বিউটি পার্কের সুইমিংপুলে কিছু সময়

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG-20230701-WA0018.jpg

যখন মামার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম মূলত সেদিনই এই পার্কে যাওয়ার জন্য মানসিক চিন্তাভাবনা করেছিল আমার পরিবারের সদস্যরা। বিশেষ করে আমার স্ত্রী, আমার বড় ভাবি, ভাতিজি ও মামাতো ভাইয়েরা খুব আগ্রহী ছিল।

আসলে ঈদ উৎসব বলে কথা, তাই তাদের অনুরোধটাকে আমি কোনভাবেই ফেলতে পারিনি। অবশেষে রাজি হয়ে গিয়েছিলাম এবং বলেছিলাম সবকিছু ঠিকঠাক থাকলে আমরা পরের দিনই সেই বিউটি পার্কের উদ্দেশ্যে রওনা দেব। আমি প্রথমেই বলে নিচ্ছি এই পার্ক নিয়ে আমি দুটো কনটেন্ট বানাবো এবং দুটো কনটেন্টের ভিতরেই লিখিত ও ভিডিও তথ্য দেওয়া থাকবে।

আজকে মূলত আমি, আমাদের সেদিন ঐ পার্কের সুইমিংপুলে কাটানো ভিডিও মুহূর্ত ও তথ্য দেওয়ার চেষ্টা করব। আর পার্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে পরের পর্বে।


আমরা যখন সুইমিংপুলের গেটের সামনে এসেছি তখন সম্ভবত ঘড়িতে তিনটার মত বাজে।এমনিতেই দীর্ঘপথ জার্নি করে এসেছি আর তার ভিতরে বাসা থেকে কেউ গোসল করে আসিনি। তাই আমাদের প্রথম টার্গেট ছিল যে, আগে আমরা গোসল করব তারপরে ফ্রি হয়ে পুরো পার্কটা ঘুরে দেখব।

জন প্রতি ১০০ টাকা করে দিয়ে সুইমিং পুলের ভিতরে প্রবেশ করলাম এবং ৫০ টাকা করে দুটো লকার ভাড়া নিলাম। সত্য কথা বলতে গেলে কি, এই সুইমিংপুলে গোসল করার ব্যাপারটা ছিল অনেকটাই সস্তা। তবে তারা তাদের সার্ভিস এই অল্প পয়সার ভিতরেই ভালো দেওয়ার চেষ্টা করেছে। যেহেতু এই পার্কটি খুবই সাম্প্রতিক সময়ে গড়ে উঠেছে, তাই হয়তো শুরুর দিকে কিছুটা পয়সা কম নিচ্ছে।

Screenshot_20230702_011627_Gallery.jpg

Screenshot_20230702_011606_Gallery.jpg

Screenshot_20230702_011702_Gallery.jpg

Screenshot_20230702_011725_Gallery.jpg

Screenshot_20230702_011801_Gallery.jpg

20230701_172448.jpg

20230701_172400.jpg

20230701_172352.jpg

20230701_172143.jpg

20230701_172048.jpg

20230701_163026.jpg

20230701_162759.jpg

IMG-20230701-WA0008.jpg

আমি ও আমার পরিবারের সদস্যরা চেঞ্জ রুমে গিয়ে সবাই সবার কাপড় পরিবর্তন করে ফেললাম এবং আমরা একদম পুলে নামার জন্য প্রস্তুত। আমি যদিও একটু পরে নেমেছিলাম কারণ পারিপার্শ্বিক অবস্থা বোঝার চেষ্টা করছিলাম এবং ভিডিও ও ফটো তোলার চেষ্টা করছিলাম আমার পরিবারের সদস্যদের। যেটা হয়তো আপনারা পুরো ভিডিওটা দেখলে বেশ ভালো ভাবেই বুঝতে পারবেন।

অবশেষে আমিও নেমে পড়েছি পানির ভিতরে বেশ ভালো লাগছিল কারণ অনেক দর্শনার্থী এসেছে এবং তারাও গোসল করছিল নিজের মত করে এবং সুইমিং পুল এরিয়াতে মিউজিক সিস্টেম রাখা হয়েছিল যার কারনে সবাই গানের তালে নাচানাচি করছিল আর পুলের পানিতে শরীর ভেজাতে ব্যস্ত ছিল।

আমি তো অনেকটা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম কারণ আমরা সকলেই বেশ খুশি ছিলাম এবং নিজেদের মতো করে আনন্দ করছিলাম পানির ভিতরে। আমার মামাতো ভাইরা ওরাও বেশ খুশি ছিল কারন এমন উন্মুক্ত খোলা পরিবেশে নিজের মতো করে সময় কাটানো সব সময় তো হয় না তাই সময়টাকে সবাই মিলিতভাবে কাজে লাগাচ্ছিলাম।

পাক্কা দুই ঘন্টা আমরা পানির ভিতরে ছিলাম। আমি বাবুকে নিয়ে বেশ মজা করেছি। ওকে ঘাড়ে নিয়ে পুরো পুল এরিয়াটা ঘুরে বেরিয়েছি এবং আমরা সকলেই দীর্ঘ সময় পানির ভিতরে ছিলাম। একসময় তো উঠতেই ইচ্ছা করছিল না। আসলে এমন খোলামেলা পরিবেশ পেলে আমাদের মত যারা শহুরে জীবনে অভ্যস্ত, তারা আসলে হঠাৎ করেই কিছুটা ছেলেমানুষী শুরু করে দেয়। সেদিন যেটা আমি বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিলাম। সর্বোপরি সময়টা বেশ ভালোই কেটেছে।

