বৃষ্টির দিনে ফুটবল

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

20230908_175700-01.jpeg

কয়েকদিন থেকেই টানা বৃষ্টি হচ্ছে, তাতে আশেপাশের সবকিছুই যেন নব রূপে সেজে উঠেছে। আগে যখন স্কুলে পড়তাম তখন প্রায়ই বৃষ্টির দিনগুলোতে বন্ধুদের সঙ্গে স্কুলের মাঠে বৃষ্টির ভিতরে ফুটবল খেলতাম। বিশেষ করে বৃষ্টির সময় গুলোতে ফুটবল খেলার যে কি পরিমান মজা ছিল তা আসলে মুখে বলে প্রকাশ করা খুব কঠিন।

যাদের জীবনে এরকম ঘটনা ঘটেছে, তারা খুব ভালো করেই জানে বৃষ্টির দিনের ফুটবল খেলার আনন্দটুকু কতখানি। জীবন থেকে অনেক কিছুই হারিয়ে গিয়েছে বা প্রতিনিয়ত যাচ্ছে, এই যেমন এখন চাইলেও আর আগের মত বৃষ্টির দিনে বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে মাঠে গিয়ে ফুটবল খেলতে পারিনা। আসলে বয়স বাড়ছে তো, তাই অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে।

সকাল থেকেই বেশ ভালই বৃষ্টি হচ্ছিল, অনেকটাই ঘরের ভিতরে থাকতে থাকতে বিরক্তি চলে এসেছিল নিজের মাঝে, তাই শেষ বিকেলের দিকে বাবুকে নিয়ে বাহিরে গিয়েছিলাম অনেকটা বিরক্তি দূর করার জন্য। কয়েকদিনের টানা বৃষ্টিতে শহরের ভিতরকার অবস্থা বেশ নাজুক, সব জায়গাতেই আনাচে-কানাচে পানি জমে গিয়েছে। তবে তারপরেও সবকিছু বেশ সতেজ লাগছিল।

20230908_175706-01.jpeg

20230908_175726-01.jpeg

20230908_175733-01.jpeg

20230908_175737-01.jpeg

20230908_175838-01.jpeg

20230908_180018-01.jpeg

শহর থেকে কিছুটা অদূরে গিয়েছিলাম এমন পরিবেশটাকে উপভোগ করার জন্য, দেখছিলাম স্কুলের ছোট মাঠে সদ্য কৈশোরে পা দেওয়া উঠতি বয়সী ছেলেরা বেশ আনন্দের সঙ্গেই ফুটবল খেলছিল। একটু আগেই যে ভারী বৃষ্টি হয়েছে, সেই পানি কিন্তু এখনো মাঠে জমে আছে, তার ভিতরেই ফুটবল নিয়ে নিজেদের মতো করে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে ছেলেরা খেলাধুলা করছিল।

অনেকটা সময় রিক্সা থামিয়ে, খেলা উপভোগ করলাম। মুহূর্তেই মনে হচ্ছিল যেন শৈশবে ফিরে যাই, আমারও এমন শৈশব ছিল। তবে তা শুধুমাত্র আজ স্মৃতির পাতায়। ইশ্ জীবনটা যদি মোচড় দিয়ে আরেকটু ঘুরিয়ে নেওয়া যেত, তাহলে হয়তো এমন বৃষ্টির দিনে যদি নিজের মতো করে শৈশবের বন্ধুদের সঙ্গে আবারো একত্রে ফুটবল খেলতে পারতাম তাহলে নেহাত মন্দ হতো না।

জীবনে চলার পথে অনেক ভাবেই শৈশবের স্মৃতি মনে পড়ে যায়, বিশেষ করে এরকম বর্ষায় নতুবা শীতে। শৈশবের বন্ধুগুলো যে আসলে কে কোথায় আছে, তাও যেন ঠিকমত খোঁজ নিয়ে উঠতে পারছি না, জীবন যেন ভিন্নভাবে চলছে। তারপরও যখন এমন সব মুহূর্তের হঠাৎই সাক্ষী হয়ে যাই, তখন যেন শৈশব বারবার হাতছানি দিয়ে ডাকে।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

শৈশবের সেই অতীতগুলো খুব মনে পড়ছিল তাই তো রিকশা থামিয়ে ফুটবল খেলা উপভোগ করেছেন। শুধু আপনি নয় যদি জীবনটা ঘুরিয়ে নেওয়া যেত তাহলে আমরা সবাই শৈশবের দিনগুলোতেই ফিরে যেতাম। আপনার পোস্ট পড়ে বেশ ভালো লাগলো বিশেষ করে শৈশবের দিনগুলো বেশি মনে পড়ছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এ সময়ে এসে ঠিক আমার কাছে এমনটাই মনে হয়েছিল বিধায় রিক্সাটা থামিয়েছিলাম। ধন্যবাদ আমার অনুভূতি বুঝতে পারার জন্য।

 3 years ago 

বৃষ্টিতে ভিজে কতো ফুটবল খেলেছি! হাটুঁ সমান পানিতেও ফুটবল খেলেছি। কি যে মজা হতো তখন, বল তো লাথি দিয়েই নেয়া যেত না। আর এখন শুধুই স্মৃতি। মাঠ পরে থাকলেও ফুটবল খেলা হয় না। চাইলেই আর শৈশবে ফিরে যাওয়া যায় না। শৈশব যেন মোড় সোনার খাঁচায় বন্দি। এমন ফুটবেলা খেলা যেন শৈশবেরই জানান দেয়।

