সন্ধ্যাকালীন আড্ডা

in আমার বাংলা ব্লগ3 years ago

এমন একটা সময় যাচ্ছে যে, কমবেশি সকলেই অসুস্থ হয়ে পড়ছে। আমি নিজেও কয়েকদিন আগে থেকে ভীষণ অসুস্থতায় ভুগছিলাম। তাছাড়া এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি। তবে আগের থেকে এখন অনেকটাই ভালো আছি।

হঠাৎ করে আবার গতকাল থেকে বাবুর সর্দি-জ্বর লেগেছে। বলা যায় ঋতু পরিবর্তনের কারণে মোটামুটি সবারই এখন একই অবস্থা।

এ বাসায় কম বেশি অনেকগুলো পরিবার থাকে তাওতো সতের থেকে আঠারোটার মতো হবে। যদিও সকলের সঙ্গেই আমার আন্তরিকতা বেশ ভালোই, তবে এখন যেদিকেই তাকাচ্ছি টুকটাক অসুস্থতার কথা সবার কাছ থেকেই শুনছি। যা আমাকে বেশ কষ্ট দিয়ে যাচ্ছে।

IMG-20230221-WA0003.jpg

কয়দিন আগে আমি যেভাবে শারীরিকভাবে অসুস্থতায় কাহিল হয়ে গিয়েছিলাম, তা একদম বলাবাহুল্য । যদিও সেই অবস্থা থেকে মোটামুটি কিছুটা ফিরে এসেছি, তাই এখন বাসার লোকজনের ব্যাপারটা কিছুটা হলেও বুঝতে পারছি।

আগের মত আর বাসার কারো সঙ্গেই তেমন আড্ডা দেওয়া হয় না বললেই চলে। আর এই পরিস্থিতিতে এমন চিন্তাভাবনা করা আরও কিছুটা কঠিন। যাইহোক সকলের দ্রুত সুস্থতা কামনা করছি, এমনটাই তো একজন প্রতিবেশী হিসেবে চাওয়া।

তারপরেও যেহেতু আমি কিছুটা সুস্থ আছি, তাই ইচ্ছে করেই সেদিন বৌদির বাসায় গিয়েছিলাম। গিয়ে দেখি ভদ্রমহিলার মাথাব্যাথা ও শরীর ব্যাথাটা বেশ বেড়েছে। সেও যে খুব একটা শারীরিক ভাবে সুবিধায় আছে, তা বলা যাবে না। যদিও তার হাতে বানানো লেবুর শরবত খেতে চেয়েছিলাম, তবে এক্ষেত্রে ভাগ্য সুপ্রসন্ন হয়নি।

তবে তাদেরকে নিয়ে এই সন্ধ্যাকালীন সময়ে চাচ্ছিলাম একটু গল্প-সল্প করার জন্য। অবশেষে পরিবেশটা অনুকূলে চলে এসেছিল বিধায় আড্ডা দেওয়ার পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল।

IMG-20230221-WA0002.jpg

নিরাপত্তার দায়িত্ব যে ভদ্রলোক আছে, শুনলাম তার মেয়েটাও কয়দিন থেকে নাকি অসুস্থ। আর ভদ্রলোকের শরীরটাও নাকি খুব একটা ভালো যাচ্ছে না। তারপরেও তাকে অনুরোধ করলাম, আমাদের কে মোগলাই পরোটা নিয়ে এসে দেওয়ার জন্য এবং কিছুটা পয়সা বাড়তি করে দিয়েছিলাম। কারণ সেও যেন কিছু একটা কিনে খেতে পারে।

এরকম তার ক্ষেত্রে আমি যে একাই করি,তা কিন্তু না। এ বাসার কমবেশি সকলেই তাকে চেষ্টা করে সবকিছুতে কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। হয়তো ভদ্রলোক এটা পাওয়ার যোগ্যতা ধরে রেখেছে বিধায় সকলের দিক থেকে প্রতিনিয়ত বেশ ভালোই সাড়া পায়।

খানিক বাদেই চলে আসলো গরম মোগলাই পরোটা সঙ্গে আর সঙ্গে টমেটো সস। যেহেতু সব মিলে আমরা মোটামুটি পাঁচজন ছিলাম,তাই বলা যায় দুটো মোগলাই যথেষ্ঠ। তাছাড়াও মূলত সবার খাওয়ার রুচি ফেরানোর জন্যই, এমন একটু ব্যবস্থা করা হয়েছিল। ঝাল খাবার টক সস দিয়ে খেতে ভালই লাগছিল।

