প্রিয়তমার জন্মদিন
আমার কাছে ১৯ সেপ্টেম্বর বরাবরই অনেক স্পেশাল একটা দিন। মূলত এই দিনেই শায়ানের আম্মুর পৃথিবীতে আগমন হয় আর ভাগ্যক্রমে একটা সময়ের পরে আমার আর তার হাত একত্রিত হয়ে যায়।
জীবনে বেঁচে থাকার জন্য একজন সঙ্গীর খুব প্রয়োজন, যে হয়তো নিজের মতো করে বুঝবে, বোঝাবে বা এগিয়ে চলতে অনেকটাই সহযোগিতা করবে। এদিক থেকে আমি বেশ ভাগ্যবান বলা যায়, এমন একটা মানুষ আমার পাশে আছে এটা ভেবে।
ভালোবাসার মানুষকে নিয়ে তো দু-চার কথায় ভালোবাসা লিখে প্রকাশ করা যায় না, এটা আসলে অনেকটা অনুভূতির ব্যাপার। যা শুধুমাত্র অনুভব করে বুঝে নিতে হয়। কত রাগ-অভিমান,দুঃখ কষ্ট, ঝুট-ঝামেলা, ঝড়-ঝাপটা, প্রতিনিয়ত লেগেই আছে তারপরেও যেন একে অন্যকে ছাড়া কোন কিছুই ভাবা যায় না। অনেকটা আঠার মত একে অন্যের সঙ্গে লেপ্টে আছি।
বিবাহ পরবর্তী জীবনে প্রতিবারই এ দিনটাকে ভিন্নভাবে উদযাপন করেছি, তবে গত সপ্তাহ থেকে যেহেতু গ্রামের বাড়িতে আছি আর এখানে চাইলেও অনেক কিছু করা সম্ভব হয়ে ওঠেনা, তাই অনেকটা এবার নীরবে-নিভৃতে দিনটা কেটে গেল। তবে তারপেরও কিছুটা খুনসুটি কিন্তু ছিলই, এইতো মাঝরাতে প্রিয়তমার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে আসলাম, জন্মদিনের শুভেচ্ছা আর অফুরন্ত ভালোবাসা তোমার জন্য।
মুঠোফোনের আলোতে ওর মুখের কোনের হাসিটা আমি দেখেছিলাম, হয়তো ও কিছু বলতে চাচ্ছে তবে বাবু যেহেতু পাশে ঘুমিয়ে আছে, তাই জোরে কথা বলার সুযোগ নেই। তাও আমাকে কাছে ডেকে ফিসফিস করে বলেই ফেলল, দিনটা মনে রাখার জন্য তোমাকে ধন্যবাদ।
ভালোবাসা চেঁচিয়ে বা ঢাক-ঢোল পিটিয়ে প্রকাশ করা যায় না, এটা অনুভূতির ব্যাপার। মাঝরাতে যেন হৃদয়ে অনেকটাই প্রশান্তির ছোঁয়া বয়ে গেল, যখন কানে আসলো, তোমার প্রতি আমি কৃতজ্ঞ, এই বাক্যটি।
আমি স্বামী হিসেবে, প্রিয়তমার কাছে কতটুকু গ্রহণযোগ্য, তা আমি জানিনা। আমার জীবন অনেকটা রোবটিক , আমার মত মানুষের সঙ্গে যে ঘর করা যায় এবং আমাকে সহ্য করে যে, একই ছাদের নিচে থাকা যায়, তা যেন ও বারবার প্রমাণ করে দিচ্ছে।
জীবনে প্রাপ্তির ঘাটতি আমার অনেক আছে, তবে আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমার জীবনে ভালোবাসার কোন ঘাটতি নেই। ভালোবাসি শায়ানের আম্মু, তোমাকে বড্ড বেশি। আমাকে এভাবেই আগলে রেখো আর মানিয়ে নিও।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/sharifShuvo11/status/1704078398849757391?t=S3-D-1dvxlixr8j-gSwR4w&s=19
প্রথমেই ভাবীকে জানাচ্ছি জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা। জীবনে চলার পথে অবশ্যই একজন সঙ্গী দরকার। কারণ মানুষ সঙ্গী ছাড়া চলতে পারে না। তবে আমার মনে হয় ভাবী আপনাকে যথেষ্ট বুঝে এবং প্রতিটি কাজে খুব সাপোর্ট করে। আপনি অবশ্যই ভাগ্যবান এমন জীবনসঙ্গিনী পেয়ে। দোয়া করি আপনাদের এই ভালোবাসার বন্ধন অটুট থাকুক। আমার ওয়াইফ এর ২৩শে সেপ্টেম্বর জন্মদিন। যাইহোক আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল ভাই। ভালো থাকবেন সবসময়।
আপনার ওয়াইফের জন্য অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা রইল।
আমার ওয়াইফকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবসময়।
জীবনে ভালো থাকার জন্য একজন ভালো জীবনসঙ্গী পাওয়া সত্যিই অনেক গুরুত্বপূর্ণ। যখন একজন ভালো জীবনসঙ্গী জীবনে আসে তখন জীবনটা পূর্ণতা পায়। আপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ভাইয়া।
ঠিক বলেছেন ভাই ভালোবাসা টা ঢাঁক ঢোল পিঠিয়ে বলার জিনিস না। এটা অনুভব করার জিনিস। আর ছেলেটা ভালোবাসা প্রকাশ টা একেবারেই করতে পারে না। গতকাল রাতে দেখি বৃষ্টি আপু ফেসবুকে পোস্ট করেছে হীরা আপুর জন্মদিন নিয়ে। নিজের প্রিয় মানুষের জন্মদিন মানেই বিশেষ কিছু। হীরা আপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।।
ধন্যবাদ ভাই আপনাকে, আপনার জন্য শুভেচ্ছা রইল।
প্রথমেই আপুকে জন্মদিনের শুভেচ্ছা 🦋🎉। আজকের এই দিনে দোয়া করি যেন আপু আর আপনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকতে পারেন। ভালোবাসা প্রকাশ করার জন্য এমন ছোট বাক্যগুলোই যথেষ্ট 🦋। আপনারা অনুভূতি পড়ে খুবই ভালো লাগলো,,, 🦋
আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনার সাবলীল মন্তব্যের জন্য।
ভাবিকে আমার পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। জীবন সুন্দরভাবে কাটানোর জন্য একজন ভালো জীবনসঙ্গী আসলেই খুব দরকার। সারা জীবন আপনারা দুজন একসাথে যেন এভাবেই ভালো সময় কাটাতে পারেন সেই কামনাই করি। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো ভাইয়া।
ধন্যবাদ ভাবি আপনাকে। আপনাদের জন্যও কিন্তু অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা রইল।
আপুর জন্মদিনে আপুকে জানাই অনেক অবেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপুর মতো একজন মানুষ আপনার পাশে আছে বলে আপনি পূর্ণ ভাইয়া।দুজনের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনাই করি।অনেক অনেক শুভকামনা আপনার জন্য।