গতকাল বিকালের ঘটনা।

in আমার বাংলা ব্লগ2 months ago

27141.jpg
source

স্থানীয় এলাকায় গত কয়েকদিন ধরে একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে; সব মিলিয়ে এলাকার পরিবেশ একদম অস্থিরতাপূর্ণ।

গতকাল হাতেনাতে লোকজন এক ধর্ষণকারীকে ধরেছে। পরিস্থিতি বেশ উত্তপ্ত থাকলেও পুলিশ সেখানে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

মানুষ কতটা উন্মাদ ও বর্বর হলে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে পথরোধ করে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করতে পারে! পরে ওই বাচ্চার চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় লোকজন ছুটে আসে এবং হাতেনাতে অপরাধীকে ধরে ফেলে।

মুহূর্তের মধ্যে পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে গিয়েছিল, লোকজনও প্রচণ্ড ক্ষিপ্ত ছিল। কারণ, এমন ঘটনা প্রতিনিয়তই আশেপাশের জায়গাগুলোতে ঘটছে; তাই লোকজনের মধ্যে এমন উত্তেজনা কাজ করাটা অস্বাভাবিক নয়।

ধর্ষণ কোনোভাবেই কাম্য নয়; এমন কাজ খুবই ঘৃণিত ও নিন্দনীয়।

যারা এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের কঠিন শাস্তি হওয়া দরকার—যাতে অন্য কেউ ভুলেও আর এমন কাজ করার দুঃসাহস না দেখায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60144.09
ETH 1576.73
USDT 1.00
SBD 0.42