বাংলা ব্লগের জন্মদিনে, আমাদের কাটানো সময়

in আমার বাংলা ব্লগ3 years ago

20230611_185031.jpg

অন্যান্য দিনের থেকে আজকের দিনের সময়টা কিছুটা আলাদা। কারণ আজকে বাংলা ব্লগের জন্মদিন। এইদিন নিয়ে আসলে যত কিছুই বলতে চাই না কেন, তারপরেও হয়তো কিছু কথা কম থেকে যাবে। এ দিনটা আমার কাছে যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততোটাই গুরুত্বপূর্ণ আমার বাংলা ব্লগের সকল সদস্যদের কাছে।

সবকিছুই মোটামুটি আগে থেকেই পরিকল্পনা মাফিক ছিল। হয়তো হাতে যদি আরও সময় থাকতো, তাহলে জন্মদিনটা আরো বড় পরিসরে উদযাপন করার ইচ্ছে ছিল। তবে দিনশেষে সময় তো খুবই সীমিত, এটাই হচ্ছে সত্যি কথা। তারপরেও আমাদের চেষ্টায় কোন কমতি ছিল না।


একটা সত্য কথা বলছি, গতকাল যখন কেক কাটার সময় ছিল সেই মুহূর্তেও আমি মিটিংয়ে ছিলাম মানে ব্যস্ততা যেন কোনভাবেই পিছু ছাড়ছিল না। তবে এতো কিছুর মাঝেও ভাল লাগার একটা ব্যাপার সেটা হচ্ছে, আমাদের প্রতিষ্ঠাতা ও সব কলিগকে নিয়ে আমি মিটিংয়ে থাকাকালীন সময়ে ভিডিও ওপেন করেছিলাম এবং তাদের নিয়েই কেক কর্তন করা হয়েছিল। এই জন্মদিনে এটাই আমার কাছে বিশেষ একটা পাওয়া।

যেহেতু আমার হাতে সময় খুবই কম ছিল আবার তারপরে অপরদিকে বর্ষপূর্তি উপলক্ষে প্রথম দিনের হ্যাংআউট অনুষ্ঠান ছিল, তাই এই বাসায় যারা বাংলা ব্লগে কাজ করে, তাদের সকলকে নিয়েই আমি দ্রুত কেক কাটার পর্বটি সম্পন্ন করেছিলাম। তবে খাওয়া-দাওয়া পর্বের সময় আমি থাকতে পারিনি।

20230611_190150.jpg

20230611_185912.jpg

20230611_185817.jpg

সবকিছু ঘরোয়া ভাবেই আয়োজন করা হয়েছিল, যদিও আমাদের বাসাতেই করার ইচ্ছে ছিল। তবে আমাদের বৃষ্টি বৌদি ও রিতু আমিন ম্যাডাম শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকার কারণে অবশেষে বৃষ্টি বৌদির বাসায় পুরো অনুষ্ঠানটি করা হয়েছে। আমি শুধুমাত্র কেক কাটার পর্বেই অংশগ্রহণ করতে পেরেছিলাম। কারণ তারপরে আমার জন্য থাকা আর সম্ভব হয়নি।

শ্যামসুন্দর ভালো ছেলে, যদিও ওর সঙ্গে পরিচয় বৃষ্টি বৌদির মাধ্যমেই। আর এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছে ও নিজেই। কারণ সবকিছু সংগ্রহ করা মোটেও সহজ ছিল না। কারণ আমি নিজে বেশ অলস স্বভাবের মানুষ, আমাকে দিয়ে আসলে সেই কেকের দোকানে যাওয়া আবার বিরিয়ানির দোকানে যাওয়া আবার সবকিছু ঠিকঠাক ম্যানেজ করে নিয়ে আসা, এটা চিন্তা করলে আরকি অনেক কিছুই অনুষ্ঠানের বাকি থেকে যেত। তাই এ যাত্রায় শ্যামসুন্দর এর কাছে আমি বেশ কৃতজ্ঞ। খুব দ্রুত সময়ের মাঝে পরিকল্পনা মাফিক সবকিছু সম্পন্ন করে দেওয়ার জন্য।

