সুস্থ থাকা খুবই জরুরী

in আমার বাংলা ব্লগ3 years ago

depression-g304aaeddc_1920.jpg
source

দু দিন হলো হঠাৎই অসুস্থ হয়ে পড়ে গিয়েছে। জ্বর এমনভাবে ঘায়েল করে ফেলেছে যে, যার কারণে বিছানা থেকে ওঠা তো দূরের কথা, এদিক-সেদিক নড়াচড়াও করতে পারছি না এবং কপালের দুই কোণায় এত পরিমাণ ব্যথা করছে যে মনেহয় মাথা ফেটে যাবে।

বিশেষ করে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকাতে পারছি না, তাকালেই যেন মনেহচ্ছে চোখ ব্যথা করছে। সর্বোপরি অস্থির একটা অবস্থা বিরাজ করছে আমার নিজের ভিতরে। তাছাড়া এমনভাবে হুট করে জ্বর এসেছে যেটা একদম অনাকাঙ্ক্ষিত এবং আমি নিজেও বুঝতে পারলাম না, কিভাবে আমি এটার শিকার হয়ে গেলাম । তবে যতদূর বুঝতে পারছি হয়তো ঋতু পরিবর্তনের কারণে এমনটা হয়ে গিয়েছে।

আমার নিজের জন্য সুস্থ থাকা যে কি পরিমাণ জরুরী, এটা আসলে বলে বোঝানো খুবই মুশকিল। যেহেতু আমাদের একদম ছোট সংসার আর বাসায় শুধুমাত্র আমি, গিন্নি আর বাবু থাকি। তাই মূলত সংসারের অনেক কাজেই আমাকে প্রত্যক্ষ ভাবে জড়িত থাকতে হয় । যেহেতু আমি বাড়ির কর্তা আর নিজেই আমি অসুস্থ, তাই বলা যায় বাসার সবকিছুই এলোমেলো হয়ে আছে।

গত দুদিন থেকে জ্বর ১০১ থেকে ১০৩ ডিগ্রি এর ভিতরে ঘোরাঘুরি করছিল। হঠাৎ করেই জ্বর ছেড়ে দিচ্ছে আবার কিছুক্ষণ পরেই এমনি এমনি জ্বর চলে আসছে, সঙ্গে শরীর ব্যথা, কাশি আর মাথাব্যথা তো আছেই।

ঠিকমতো কাজও করতে পারছি না, যার কারণে অনেকটাই কাজে ত্রুটি থেকে যাচ্ছে। হয়তো সুস্থ হওয়ার পরে দ্রুত কাজগুলো শেষ করে ফেলতে হবে এবং আবার নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে ফেলতে হবে কাজে ফেরার জন্য।

তবে একটা জিনিস বেশ ভালোভাবে বুঝতে পারলাম, অসুস্থ হয়ে গেলে পৃথিবীর আসল রুপরেখা বেশ ভালো ভাবে দেখা যায়। স্বার্থের পৃথিবীতে নিঃস্বার্থভাবে কেউ কারো খোঁজ নিতে চায় না। তাছাড়াও চারপাশের লোকজনের মানসিক অবস্থাও এই সময়টাতে বেশ ভালো ভাবে দেখা যায়।

একদিক থেকে মনেকরি আমার এই অসুস্থতা হয়ে বেশ ভালই হয়েছে। পারিপার্শ্বিক অবস্থাটা কিছুটা হলেও বুঝতে পেরেছি। সত্যিই এটা বেশ দরকার ছিল। যাইহোক অভিমান অভিযোগ কারো উপর নেই বললেই চলে। এ যাত্রায় কি শিখলাম, এটাই হচ্ছে বড় ব্যাপার ।

হঠাৎ করে ঋতু পরিবর্তনে ভাইরাল ফিভার যে পরিমাণ কাবু করে দিয়েছে আমাকে, তা আসলে বেশ কষ্টদায়ক। আমি চাইনা এমন অবস্থার শিকার আর অন্য কেউ হোক । সবাই সুস্থ থাকুক, নিরাপদে থাকুক। এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

Banner-8.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

সত্যি ভাইয়া সুস্থ থাকা আসলে জরুরি। আর অসুস্থ বা কোন বিপদে পড়লে আসলে মানুষ চিনা যায়। আর এখন সিজন পরিবর্তন তাই সবারই প্রায় একই অবস্থা। আমাদের সবারই কয়েক দিন ধরে ঠান্ডা লেগেছে। দোয়া করি তারাতাড়ি সুস্থ হয়ে উঠবেন।

 3 years ago 

প্রথমে আপনার রোগমুক্তির কামনা করি। আর এটি একবারেই সত্য যে বিপদে পরলে বা অসুস্থ হলে মানুষকে চিনতে সহজ হয়।মানে কে সুসময়ের বা কে দুঃসময়ের তা চিনতে পারা যায়। আর ইদানীং ঋতু পরিবর্তনে ফলে অনেকেই জ্বর ঠান্ডা হচ্ছে।দ্রত সুস্থ হয়ে আবার নিজের কাজে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। এটাই কামনা।ধন্যবাদ দাদা।

 3 years ago 

আসলে আমারও মনে হয় ঋতু পরিবর্তন হওয়ার কারণে এমনটা হয়েছিল। আসলে অসুস্থ হলেই বোঝা যায় যে সুস্থতা কত বড় একটা নিয়ামত। দোয়া রইল আপনি জেনে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনার অসুস্থতার কথা জেনে সত্যি খারাপ লাগলো। আসলে অসুস্থতার সময়গুলোতে নিজের কাজ ঠিকভাবে করা খুবই মুশকিল হয়ে যায়। কয়েকদিন থেকে আমারও শরীর ভালো নেই। তাই নিজের কাজ গুলো একদমই করতে পারছিলাম না। তবে যাই হোক নিজের কষ্টের সময় গুলোতে মানুষের আসল চেহারা বুঝতে পারা যায়। হয়তো পারিপার্শ্বিক অবস্থা মানুষকে চিনতে সাহায্য করে। যাই হোক ভাইয়া আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।🤲🤲

 3 years ago 

সুস্থতা মানব জীবনের বিশাল এক নিয়ামত। আর আল্লাহুর বিশেষ রহমত ছাড়া এই নেয়ামত পাওয়া যায় না। জ্বর এবং মাথাব্যথা করলে মোবাইল স্ক্রিনের দিকে তাকানো অনেক কঠিন হয়ে পড়ে। এটা আমারও হয়ে থাকে ভাই। তবে সংসারের যিনি কর্তা তিনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে সংসারটা যেন এলোমেলো হয়ে পড়ে। যাহোক ভাই সরাসরি আপনার সুস্থতা কামনা করছি। আপনার জন্য দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

 3 years ago 

ভাই প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি ৷ আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে আপনার কাজে ফিরে আসুন এমনটাই কামনা ঈশ্বরের নিকট ৷
তবে এটা ঠিক বলেছেন যে অসুস্থ থাকলে বোঝা যায় যে সুস্থতা কতটা জরুরি ৷ আর স্বার্থের কথা বললেন না ৷ কেউ কারো নয় ৷ শুধু কয়েকদিনের খেলা মাত্র ৷

 3 years ago 

ঋতু পরিবর্তনে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে।আপনার সুস্থতা কামনা করছি ভাইয়া।আসলেই এই চোখ ব্যথার সমস্যাটি আমার ও মাঝে বেশ কয়েকদিন ভুগিয়েছে।সত্যিই পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে জানা যায়, শুভকামনা রইলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 58528.07
ETH 1561.47
USDT 1.00
SBD 0.38