IMG-20230221-WA0000.jpg

আড্ডাটা যে খুব একটা জমে ছিল, তা আমি বলবো না। তবে এক প্রকার ভিন্ন অভিজ্ঞতা হয়ে গিয়েছে অসুস্থতার মাঝে আড্ডা দিয়ে। ভিন্ন রকম অভিজ্ঞতার স্বাদ আমরা গ্রহণ করেছি। যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে, কমবেশি সকলেরই এখন একই অবস্থা। তারপরেও সকলে নিরাপদে থাকুক বা যারা আমার ব্লগ পড়ছে, তারাও অনেকে হয়তো এই সময় কিছুটা অসুস্থ, তাদেরও সুস্থতা কামনা করছি ।

আমি মুহূর্তের ফেরিওয়ালা, আমার কাছে প্রত্যেকটা সময়ই উপভোগ্য কর। সেটা যে কোন পরিস্থিতিতে থাকি না কেন, সেই পরিস্থিতি থেকেই আমি নিজেকে চেষ্টা করি মানিয়ে নেওয়ার চেষ্টা করি। সেদিনের সেই সন্ধ্যাকালীন আড্ডায় আমার কাটানো সময় ভালই ছিল এবং ভিন্নরকম অভিজ্ঞতার সঞ্চারণ হয়েছিল বিধায়, আজকে সেই অভিজ্ঞতার আলোকে কিছু কথা লিখতে পেরেছি।

Banner-8.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

চারপাশে সকলেই অসুস্থ। আমার বাবুও জ্বর সর্দি কোন ভাবেই কমছে না,ঔষধ দিলে কিছুটা কম কিছু সময় পার হওয়ার পর আবার খারাপ অবস্থা। যাই হোক বৌদি অসুস্থ শুনেছিলাম।আসলে একবাসায় থাকলে অনেকটা আত্নীয় এর মত হয়ে যায়।ভালো লাগলো।ধন্যবাদ

 3 years ago 

জী ভাইয়া আপনি ঠিক বলেছেন বর্তমানে প্রায় ফেমিলিতেই অসুস্থ মানুষ আছে। আমার শরীরটাও বেশি ভাল যাচ্ছে না। যায়হোক বিকাল বেলা আপুর বাসায় আড্ডাটা ভালই জমেছে। সাথে মুগলাই সস খেয়ে মুখের রুচিটাও বেড়ে গেল। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আসলে ভাইয়া বর্তমানে সিজন পরিবর্তন তাই প্রাই পরিবারের লোকজন অসুস্থ। যাইহোক ভাইয়া আপনি অসুস্থতার মধ্যে আড্ডা মোটামুটি ভালোই জমেয়েছেন। আর আপনারা সবাই এক বাসায় থাকেন ও সবারই সাথে বেশ ভালোই সম্পর্ক জেনে অনেক ভালো লাগল। আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

এই সময় সবাই কমবেশি অসুস্থ হচ্ছে। আর এই সময় একা থাকতেও ভীষণ বিষন্ন লাগে। তাই তো মন চায় কারো সাথে গল্প করতে কিংবা আড্ডা দিতে। যাইহোক বৌদিও যেহেতু অসুস্থ তাই হয়তো আড্ডাটা সেভাবে জমেনি। তবে বাহির থেকে খাবার কিনে এনে আড্ডাটা ভালোই জমানানোর চেষ্টা করেছেন। যাইহোক ভাইয়া আপনার জীবনের প্রত্যেকটা সময় যেন উপভোগ্য হয় এই প্রত্যাশাই করি। অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

নতুন অভিজ্ঞতা অর্জন সবসময় এক অন্যরকম অনুভূতির জোগান দেয় আমাদের শরীরে। আপনি বেশ কদিন অসুস্থ ছিলেন জেনে খারাপ লাগলো। আশা করি এখন সুস্থ্য আছেন! যাক, সন্ধ্যের এমন মুহূর্তটা ভালোই লাগলো দেখে। দিদিও আশা করি কিছুটা উপভোগ করেছে সময়টা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64157.74
ETH 1886.81
USDT 1.00
SBD 0.38