Banner-13.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ভাইয়া পরিবারকে নিয়ে বিউটিফুল সুইমিংপুলে খুব সুন্দর কিছু সময় কাটিয়েছেন। সুইমিংপুলে এভাবে সময় কাটাতে খুবই ভালো লাগে ।আসলে প্রথম প্রথম সুইমিং পুলে নামতে সবার একটু ইতঃস্থ বোধ হয়, কিন্তু নামলে ঠিক হয়ে যায় ।আপনাদের ছবিগুলো দেখে মনে হচ্ছে বেশ ভালো সময় কাটিয়েছেন ,বেশ আনন্দ উচ্ছ্বাস করেছেন। আপনাদের দুজনের রোমান্টিক ছবিগুলো আসলেই খুব সুন্দর লাগছে ভাইয়া। ধন্যবাদ আপনাদের কাটানো সুন্দর মুহূর্তটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এটা একদম ঠিক বলেছেন আমার বড় ভাবী প্রথমে একটু ইতস্তত বোধ করছিল পরে অবশ্য সে অনেকটা সময় গোসল করেছিল।

 3 years ago 

বিউটি পার্কের সুইমিংপুলে দারুন সময় কাটিয়েছেন ভাইয়া। পরিবার নিয়ে এরকম সময় কাটাতে সত্যিই ভালো লাগে। আর শায়ান ভীষণ খুশি হয়েছে। এছাড়া সবাই অনেক খুশি হয়েছে। জায়গাটিও বেশ সুন্দর। ভিডিওগ্রাফিটি দেখে অনেক ভালো লেগেছে ভাইয়া। সেই সাথে ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল।

 3 years ago 

তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কারণ আসলেই ঐ দিনটা আমাদের কাছে বেশ ভালই সময় কেটেছিল।

অনেকদিন পর ভিডিও ব্লগিং দেখলাম শুভদা। তবে ১০০ টাকায় এত আনন্দ ফুর্তি সেটা তো আমাদের এখানে কল্পনাও করা যায় না। যাইহোক পরিবারের লোক সব একসাথে মজা করেছ এটা দেখেই বেশ ভালো লাগছে শুভ দা।

 3 years ago (edited)

আসলে পার্কটা নতুন হয়েছে তো যার কারণে এখন অল্প পয়সায় সবাইকে সব রকম সুযোগ-সুবিধা দিচ্ছে।

 3 years ago 

আসলে ঈদের সময় সবাই প্লান করে থাকেন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার জন্য। আপনিও মামাতো ভাইয়ের বাসায় দাওয়াত খেতে গিয়ে সুন্দর ঘোরাফেরা করলেন বিউটি পার্কে গিয়ে। সময়টা অসাধারণ ছিল খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে আমাদের সাথে শেয়ার করলেন। ভিডিও শেয়ার করলেন সবকিছু মিলিয়েই দারুন সময় কাটিয়েছেন সবাইকে নিয়ে ভালো লেগেছে মুহূর্তটির পড়ে।

 3 years ago 

পরিবারের সাথে দারুন কিছু সময় অতিবাহিত করেছেন ভাইয়া। আসলে পরিবারের সদস্যদের কে যদি এই ধরনের পরিবেশে ঘুরতে নিয়ে যাওয়া যায় তারা হলে তাদের মনের মধ্যে অন্য ধরনের একটা ভালো লাগা সৃষ্টি হয়। এবার ঈদে বৃষ্টির কারণে কোথাও ঘুরতে যেতে পারলাম না।

 3 years ago 

যদিও এবার ঈদের ভিতরে বৃষ্টির জন্য আমিও তেমন কোন জায়গায় বের হতে পারিনি,তবে এই সময়টা ছিল ঈদের কয়েকদিন পরে।

 3 years ago (edited)

ভাইয়া আপনি একদমই ঠিক কথা বলেছেন ঈদের উৎসব বলে কথা। বিউটি পার্কের সুইমিংপুলটি তো দেখতে বেশ বড়। পরিবারের সদস্যদের কে নিয়ে চমৎকার মহূর্ত কাটিয়েছেন। পরিবারের সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আপনাদের কে সবাইকে একসাথে দেখে অনেক বেশি ভালো লাগলো। ভিডিও সহকারে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

আসলেই সুইমিংপুলটা অনেক বড় এবং অনেক লোক একসঙ্গে গোসল করতে পারে।

 3 years ago 

পরিবারের সাথে নিয়ে অসাধারণ মুহূর্ত উপভোগ করেছেন। সুইমিং পুলের এই মুহূর্ত এবং ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 3 years ago 

সুইমিং পুলের নামটি তো বেশ সুন্দর ।আপনারা পরিবারের সবাই মিলে বেশ মজা করেছেন। শায়ান বাবু তো অনেক খুশি মনে হচ্ছে। তাছাড়া ভাবী এবং পরিবারের অন্যরাও।ঈদের উৎসবেই পরিবারের সবাই একসাথে হওয়ার সুযোগ হয়।ভিডিওগ্রাফিটা খুব সুন্দর ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ সময়টা আমাদের পারিবারিকভাবে বেশ ভালোই কেটেছিল আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64084.10
ETH 1842.68
USDT 1.00
SBD 0.38