এলোমেলো চিন্তা

in আমার বাংলা ব্লগ3 years ago

relax-gb5ed033ce_1920.jpg
source

আমার ভালোবাসার ক্ষেত্রে আসলে মিথ্যে বলে লাভ নেই আর তাছাড়া এমনিতেই আমি ভীষণ মুক্তমনা মানুষ। সহজ কথা বলতেই বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি । ভালোবাসা আমার জীবনেও এসেছে, এটা একদম স্বীকার করে নিচ্ছি। এখনো যে টুকটাক ভালোবাসা জীবনে উঁকি-ঝুঁকি দেয় না, এটা বললে নেহাত অন্যায় হয়ে যাবে। কারণ আমি ভালোবাসার মানুষ, ভালোবাসাতেই নিজেকে ডুবিয়ে রেখেছি।

তবে, স্থান-কাল-পাত্র ভেদে আমার ভালোবাসার সংজ্ঞাটা একটু আলাদা। হ্যাঁ এটা সত্য, ভিন্ন লিঙ্গের মানুষের প্রতি কিছুটা দুর্বলতা আগে ছিল। যেটা এখন আর নেই বললেই চলে। সহজ কথায় বয়স বাড়ছে, সংসার হয়েছে সঙ্গে আবার ছোট্ট একটা বাবুও আছে, তবে একদম যে প্রবীণ হয়ে গিয়েছি তা কিন্তু না। মনে ভালোবাসার রংটা এখনো আছে। তবে এখন আর কাউকে আপন করে পাওয়ার মতো, সেই রকম শখ আর মনে জাগে না ।

তবে এখন মানুষের কৃতিত্বকে বড্ড ভালবাসি, চেষ্টা করি সবাইকেই সম্মান ও শ্রদ্ধা করার জন্য । তবে সেটা যার যতটুকু প্রাপ্য ঠিক ততটুকুই। নিজেকে সংযত রাখতেও বেশ ভালো লাগে। তাছাড়াও প্রকৃতি, জীব-বৈচিত্র্য, সাহিত্য-সংস্কৃতি,বিনোদন ও সৃজনশীল কাজের প্রতি আলাদা দুর্বলতা প্রতিনিয়তই কাজ করে।

নিজেকে আজকাল এমন ভাবেই তৈরি করতে ব্যস্ত আছি। তাহলে কি আমার জীবনে ভালোবাসা ছিল না, অবশ্যই ছিল বা এখনো আছে, তবে তার রূপরেখা পরিবর্তন হয়ে গিয়েছে ।

পাওয়া বা না পাওয়ার হিসেব কখনো আমি মিলিয়ে দেখেনি বা দেখার ইচ্ছেও নেই। তবে আমি মনেকরি অতিরিক্ত ভালোবেসে কোনো কিছুকে আঁকড়ে ধরে, আসক্তিতে ভোগা মানুষ আমি নই। যার কারণে হয়তো এখন অনেকটাই সুস্থ আছি, নইলে কবে যে কি হয়ে যেত।

আমার কাছে ভালোবাসা ব্যাপারটা অনেকটাই তরল পানির মত। যখন যে পাত্রে রেখে দেওয়া যায়, অনেকটা সেই পাত্রের আকার ধারণ করার মতো। যে কোন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে বড্ড স্বাচ্ছন্দ্যবোধ করি। কবে কার সঙ্গে কি হয়েছে, না হয়েছে সেগুলো এতো মনে রেখে লাভ নেই। তবে ভবিষ্যতে কি করতে হবে, সেটা পরিকল্পনা করতে কিছুটা ভালোলাগে।

আমি এমনই, বারবার নিজেকে বদলে ফেলি। কারো প্রতি মান-অভিমান নেই বললেই চলে। কাউকে দোষারোপ করতেও ইচ্ছে করে না । যে যা ইচ্ছা করুক না, যে যেভাবে জীবনটাকে দেখছে, দেখুক না, সমস্যা কোথায় ।

ভালোবাসা ব্যাপারটা আসলে, অনেকটা সতেজ হওয়ার মতো বা প্রাণবন্ত থাকার মতো। অনেকটা আরো নিজেকে সাবলীল ও সহজ করে তোলার মতো। এই যে এখন যেমন আমি আছি, বেশ আছি। আমার কাছে মনে হয়, এটাই ভালোবাসার আসল প্রাপ্তি।

ভালোবাসা তো আর, ধরে বেঁধে রাখার জিনিস না বা খেয়ে স্বাদ উপভোগ করার মতো ব্যাপার না। এটা আসলে একটা অনুভূতির ব্যাপার। কখন কার ভিতরে এই অনুভূতির সঞ্চারণ হবে, তা বলা মুশকিল।

তবে অযথা ন্যাকামি এখন আর আমার দ্বারা হয় না। একসময় হয়তো কিছুটা হয়েছিল তবে বড্ড হাঁপিয়ে উঠেছি। তাই মাফ চাই, সেইসবের কাছে। নিজেকে পরিপক্ক করার চেষ্টা করছি, যেতে হবে বহুদূর ‌।

আমি বড্ড বাস্তবতায় বিশ্বাসী একজন মানুষ। ছোট্ট একটা জীবনে, কি পেলাম আর কি হারালাম এতো হিসাব করে লাভ নেই বরং কিভাবে জীবনটাকে আর সময়গুলোকে উপভোগ করছি, সেটাই তো ভাবনার ব্যাপার।

মানুষের প্রতি প্রেম-ভালোবাসা-আবেগ সব কিছুই জোরালো আছে, তবে সেটা শুধুমাত্র প্রকৃত মানুষের জন্য বরাদ্দ।

Banner-8.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ভালোবাসর হিসাব কষে আর কি হবে,যে যেভাবে থাকতে চায় সেই ভাবে থাকতে দিতে হয়।অতিরিক্ত কোন কিছুই ভালো না,যে থাকার এমনেই থাকবে,যে না থাকার থাকবে না।আসলেই বাস্তবতাই আসল।কি পেলাম কি হারালাম না হিসেব করে যা আছে তা নিয়েই ব্যস্ত থাকি।ভালো লাগলো কথাগুলো।ধন্যবাদ

 3 years ago 

একদম যথার্থ বলেছেন আপু। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

সত্যি ভাইয়া সবার ভেতরেই হয়তো সুপ্ত ভালোবাসার লুকিয়ে আছে। তবে সেটা যদি নির্দিষ্ট মানুষটির জন্য কিংবা কাঙ্খিত মানুষটির জন্য হয় তাহলে সব দিক থেকেই ভালো হয়। আসলে ভালোবাসার সংজ্ঞা হয়তো আমাদের কাছে ভিন্ন রকমের। যার যার জায়গা থেকে ভালবাসার অভিজ্ঞতাও ভিন্ন রকমের। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

হুম ভাই ঠিক ভালোবাসাটা হলো তরল পানীয় জলের মতো ৷ যখন যে পাত্রে রাখা হয় সেখানে একটা জায়গা ধরে আকড়ে রাখে ৷ আর যখন চলে যায় সম্পূর্ন খালি করে দেয়৷

তবে ওই যে বললেন না দিনশেষ যেতে বহুদূর ৷
আপনার ভালোবাসার অনুভুতি টা সত্যি অনেক সুন্দর ছিল ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64437.74
ETH 1851.67
USDT 1.00
SBD 0.38