অলস বেলা।

in আমার বাংলা ব্লগ3 days ago

অনেকগুলো ছবি জমা হয়ে আছে ফোনের গ্যালারিতে। আপাতত এগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। যেহেতু আজ শুক্রবার, তাই অনেকটা অলস সময় কাটছে।

তাছাড়া গত কয়েক দিনের টানা বৃষ্টিতে প্রকৃতি ও পরিবেশ অনেকটাই স্যাঁতসেঁতে হয়ে গেছে। বলা যায়, সব মিলিয়ে গৃহবন্দি সময় কাটাচ্ছি। একান্ত প্রয়োজন না হলে বাইরে যাওয়ার কোনো ইচ্ছাই নেই। কেননা বাইরে গেলেই বৃষ্টিতে ভিজতে হবে—এটাই সত্যি।

বই পড়ে, মুভি দেখে কিংবা টুকটাক ঘরের কাজ করেই সময় কাটানোর চেষ্টা করছি। স্বাভাবিক জীবনের যে ছন্দ থাকে, সেখান থেকে অনেকটাই এদিক-সেদিক হয়ে গেছে,তাই বর্তমান পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হচ্ছে।

তবে সব মিলিয়ে ভালোই আছি, কারণ এর চেয়েও করুণ অবস্থায় আশপাশের অনেক মানুষ দিন কাটাচ্ছেন। অতিরিক্ত বৃষ্টি সবার জন্য সুখকর মুহূর্ত বয়ে আনে না; কারও জীবনে এটি শুধু হাহাকারই নিয়ে আসে।

যাই হোক, সব মিলিয়ে পরিবেশ-পরিস্থিতি বেশ জটিল। কবে যে এসব ঠিক হবে, কে জানে তা!

ছবিগুলো বিভিন্ন সময়ে নিজের মুঠোফোনে তুলেছিলাম, তবে সেভাবে আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়ে ওঠেনি। আজ এই অলস বিকেলে ছবিগুলো দেখছিলাম, আর ভাবছিলাম—সময়গুলো যদি আবারও ছবির মতো সুন্দর হয়ে ফিরে আসত, তাহলে হয়তো কিছুটা হলেও প্রশান্তি মিলত।

30975.png

30087.png

30086.png

30085.png

29900.jpg

31363.jpg

ধন্যবাদ সবাইকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62766.75
ETH 1779.42
USDT 1.00
SBD 0.38