আকুতি
সেদিন সন্ধ্যাবেলা যখন শহরে গিয়েছিলাম, তখন রাস্তার পাশের পিঠার দোকানে খানিকটা সময় বসে ছিলাম। যেহেতু সঙ্গে কিছু ছোট ভাই ছিল, তাই সবাই মিলে পিঠার দোকানে বসে গল্প করে সময় কাটাচ্ছিলাম আর পিঠা খাচ্ছিলাম।
এ শহরটা এমনিতেই অনেকটা ব্যস্ততাপূর্ণ। চতুর্দিকে শুধু লোকজনে ভর্তি, কে রাখে কার খোঁজ। যাইহোক যেহেতু দীর্ঘদিন পরে শহরে ঢুকেছি, তাই হয়তো হঠাৎ করেই এমন আড্ডা দেওয়ার সুযোগ হয়েছিল ছোট ভাইদের সঙ্গে ।
হঠাৎই পিছন থেকে প্রচণ্ড আকুতিপূর্ণ স্বরে আগন্তুক বয়স্ক মহিলা বারবার ডেকে যাচ্ছিল। যদিও শুরুর দিকে সেভাবে কর্ণপাত করিনি, তবে একটা সময়ের পরে বাধ্য হয়ে কর্ণপাত করতে হয়েছে।
ভেবেছিলাম বয়স্ক মহিলাকে পিঠা দিয়েই বিদায় করা যাবে, তবে ঘটনা কিছুটা আলাদা। এজন্যই হয়তো একটু আগ্রহ জন্মেছিল। কিছু বিষয় এত গভীরভাবে ভাবিয়ে তোলে, যা আসলে বলার বাহিরে।
বয়স্ক মহিলা তো বলেই দিল, আমি আসলে ক্ষুধার্ত নই। তবে এই যে হাতে ফাঁকা ওষুধের প্যাকেট দেখছেন, এই ঔষধ গুলো কেনা আমার জন্য খুব জরুরি।
সে আসলে টাকাও নিতে চায় না, পিঠাও খেতে চায় না, সে মূলত ওষুধ চায়। অতঃপর সবাই মিলে ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে, তার ওষুধের প্যাকেট গুলো দেখার চেষ্টা করলাম, হয়তো বয়স্ক মহিলা দীর্ঘদিন যাবৎ থেকে শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছে, হঠাৎই ওষুধ ফুরিয়ে যাওয়ার কারণে অনেকটা দিশেহারা হওয়ার মতো অবস্থা।
এই ব্যস্ততম শহরে কতজন কত সমস্যা নিয়ে ঘুরছে , তা কি আর হিসাব রাখা যায়, তবে মাঝে মাঝে যখন হুটহাট করে কিছু গভীর আকুতিপূর্ণ আওয়াজ কানে আসে , তখন হয়তো নিজেকে সামলে রাখা কিছুটা কষ্টসাধ্য হয়ে যায়।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
বয়স্ক মহিলাটি ধান্দাবাজ না,বরং আসলেই খুব ভালো। মূলত উনার ঔষধ শেষ হয়ে গিয়েছিল বলেই ঔষধ কিনে দিতে বলেছিল। আর এমন মানুষদের সাহায্য করতে পারলে খুব ভালো লাগে। কারণ অনেকে তো হাত পেতে টাকা নেয় মিথ্যা কথা বলে। যাইহোক মহিলার জন্য অনেক অনেক দোয়া রইলো।
তাকে সহযোগিতা করা হয়েছিল ভাই, নিজেদের অবস্থান থেকে । ধন্যবাদ আপনাকে।