প্রস্তুতি চলছে আড্ডার জন্য
সাম্প্রতিক সময়ে যেহেতু রবিবারের আড্ডা পরিচালনা করার নতুন দায়িত্ব পেয়েছি, তাই চেষ্টা করছি সেই শো-টাকে আরো কিভাবে প্রাণবন্ত করা যায় এবং ত্রুটিহীনভাবে যেন প্রতিনিয়ত হ্যাংআউটের মতো করে পরিচালনা করা যায়, এমন ভাবনায় আপাতত বদ্ধপরিকল্পনা করছি আমি।
দু'বছর আগে লাল যে হেডফোনটা কিনেছিলাম, সেটাতেও অনেকটা পয়সা খরচা হয়েছিল। যদিও সেটার অবশ্য তেমন কোন সমস্যা হয়নি। সেই হেডফোনটা শুধুমাত্র ব্যবহার করতাম মোবাইল ফোনে আর মোবাইল ফোন দিয়েই হ্যাংআউটে যুক্ত হতাম। তবে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থেকে সকলের মেসেজের উত্তর দিতাম।
কিন্তু এই রবিবারের শো এর সঙ্গে হ্যাংআউটের বিস্তর তফাৎ। কারণ পুরো শো-টাই পরিকল্পনা মাফিক এবং পুরো শো-টা রেকর্ড করে পরের দিন আবার রিপোর্ট তৈরি করতে হয়। তাই এখানে ল্যাপটপের ব্যবহার অতীব জরুরী।
যেহেতু প্রতিনিয়ত কাজ ও দায়িত্ব পরিবর্তন হচ্ছে, তাই ক্রমাগত কাজ করেই নিজেকে টিকিয়ে রাখতে হবে,এটাই হচ্ছে দিনশেষে মুখ্য ব্যাপার। আমি যে একদম খুব আহামরি কাজে পরিপক্ক, সেটা আমি কখনোই বলবো না। তবে চেষ্টা করছি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এবং যখন যে কাজ পাচ্ছি, সেখানে একটু পরিবেশ বুঝে এগিয়ে চলার চেষ্টা করছি।
হ্যাংআউট যদিও দীর্ঘ সময় ধরে হয়, তবে সেখানে অনেক কিছুই পরিকল্পনা মাফিক থাকে না। তাছাড়াও যেহেতু হ্যাংআউট শো-টা আমি দীর্ঘ সময় থেকেই পরিচালনা করি, তাই মোটামুটি সেটার সঙ্গে অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছি।
তবে রবিবারের আড্ডাতে যেহেতু আমি নতুন ভাবে দায়িত্ব পেয়েছি এবং ক্রমাগত এই শো-টার টুকটাক পরিবর্তন চলছেই, তাই সবদিক বিবেচনা করে, চেষ্টা করা হচ্ছে শো-টাকে আরো বিনোদন পূর্ণ করার জন্য।
লাল হেডফোনটার প্রতি অনেকটাই মায়া জন্মে গিয়েছিল। তবে এক্ষেত্রে কিছুই করার নেই, যেহেতু সেটা দিয়ে রেকর্ড ভালো আসছিল না আর শ্রোতারা ভালোভাবে আমার কথা শুনতে পাচ্ছিল না, তাই মূলত মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েই ফেললাম, হেডফোনটা পরিবর্তন করার।
যাইহোক অবশেষে আমার সিনিয়র কলিগদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম এবং তাদের পরামর্শ মোতাবেক মোটামুটি নতুন হেডফোন কেনার জন্য মানসিকভাবে মনস্থির করে ফেললাম। আসলে আমি কর্ম প্রেমী মানুষ। চেষ্টা করি নিজের কাজকে গতিশীল রাখার জন্য। তাই সেই দিক থেকে বিবেচনা করে, আমার কাছে আসলে মূলত এই ঈদের সেরা শপিং মনে হয় এটাই।
যদিও কিছু দোকানে হেডফোন দেখেছিলাম, তবে সেগুলো মন মতো হচ্ছিল না। আর যেহেতু ল্যাপটপের পোর্টে সংযুক্ত করতে হবে এবং মাইক্রোফোনটা দিয়ে যেন ভালোভাবে আমার কথাগুলো শ্রোতাদের কাছে যায়, সেই দিক বিবেচনা করে এই হেডফোনটা কেনা। যদিও এটার দাম আমার কাছ থেকে দ্বিগুণ নিয়েছে। কারণ দোকানদার বলেছে যে ডলার সংকটের কারণে তারা ক্রমাগত বাহির থেকে পণ্য নিয়ে আসতে পারছে না। যার কারণে পণ্যের দাম এখন অনেকটাই বেশি।
