সবাইকে পহেলা ফাগুন ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা
কিছুটা আলাদা ছিল আজকের দিনটি । যেহেতু দুটো উৎসব একই দিনে পালন হচ্ছে, তাই একটু দিনটা অন্য আর বাকি দিনগুলোর থেকে ভিন্নই বলা যায়। যদিও এইসব ব্যাপার গুলো নিয়ে খুব একটা আহামরি ভাবনা চিন্তা আমার নেই কারণ সবকিছুর বন্দোবস্ত আমার গিন্নিই করে রেখেছিল ।
মানুষের ছোট ছোট আবদার যেমন পূরণ করতে কম বেশি ভালো লাগে আর নিজের সহধর্মিনীর যদি টুকটাক ইচ্ছা পূরণ করা যায়, তাহলে দিনশেষে ঘরে শান্তি বিরাজ করে।
ঐ যে সপ্তাহ শেষে একদিন বাহিরে ঘুরতে নিয়ে যাওয়া নতুবা এখানে-সেখানে বসে একটু নিজের মতো করে সময় কাটানো বা হালকা রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া, এর থেকে বেশি কিছু আসলে কখনো ওকে আমি দিতে পারিনি । ওর অবশ্য চাহিদা এতোটুকুর মধ্যেই সীমাবদ্ধ, ও তাতেই খুশি ।
আজকে যে দুটো উৎসব ছিল, সেই বিষয়ে আর নতুন করে তেমন কিছুই বলতে চাই না। কারণ সেটা সম্পর্কে সকলেরই কমবেশি জানা আছে। তবে আমাদের কাটানো কিছু মুহূর্তের ছবি শেয়ার করবো। যেটা আমাদের সুখকর মুহূর্তের প্রতিচ্ছবি বলা যায়।
মাথার উপরে ছাদ অথচ দীর্ঘদিন হলো যাওয়া হয় না। দু মাস আগে সম্ভবত একবার গিয়েছিলাম,তাও ছোট্ট একটা ভিডিও বানানোর জন্য। তারপর থেকে আর সেভাবে যাওয়াই হয় নি। তবে আজ দীর্ঘ অনেকটা দিন পরে ছাদে গিয়েছিলাম পুরো পরিবার নিয়ে। সবাই যেহেতু হলুদ কাপড় পরিধান করে ছিলাম,তাই ছাদে গিয়েছিলাম ফটো তোলার জন্য।
যদিও আমাদের সঙ্গে ছিল, আমাদের প্রতিবেশীর বাচ্চারা। কারণ এমনিতেই তারা ভীষণ আন্তরিক। আর আমিও ওদেরকে বেশ স্নেহ করি। আর যেহেতু সবাই একত্রে ছাদে গিয়েছিলাম, তাই চেষ্টা করেছিলাম নিজেদের মতো করে সময়টা কাটানোর জন্য ।
তবে সন্ধ্যার একটু আগেই বেরিয়ে পড়েছিলাম বাসা থেকে। এই শহরের বুকে রিক্সা নিয়ে সেই চিরচেনা জায়গাগুলো দেখার উদ্দেশ্যে। বেশ ভালই লাগছিল, ছোট একটা ব্যাটারি চালিত রিক্সা নিয়ে মোটামুটি আমরা কয়েকজন ভালই ঘোরাঘুরি করেছি।
প্রকৃতি আজ আসলেই নব রূপে সেজেছে, কয়েকদিন আগেও যে শীতের প্রকোপ ছিল তা এখন আর নেই। প্রকৃতির এই পরিবর্তনই বলে দিচ্ছে যে, ফাগুন যেন উঁকি দিচ্ছে।
কখন যে সন্ধ্যা লেগে গিয়েছে তা আর খেয়াল করে ওঠা হয়নি। সময় বড্ড দ্রুত চলে যায়, যেহেতু আজ পহেলা ফাগুন আর তাছাড়াও ভালোবাসা দিবস, আমি মনেকরি নবীন-প্রবীন সকলের কাছেই সময়টা বেশ উপভোগ্য।
এই সময়ে এসেও আমি শুধু বলতে চাই, মানুষের ভিতরে যে কুলুষিত মনোভাব আছে, তা যেন দূর হয়ে যায়, মানুষে-মানুষে সুসম্পর্ক তৈরি হোক এবং বিশুদ্ধ ভালবাসায় ভরে উঠুক পুরো পৃথিবী।