20230611_193709.jpg

20230611_193456.jpg

20230611_193430.jpg

20230611_193422.jpg

20230611_193055.jpg

20230611_191115.jpg

20230611_185211.jpg

বাংলা ব্লগের জন্মদিন আর আমি কেক কাটবো না, তা কি হয়। কারণ বাংলা ব্লগ তো আমার রক্তে মিশে আছে, এটা আমার নেশা-পেশা ও জীবিকা। আমি যে একজন মুক্তমনা ব্লগার, সেই পরিচয়টার সূত্রপাত হয়তো এখান থেকেই আমার এসেছে। তাই এই জন্ম তিথিতে, বাংলা ব্লগ পরিবারের সবাইকে জানাই অভিনন্দন।

ভালোবাসা রইল সবার জন্য।

Banner-15.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষে আপনারা খুব সুন্দর আয়োজন করেছেন। কেক কাটার ভিডিও দেখে অনেক ভালো লেগেছে। মনে হচ্ছে আমিও সেখানে থাকতে পারলে আরও বেশি ভালো হতো। আপনার পোস্টে আমার বাংলা ব্লগের এতগুলো সদস্য নিয়ে কেক কাটার সুন্দর মুহূর্ত দেখে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এই সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে আমরাও চাই সকলে মিলিত হয়ে একবার বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করব, দেখি সেই সময় সুযোগ কবে আসে। ধন্যবাদ আপু 🙏

 3 years ago 

শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ।
সত্যিই গতকালের দিনটি আমাদের স্মরনীয় হয়ে থাকবে।
আমি সকালের দিকে বৃষ্টি আপুর পোস্টের মাধ্যমে আপনাদের কেক কাটার বিষয়টি জানতে পেরেছিলাম। আপনাদের এই চমৎকার কেক কাটার আয়োজন দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো।
সকলের জন্য দোয়া রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও বাংলা ব্লগের জন্মদিনের শুভেচ্ছা রইল। আপনার সময় ভালো কাটুক এই প্রত্যাশাই করি।

 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিনে সবাই মিলে কেক কেটেছেন জেনে ভালো লাগলো ভাইয়া। আর সেই সময় ভিডিও কলে আপনার কলিগদের সাথে বিষয়টি শেয়ার করেছেন জেনে খুশি হলাম। যাই হোক যেহেতু ব্যস্ততা ছিল তাই তো খাওয়া-দাওয়ার সময় থাকতে পারেননি। ভাইয়া আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আসলে আপু তখন আমাদের মিটিং চলছিল, তার ভিতরে কেক কাটার পর্বটা হচ্ছিল, তাই ভিডিওটা ওপেন করে সবার সঙ্গে শেয়ার করেছিলাম মুহুর্তটা।

 3 years ago 

সবাই মিলে বেশ আনন্দ করেছেন। কেকটা বেশ সুন্দর। নবিতার কস কিনলে শ্যামসুন্দর ভাইয়া ও বৃষ্টি আপু সহ অনেক সুন্দর সময় অতিক্রম করেছেন। আমার বাংলা ব্লগের ২ বছর পূর্ণ হয়েগলো। বিষয়টা আসলেই বেশ আনন্দের।

 3 years ago 

দেখতে দেখতে আসলেই দুটো বছর সময় অতিক্রম করে ফেললাম, আমাদের সময়টাও বেশ ভালো কেটেছিল সেদিন।

 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির শুভ জন্মদিন উপলক্ষে আপনি অসাধারণ সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন এবং উপভোগ করেছেন। আমাদের বৃষ্টি আপু ও শ্যামসুন্দর ভাইয়ের সাথে কাটানো অত্যন্ত আনন্দঘন মুহূর্তটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

এটা সত্য যদিও স্বল্প সময় ছিল, তবে আমাদের সময়টা বেশ ভালই কেটেছে।

 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন উপলক্ষে আপনারা খুব সুন্দর একটি আয়োজন করেছেন যা দেখে সত্যিই অনেক ভালো লাগলো। আনন্দের মাঝে কেক কেটেছেনএবং অনেক মজা করেছেন । আমার বাংলা ব্লগের কিছু সদস্য ছিল জানতে পেরে আরো ভালো লাগছে। পুরো সময়টি কাটাতে পারেননি ব্যস্ততার কারণে। সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

আসলে আমাদের আশেপাশে যারা ছিল তারা সবাই মিলেই আয়োজন করেছিলাম, এটা সত্য যে আমাদের সময়টাও বেশ ভালোই কেটেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66032.43
ETH 1931.95
USDT 1.00
SBD 0.39