উৎসব হোক সবার

in আমার বাংলা ব্লগ3 years ago

গতদিন হ্যাংআউট করার সময়, হঠাৎ করেই আমাদের কমিউনিটির প্রতিষ্ঠাতা কে বলে ছিলাম, দাদা এই সপ্তাহে রবিবারের আড্ডা শো হবে কিনা। দাদা একদম পরিষ্কার ভাবে বলে দিয়েছিল যে, এই সপ্তাহে রবিবারের আড্ডা শো হবে না।

আমার মনে হয় না যে, এখন পর্যন্ত আমি কোন হ্যাংআউট শো মিস করেছি। আমি যত ব্যস্তই থাকি না কেন, চেষ্টা করেছি সঠিক ভাবে শো পরিচালনা করার জন্য। যেহেতু নতুন ভাবে রবিবারের আড্ডা শো করার দায়িত্ব পেয়েছি, তাই আলাদা একটা চিন্তা কাজ করছিল নিজের মাঝে।

20230422_155217.jpg

আমাদের ভবনের সবাই যে যার গ্রামের বাড়ি চলে গিয়েছে ঈদ উৎসবকে কেন্দ্র করে। শুধু আমি একাই থেকে গিয়েছিলাম, তবে গতদিন যখন হ্যাংআউট শো'তে দাদার নিকট হতে ঘোষণা পেলাম যে, রবিবারের আড্ডা শো হবে না এই সপ্তাহে, তাই মোটামুটি অনেকটা চিন্তামুক্ত হলাম।

কারণ এখন নিশ্চিন্তেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়া যাবে। হয়তো যদি রবিবারের আড্ডা শো হতো, তাহলে হয়তো এবার ঈদ শহরেই করতে হতো এবং রবিবারের আড্ডা শো করে, তারপরেই গ্রামে যাওয়া লাগতো। তবে তা যেহেতু হচ্ছে না, তাই মোটামুটি এখন অনেকটাই ফুরফুরে মেজাজে আছি। কারণ দীর্ঘদিন পরে গ্রামে যাচ্ছি, তাই একটা আলাদা উত্তেজনা কাজ করছিল নিজের মাঝে।

20230422_155202.jpg

আমার থেকেও বেশি খুশি হয়েছে আমার পরিবারের সদস্যরা। কারণ তারাও অনেকটা চিন্তায় ছিল যে, এবারের ঈদ শহরে হবে নাকি গ্রামে। যাইহোক এখন মোটামুটি যখন আমি লিখছি, তখন আমি গ্রামেই অবস্থান করছি এবং দীর্ঘদিন পরে গ্রামে আসার কারণে, আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়েছে এবং বেশ ভালই উৎসবমুখর সময় কাটছে।

গতকাল সন্ধ্যাবেলা যখন শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা হবো, ঠিক সে সময় আমার পরিচিত এক বড় ভাইয়ের সঙ্গে হঠাৎই দেখা হয়ে গিয়েছিল। বড় ভাই নিজের থেকেই আসলে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। যদিও আমি নিজেই অনেকটা তাড়াহুড়োর ভিতরে সময় পার করছি, কারণ আমাকে আবার গ্রামে যেতে হবে, তার মধ্যেই হঠাৎই আগুন্তকের মত সেই বড় ভাই এসে গিয়েছিল।

20230422_155053.jpg

চোখমুখে বিষন্নতার ছাপ ,বুঝতে পেরেছিলাম তার কিছু একটা হয়েছে। সে বয়সে বড় অনেকটাই বড় ও অভিজ্ঞতা সম্পন্ন। তবে কখন কার ভাগ্যে কি হয়ে যায়, এটা বলা মুশকিল। আজকে চাঁদ রাত, সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর আমি যাচ্ছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তখন যখন হঠাৎ বড় ভাই কাছে এসে ফিসফিস করে বললো, দুটো হাজার টাকা দিতে পারবি, এখনো সেভাবে ঈদের কেনাকাটা পরিবারের জন্য করা হয়ে ওঠেনি।

তার অবস্থানে একবার নিজেকে দাঁড় করিয়ে রাখার চেষ্টা করলাম। আসলে বাড়িতে ভাবি আছে আর সঙ্গে দুটো বাচ্চা ছোট মেয়ে। ভাইয়ের আগে অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। তবে হঠাৎ করেই কোথায় থেকে কি হয়ে গিয়েছে, যার কারণে সে এখন অনেকটাই এলোমেলো সময় পার করছে।

