারে তাঁর কিডনি বিকল হয়ে যাওয়া, এবং সেই সময় তাঁর সঙ্গে ঘটে যাওয়া নির্মম নির্যাতনের ঘটনাগুলো তাঁর লেখার মাধ্যমেই জেনেছিলাম।

এ ছাড়াও পুরান ঢাকায় কাটানো তাঁর তীব্র অর্থকষ্টের দিনগুলোর কথাও লেখার মাধ্যমে জানতে পেরেছিলাম। ভদ্রলোকের প্রকৃতির মাঝে ভ্রমণের ভীষণ পিছুটান আছে, বিশেষ করে পাহাড়ের প্রতি।

হুট করেই মানুষটাকে অনলাইন থেকে হারিয়ে ফেলেছি। কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, এখন যাকে পেয়েছি, তিনি কি সত্যিই শুভ্র ভাই?

একজন বহু পুরনো পাঠক হিসেবে তাঁর সঙ্গে কথা বলতে চাই। এটা কি কোনোভাবে সম্ভব? যদি সম্ভব হয়, তাহলে দয়া করে আমাকে জানাবেন।

লেখক যে পাঠকের মাঝেই বেঁচে থাকেন, তার প্রমাণ হয়তো তিনিই। ভীষণ ব্যাকুলতা কাজ করছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.26
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39