উপহার

in আমার বাংলা ব্লগ3 years ago

png_20230218_145739_0000.png

বিয়ের পরে প্রথম যে ভালোবাসা দিবস আমরা উদযাপন করেছিলাম, সেই সময়ে সম্ভবত হীরাকে অনেক গুলো গোলাপ ফুল কিনে দিয়েছিলাম। বিশেষ করে ভালোবাসা দিবস কিংবা বসন্তে অহেতুক ফুলের দাম প্রচুর পরিমাণে বেড়ে যায় । তাই আর আজকাল মন চাইলেও কিনতে ইচ্ছে করে না।

হয়তো দামের ব্যাপারটার জন্য আমার মতো একই চিন্তাভাবনা অনেক পুরুষ মানুষ ই করে থাকেন। কেউ অকপটে স্বীকার করেন বা কেউ চুপচাপ থাকেন। তাছাড়াও এটা সত্য কথা,যে পয়সা দিয়ে ফুল কিনবো সেই পয়সা কিছুটা ঘোরাঘুরি ও খাওয়া-দাওয়ার কাজে লেগে যাবে ।

তবে সেদিন কিছুটা আমি অবাক হয়ে গিয়েছিলাম,বিশেষ করে যখন আমার বাল্যবন্ধু আমাদের কে ডেকে জোর করে ফুল উপহার দিয়েছে ঠিক তখন। যদিও সে নিজের থেকেই ফুল আমাদেরকে উপহার দিয়েছে, একটা পয়সাও নেয়নি। সে তো আমাকে বলেই ফেললো, তোদের দুজনকে দেখতে ভালোই লাগছে, তবে কারো হাতেই ফুল নেই। ফুলটা তোদের সঙ্গে বেশ ভালই মানাবে।

20230214_180008.jpg

ও আমার বাল্যবন্ধু আনন। বলা যায় জীবন যুদ্ধে একজন হার না মানা সৈনিক। স্কুলে পড়ার সময় হঠাৎই ওর বাবা মারা যায়। তারপর থেকে সম্পূর্ণ পরিবারের দায়িত্বটা ওর উপরে চলে আসে। যেহেতু ওর বাবা মারা যাওয়ার আগে থেকে ক্যান্সারে ভুগতে ছিল, তাই ওর বাবার পেছনে অনেকটা পয়সা খরচা হয়ে গিয়েছিল। বলা যায় ওদের যতটুকু পয়সা জমানো ছিল তারথেকেও বেশি পয়সা খরচা হয়ে গিয়েছিল এবং একটা সময়ে গিয়ে লোন করতে হয়েছিল।

কিছু কিছু রোগ এতোটাই ভয়াবহ যে, রুগী বেঁচে থাকতেই পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে অনেকটাই পঙ্গু করে দিয়ে যায়। তারপরেও চেষ্টা করে পরিবার থেকে সেই মানুষটার সুস্থ হওয়ার জন্য অনেক কিছুই করার জন্য। তবে নিয়তি বড়ই নিষ্ঠুর। একটা সময়ের পরে সব কিছুই থেমে যায়। যাইহোক হয়তো এমন ভাবেই থেমে গিয়েছিল আননের বাবার জীবন ।

ওর বাবা চলে যাওয়ার পর থেকে শুরু হয় আননের সংগ্রামী জীবন। বলা যায় পৃথিবীর আসল রূপরেখা তখন থেকেই সে দেখতে শুরু করে, যা এখনো দেখছে প্রতিনিয়ত। জীবিকার জন্য যুদ্ধ, এই প্রতিযোগিতার বাজারে নিজেকে টিকিয়ে রাখতে যে কি পরিমাণ মানসিকভাবে শক্তিশালী হতে হয়, তা হয়তো ও নিজে নিজেই বুঝতে পারে।

ওর ব্যবসাটা ভালই চলছে, মোটামুটি ওদের এখন অনেকটাই লোন পরিশোধ হয়ে গিয়েছে। বুদ্ধি খাটিয়ে ঊর্ধগতির দ্রব্যমূল্যের বাজারে নিজের সংসার চালানো এবং ব্যবসাটাকে সবদিক থেকে ঠিক রাখা কিন্তু সত্যিই প্রসংশনীয় ব্যাপার । আসলে যারা পরিশ্রমী ও সঠিক চিন্তায় বিশ্বাসী, তাদের আসলে থেমে থাকতে হয় না। কোন না কোনভাবেই তারা এগিয়ে যায়।

সেদিন যখন ওর দোকানে চা খেয়ে বের হচ্ছিলাম, ও নিজের থেকেই আমাদেরকে ফুল ধরিয়ে দিল এবং বললো তোদেরকে বসন্তের শুভেচ্ছা। তবে তোদের হাতে ফুল নেই, এটা কেমন ব্যাপার। তাই ও নিজের থেকেই আমাদের কে ফুল উপহার দিয়েছিল। যদিও আমি ওকে পরবর্তীতে ফুলের দাম দেওয়ার ইচ্ছা প্রকাশ করে ছিলাম, তবে ও তা আর নেয় নি। ও বলেছিল, এটা আমার পক্ষ থেকে তোদের জন্য বসন্ত ও ভালোবাসা দিবসের উপহার।

Banner-8.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

সত্যিই ভাই কিছু কিছু উপহার ৷ সেটা উপহার নয় সেটা যেন এক পৃথিবী ভালোবাসা যেটা আপনার বন্ধু আনন করেছে ৷ সত্যি তো এমন বসন্তের দিনে ফুল নেই তা কি হয়৷
সর্বোপরি আপনার বন্ধু আনন এর জন্য শুভকামনা ৷ সে সবকিছু পিছনে ফেলে বিজয়ী হোক ৷

 3 years ago 

বেশ ভালো লাগলো আপনার মন্তব্যটি। আসলেই আনন এগিয়ে যাক, এমন প্রত্যাশা আমিও করি।

 3 years ago 

এটা ঠিক কিছু কিছু মানুষ চিন্তা এত টাকা দিয়ে ফুল কেনার চেয়ে কিছু খাওয়ার জিনিস কিংবা ঘুরতে যাওয়া অনেক ভালো।যাই হোক কিছু কিছু উপহার ছোট হলেও অনেক দামি মনে হয়।ঠিক তেমনি আপনার বাল্যবন্ধু আনন দেওয়া ফুলটা।তার জীবন যুদ্ধ কথা পড়ে বেশ খারাপ লাগলো,তবে আবার ভালোও লাগলো জয়ী হয়েছে জেনে।তাহলে ভালোই কাটলো দিনটা।ভালো লাগলো। ধন্যবাদ

 3 years ago 

জীবন এমনি আপু কখন কার কি হবে তা বলা মুশকিল। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60398.71
ETH 1618.30
USDT 1.00
SBD 0.41