20230422_155019.jpg

এই বড় ভাইকে নিয়ে আমি তেমন কোন কিছুই বলবো না। তবে তার একটা সময়ের জীবনযাপন দেখে আমি অনেকটাই অবাক হতাম। তবে আজ যা দেখছি, তা দেখে বেশ হতাশ। আসলে সে জীবনে ভারসাম্য ঠিকমতো রাখতে পারেনি। যাইহোক এমন সময় যদি তাকে মুখের উপর না বলে দেই, তাহলে অনেকটা তাকে অপমান করা হয়ে যাবে।

আমি জানি, তার যে অর্থনৈতিক অবস্থা, সে যে আমাকে পয়সা ফেরত দেওয়ার তারিখ দিচ্ছে, সেই নির্দিষ্ট তারিখে সে আমার পয়সাটা কোনভাবেই ফেরত দিতে পারবে না। তবে এমন একটা কথা সে বলেছে, মূলত তার পরিবারের ব্যাপারটাকে আমার সামনে এমনভাবে উপস্থাপন করেছে মানে তার পরিবারের জন্য ঈদের কেনাকাটার ব্যাপারটা, তাই না বলতে পারিনি।

আমার নিজের অবস্থায় খুব একটা ভালো যাচ্ছে না। এমনিতেই খুব অর্থনৈতিক সংকটের মধ্যে সময় পার করছি এবং নির্দিষ্ট একটা হিসেব-নিকাশ করে জীবন চালানোর চেষ্টা করছি। তারপরেও যখন আগন্তুকের মতো এমন কিছু প্রস্তাব নিয়ে খুব চেনা পরিচিত মানুষরা হাজির হয়ে যায়, তখন আসলে সে সকল অনুরোধ ফেলা বেশ কষ্টকর হয়ে যায়।

20230422_154910.jpg

আমাকে তো, সেই ভাই বলেই ফেলল, টাকা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। মঙ্গলবারের ভিতরেই তুই টাকাটা পেয়ে যাবি, খালি ঈদটা একটু পার হয়ে যাক। আমি জানি তার এই মঙ্গলবার আদৌ কখনো আসবে কিনা, তা আমার সঠিক জানা নেই। পরিষ্কার করে বলে দিলাম, ভাই তুমি আরো কয়েকটা দিন সময় বেশি নাও তবে এমতাবস্থায় আমি তোমাকে দুই হাজার টাকা দিতে পারব না। তবে এক হাজার টাকা দিচ্ছি,পরিবারের জন্য কিছু সেমাই-চিনি আর মিষ্টান্ন কিনে নিয়ে যাও ।

ঈদ উৎসবে সহানুভূতি ও মানবিকতা প্রতিনিয়ত প্রাধান্যপাক, এমনটাই আমি মনেকরি। শুধু যে ঈদ উৎসবকে কেন্দ্র করেই এমনটা কথা বললাম তা কিন্তু না। আসলে যে কোন উৎসবের আনন্দ সকলের মাঝেই ভাগাভাগি হয়ে যাক এবং সুস্থভাবে সবাই সকল উৎসব পালন করুক, এমনটাই তো প্রত্যাশা ব্যক্ত করি।

Banner-18.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

আপনাকেও ঈদের শুভেচ্ছা রইল ঈদ মোবারক।।
ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে।।
আমাদের ঈদ হোক আনন্দময়।।

 3 years ago 

ধন্যবাদ ভাই, আপনার সময়টাও ভালো কাটুক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

 3 years ago 

আসলে ভাইয়া ঈদের সময় গ্রামে গেলে পরিচিত সবারই সাথে দেখা সাক্ষাৎ হয় সেই ক্ষেত্রে অনেক ভালো লাগে। আর আপনি আপনার বড় ভাইয়ের কথা বললেন, আসলে এদের এমনি টাকা দেওয়া উচিত নয়, সত্যি এরা টাকা আদৌ টাকা শোধ দিতে পারবে কি না বুঝা মুশকিল। আপনি অনেক ভালো কাজ করেছেন , যেহেতু ঈদ তাই এক হাজার টাকা দিয়ে অনেক ভালো কাজ করেছেন। আপনাদের ঈদ ভালো কাটুক এই প্রত্যাশা করি।