বাসা থেকে যেটা পছন্দ করে গিয়েছিলাম মানে আমার কলিগের পরামর্শ অনুযায়ী, সেটার আসলে যে পরিমাণ দাম ছিল, তা আর কেনা হয়ে ওঠেনি। এই ডলার সংকটের কথা বলে ব্যবসায়ীরা বেশ ভালই সুযোগ নিচ্ছে, আমাদের মত সাধারণ ক্রেতাদের কাছ থেকে। যদিও পণ্য গুলো তাদের আগের কেনা, তবে এখন তা অধিক দামে বিক্রি করছে।
যদিও একটু দামাদামি করতে গিয়েছিলাম, তবে মুখের উপর সরাসরি দোকানদার বলে দিল, আপনার ভালো লাগলে নেন, না লাগলে অন্য কোথাও দেখতে পারেন। যেহেতু দুইদিন পরেই শো করতে হবে, তাই বাধ্য হয়েই নিয়ে ফেললাম।
প্রয়োজন আসলে বাধা মানে না। তাই এখানে এতো অজুহাত দেখিয়ে লাভ নেই। হয়তো বড় শহরে গেলে এতোটা পয়সা খরচা হতো না। তবে তারপরেও সব দিক বিবেচনা করে দেখলাম, আবার বড় শহরে যাওয়া, সেখান থেকে কেনাকাটা করা, আবার বাসায় ফেরা। তার থেকে যদি কিছু পয়সা বেশি লাগে, তাও লাগুক। তাও যেহেতু সরাসরি হাতের কাছে পেয়ে গেছি, এটাই তো অনেক।
আমি মানসিকভাবে মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছি রবিবারের আড্ডার জন্য এবং এই শো-টাকে কেন্দ্র করেই মূলত নতুন হেডফোনটা কিনে ফেললাম। আশাকরি এর পরবর্তী থেকে সকলের সঙ্গে আড্ডাটা বেশ ভালোভাবেই জমিয়ে দেওয়া যাবে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
প্রথমেই মোটামুটি ভালো মানের একটি হেডফোন কেনার জন্য অভিনন্দন জানাই ভাই। বর্তমান সময়ে প্রতিটি জিনিসের আকাশছোঁয়া দাম হয়ে গেছে। ব্যবসায়ীরা একবার বলে ডলার সংকট একবার বলে দাম বেড়েছে এভাবেই চলছে। আমরা এখন আর বেশি দামাদামি করে জিনিস কিনতে পারি না। কি আর করা প্রয়োজনীয় জিনিস বলে কথা কিনতে তো হবেই। ধন্যবাদ ভাই পুরো ব্যাপারটা শেয়ার করার জন্য।
এই জন্যই ভাই কিনে ফেললাম হেডফোনটা। কারণ প্রয়োজন মেটানো দিয়ে কথা।
রবিবারের আড্ডার দায়িত্বে এখন থেকে আপনি পালন করবেন জেনে সত্যিই ভালো লাগলো ভাইয়া। শুধু আফসোস একটাই আমি যেদিন অতিথি হিসেবে গিয়েছিলাম সেদিন আপনি শো পরিচালনা করেননি। যাই হোক আসলে কিছু কিছু চাওয়া আছে যেগুলো হয়তো পূর্ণ হয় না। কোন একদিন হয়তো আবারো রবিবারের আড্ডায় অতিথি হিসেবে যাব। প্রয়োজনের তাগিদে নতুন কিছু কেনা খুবই গুরুত্বপূর্ণ। আপনি নতুন দায়িত্বের সাথে নিজেকে যুক্ত করেছেন এজন্য অভিনন্দন জানাচ্ছি ভাইয়া।
হতাশ হওয়ার কিছুই নেই আপু, আবারও আড্ডা হবে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।
অভিনন্দন আপনাকে ভাইয়া। ঈদের সেরা শপিং টা আমাদের জন্য করেছেন। কারন যখন আপনার ভয়েস হ্যাংআউটে শুনি ভীষণ ভালো লাগে। সব সময়ই চেষ্টা করি হ্যাংআউটে থেকে আপনার কথা গুলো মনযোগ সহকারে লুনার। যাক অবশেষে চমৎকার একটি হেডফোন কিনেছেন। আশাকরি এবারের শো থেকে চমৎকার শুনা যাবে। আপনার জন্য শুভ কামনা রইল। ভালো থাকবেন সব সময়ই এই কামনাই করি।
ধন্যবাদ ভাই, আপনার সাবলীল মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।
ভাই খুব ভালো কাজ করেছেন একটা নতুন হেডফোন নিয়েছেন শুনে ৷ আর এখন কিছু করার নেই ৷ কারন সব জিনিসের দাম আর দোকান দাররা এর সুযোগে ভয়তা নিচ্ছে ৷ যা হোক আড্ডা হবে জমজমাট এটাই মেইন কথা ৷
আমি তেমনটাই আশা করছি ভাই, আড্ডাটা ভালো হইলেই এখন ভালো হয়।