দূরত্ব

in আমার বাংলা ব্লগ2 months ago

27119.jpg
source

মাটির সঙ্গে দূরত্ব বেড়ে গিয়েছে, নাকি কমিয়ে দিয়েছেন মাটির কাছাকাছি যাওয়া?

শেষ কবে সবুজ ঘাসের উপর, নগ্ন পায়ে মাটির আলতো স্পর্শ নিয়েছিলেন, মনে আছে কি?

এখন তো আধুনিকতার ছোঁয়া— চতুর্দিকে শুধু কংক্রিটের জঞ্জাল।

বুকে হাত দিয়ে বলুন তো, সুযোগ কি মেলে মাটির কাছাকাছি লেপ্টে থাকার, কাদামাটি-জল আলিঙ্গন করার?

কত দোহাই, তাই না! অজুহাতের তো কমতি রাখলেন না।

সব শেষ হয়ে যাবে— এই আভিজাত্য, প্রাচুর্য কিংবা মাটির সঙ্গে দূরত্ব বাড়িয়ে দেওয়ার দম্ভ?

মাটির কাছেই যেতে হবে রে ভাই, এটাই বাস্তব সমীকরণ।

শুধু খানিকটা আগে আর পরে।

বিঃদ্রঃ বাস্তবতা ভিত্তিক কবিতা তো বেশি দীর্ঘায়িত হয় না, বরং স্বল্প কথায় গভীর অর্থ প্রকাশ করে। বহুদিন পরে খানিকটা লেখার চেষ্টা করলাম।

ভুল ত্রুটি মার্জনীয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64206.40
ETH 1783.22
USDT 1.00
SBD 0.39