 3 years ago 

এমন চিন্তা আমিও করেছি, যে সঠিক সময় টাকাটা ফেরত পাবো কিনা, তবে তারপরেও আশা ছেড়ে দিয়েছি। ধন্যবাদ আপু ব্যাপারটা বোঝার জন্য।

 3 years ago 

ঈদ মোবারক ভাইয়া। সবাইকে নিয়ে গ্রামে গেলেন ঈদ করতে এটা বেশ ভালোই হয়েছে। সবার সাথে ঈদ করার আনন্দই অন্যরকম। আপনি সেই বড় ভাইটিকে ১ হাজার টাকা সেমাই, চিনি, মিষ্টান্ন কিনে নিতে বললেন,বেশ মানবতার পরিচয় দিলেন আবার।খুব ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে সেই ভাই আগন্তুকের মতো চলে এসেছিল আর এমনভাবে অনুরোধ করেছিল, যেটা আসলে ফেলতে পারছিলাম না।

 3 years ago 

ভাই ঈদ উদযাপন যদি পরিবারের সাথে না হয় ৷ তাহলে ঈদ মনে হয় না ৷ যা হোক রবিবার. আড্ডা না হওয়ার কারনে পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন ৷ যা দেখে অনেক ভালো লাগলো ৷ শায়ন তো একদম হুজুর হয়ে গেছে ৷
আরও ভালো লাগলো আপনি এক বড় ভাইকে সাহায্য করেছেন দেখে ৷

 3 years ago 

একদম ঠিক বলেছেন, উৎসব আসলে পরিবারের সঙ্গে হলেই বেশ ভালোভাবেই সেই আনন্দ উপভোগ করা যায়।

 3 years ago 

ঈদ মোবারক, ভাইয়া।আসলে ভাইয়া গ্রামে গিয়ে ঈদ করার মজাই আলাদা। গ্রামে অনেক পরিচিত মুখের সাথে সাক্ষাৎ করা যায় এবং পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়। সত্যি ভাইয়া পরিচিত বড় ভাইয়ের এরকম প্রস্তাব ফিরিয়ে দেওয়াটা খুবই কষ্টকর। ভাইয়া তারপরও যে আপনি ১০০০ টাকা দিতে চেয়েছিলেন এটা জানতে পেরে বেশ ভালো লাগলো আমার।

 3 years ago 

হুম ভাই, গ্রামে আসাতে আসলে অনেকের সঙ্গেই দেখা হয়, বেশ ভালো একটা সময় কাটে, ধন্যবাদ ভাই ব্যাপারটা বুঝতে পারার জন্য।

 3 years ago 

শুরুতেই ঈদের শুভেচ্ছা রইল,, ভাই ঈদ মোবারক।

আমাদের ভাগ্য গুলো কেমন যেন, কখন কোথায় কিভাবে কি হয়ে যায় , নিজেরাই হয়তো অবাক হয়ে যাই। তবে আপনার এমন উদার মন মানসিকতার পরিচয় এর আগেও পেয়েছি ভাই। আর আমি আপনার থেকে অনেক কিছুই হয়তো শিখেছি এবং শিখছি। যাই হোক এসব নিয়ে আর কিছু বলছি না ,, একটা কথা শুধু, এর পরের ঈদে আপনি আর শায়ন বাবু একই রঙের একই ডিজাইনের পাঞ্জাবি পরে ছবি দিবেন অবশ্যই।

 3 years ago 

সত্যি বলতে কি, এবার নিজের জন্য পাঞ্জাবি কেনা হয়নি রে ভাই, তাই পুরাতনটা দিয়েই ইদ পাড়ি দিয়ে দিলাম। তোর কথা পরবর্তীতে রাখার চেষ্টা করবো।

শুভেচ্ছা রইল ভাই, তোর জন্য। ❤️😊🙏

 3 years ago 

ভাইয়া খুব ভাল একটি কাজ করেছন। এক হাজার টাকা দিয়ে তাকে অনেক বড় একটি উপকার করেছেন। পোষ্টি পড়ে আপনাকে কিভাবে ধন্যবাদ দিবো সে ভাষা খুজে পাচ্ছি না। কখন কার জীবনে কি নেমে আসে কেউ জানে না। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64802.77
ETH 1923.90
USDT 1.00
SBD 0.37