 3 years ago 

আহারে জীবন, আহারে শৈশব, আজ শুধুই মাত্র স্মৃতি।

 3 years ago 

বৃষ্টির দিনে ফুটবল খেলার মজাই অন্যরকম বলে মনে হয়। কারন আমরা মেয়েরা তো খেলি নাই।কিন্তু বৃষ্টি হলেই দেখি মাঠে কিংবা বাইরে বৃষ্টির মধ্যে ছেলেরা ফুটবল খেলতে চলে যায়। হয়তো অনেক মজা পাই সেজন্যই হয়তো বৃষ্টির মধ্যে ছেলেরা ফুটবল খেলে। যাই হোক আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

এটা সত্য আপু, বৃষ্টির দিনে আসলেই ফুটবল খেলার মজাই আলাদা।

 3 years ago 

আসলে ভাইয়া বৃষ্টি পানিতে ফুটবল খেলা খুবই আনন্দদায়ক। এমন বৃষ্টির পানিতে ভিজে অনেক ফুটবল খেলেছি। আগে বৃষ্টি হলে ফুটবল নিয়ে চলে যেতাম ফুটবল খেলতে। সত্যিই ভাই আপনি ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন এই পোষ্টের মাধ্যমে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার পুরনো দিনের কথা মনে করিয়ে দিতে পেরেছি ভেবে, বেশ ভালো লাগলো ভাই।

 3 years ago 

আসলেই ভাইয়া বৃষ্টির দিনে ফুটবল খেলা সত্যিই খুব জমে উঠে । আমরা কখনো খেলিনি তবে মাঠে যখন বৃষ্টি কাদার ভিতরে সবাই ফুটবল খেলতো সেটা দেখতে খুবই ভালো লাগতো। সত্যিই এই দিনগুলো এখন আমরাও খুব মিস করি । আগেকার দিনের জীবনটাই অনেক ভালো ছিল সেদিন গুলো ফিরে পেতে পারলে খুব ভালো হতো । আর বৃষ্টির দিনে এদিক ওদিক পানি জমে থাকলেও গাছপালা নতুন রূপে সাজে দেখতে খুবই ভালো লাগে ।

 3 years ago 

শৈশবটা মুহূর্তেই কোথায় যেন হারিয়ে গেল, আজ আর চাইলেও কোন কিছু ফিরে পাই না।

 3 years ago 

ভাইয়া আপনার লেখাটি পড়তে পড়তে আমিও যেন আমার স্কুল জীবনের স্মৃতিতে চলে গিয়েছিলাম। তখনকার সময় বৃষ্টিতে ভেজা মাঠ কিংবা বৃষ্টিতে ভিজে ভিজে কত যে ফুটবল খেলেছি এবং আনন্দ করেছি তা বলে বোঝাতে পারবো না। আপনি ঠিক বলেছেন ভাইয়া, বয়সের সাথে সাথে সবকিছুই যেন হারিয়ে যায়। আর তাই এখন শুধু দূর থেকে উঠতি বয়সের এই ছেলেদের ফুটবল খেলা দেখতে হয়। কিন্তু কখনো খেলার আর ইচ্ছা হয় না। আর যদিও কখনো বা ইচ্ছে হয় শারীরিক অবস্থা চিন্তা করে আর খেলা হয় না। যাই হোক ভাইয়া,বৃষ্টির দিনে ফুটবল খেলা নিয়ে দারুন একটি পোস্ট উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

জীবন এমনই এখন শুধুমাত্র স্মৃতিচারণ করতে হয় ভাই। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি ঠিক বলছেন ভাইয়া আসলে বৃষ্টির দিনে ফুটবল খেলার মজাই আলাদা। শুধু ফুটবল খেলা কেন শৈশবের সব খেলা গুলো অনেক আনন্দের ছিল। তবে বৃষ্টির দিনের খেলা গুলো খুবই মজার হয়। আপনি তো দেখছি রিক্সা থেকে খুব সুন্দর ফুটবল খেলা অনুভব করতে পেরেছেন। এমন বয়সে ফুটবল খেলার প্রতি টান থাকে বেশি। অনেক সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করলেন অনেক ভালো লাগলো পড়ে।

 3 years ago 

একটা সময় বৃষ্টির দিনে বন্ধু বান্ধব মিলে, মাঠে গিয়ে যে কতো ফুটবল খেলেছি তার কোনো হিসাব নেই। সেই সোনালী দিন গুলো সত্যিই মধুর ছিলো। ঘরের মধ্যে বেশিক্ষণ বসে থাকলে এমনিতেই বিরক্তি ভাব চলে আসে। যাইহোক ফুটবল খেলা বেশ উপভোগ করলেন। এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এটা একদম সত্যি কথা, গতকালের সময়টা বেশ ভালোই উপভোগ করেছিলাম ভাই , ফুটবল খেলা দেখে।

 3 years ago 

এই ধরনের দৃশ্যগুলো যখন চোখের সামনে পড়ে তখন যেন নিজের ছোটবেলায় ফিরে যাই। বৃষ্টির মধ্যে কতই না ফুটবল খেলতাম। ভারী বৃষ্টিতে মাঠে পানি জমে যাবার কারণে তারা তো দেখছি আরো মজা করে ফুটবল খেলতে শুরু করেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38