যেহেতু অনেকটা দিন পরে বাহিরে বের হয়েছি,তাই ঘুরে ফিরে বন্ধুর রেস্টুরেন্টে গিয়ে কিছুটা সময় কাটানোর চেষ্টা করেছি। বেশ ভালই সাজিয়েছে তারা আজ রেস্টুরেন্টটা। চেষ্টা করেছে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যেটা মূলত এই উৎসবকে কেন্দ্র করেই করেছে তারা। অতঃপর খাওয়া-দাওয়া করে, বাসার উদ্দেশ্য রওনা দিয়েছিলাম।
পরবর্তী পর্বে এই দিনে আমাদের কাটানো মুহূর্তের ভিডিও দেওয়ার চেষ্টা করবো,আশাকরি ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আমার সঙ্গেই থাকুন ।
ধন্যবাদ সবাইকে
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস ঘিরে আপনাদের ঘুরাঘুরির আনন্দময় মূহুর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। বসন্ত বরণ আর ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় ডাবল আনন্দ। আপনাদের ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। জীবন আনন্দময়। শুভ বসন্ত।
প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে সবারই অনেক ভালো লাগে। আর তাদের একটুখানি প্রশান্তির হাসিতে হৃদয় জুড়িয়ে যায়। সত্যি ভাইয়া আপনাদের দুজনকে একসাথে দেখে ভীষণ ভালো লাগলো। আর দেখতে ভীষণ সুন্দর লাগছে। সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছেন বুঝতে পারছি। এভাবেই যেন জীবনের প্রত্যেকটি ফাল্গুন এবং প্রত্যেকটি ভালোবাসা দিবস আরো বেশি রঙিন হয় এই প্রত্যাশাই করি। আর প্রত্যেকটা দিন যেন ভালোবাসার হয় এই কামনাই করি। অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
আমি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি। আপনার সুন্দর মন্তব্যের জন্য।
গতকালকে ছিল ভালোবাসা দিবস আজ হচ্ছে পহেলা ফাল্গুন সব মিলিয়ে এই দুইটি দিন খুব সুন্দর কাটিয়েছেন। আসলে ভাই ভালোবাসার মানুষের মুখে যদি হাসি ফোটানো যায় তাহলে নিজেরও অনেক ভালো লাগে। কাছের মানুষগুলো ভালো থাকলেই যেন মনে হয় নিজে অনেক ভালো আছি। ভালো থাকার মধ্যেই কিন্তু ভালোবাসার সৃষ্টি হয়।আপনার দুজনার একত্রে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে।এই দিনটি আপনাদের বারবার ফিরে আসুক। পরিবারের সবাই একত্রিত খুব ঘোরাফেরা করেছেন এবং একত্রিত মিলে খাবার খেয়েছেন। আপনাদেরকে দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন।এভাবে বেঁচে থাকুক সবার মাঝে ভালোবাসা।
ভাই ভাবি আর শায়নকে আজকের ছবিতে একসাথে দেখে অদ্ভূত একটা তৃপ্তি পেলাম। ছবি গুলো নিজেরাই যেন কথা বলছিল। এমন মুহূর্ত বার বার এভাবেই ভালোবাসায় মুড়িয়ে ক্যামেরাবন্দি হয়ে থাকুক। অনেক ভালোবাসা রইলো ভাই ❤️❤️।
আশীর্বাদ করিস ভাই। তোর জন্যও ভালোবাসা রইল।
বাহ! দারুণ একটা সময় কাটিয়েছেন পহেলা ফাল্গুন এবং ভ্যালেন্টাইনের দিনে।সময়টা তো বেশ রোমান্টিক গেছে দেখে বোঝা যাচ্ছে🥰।আমার বাংলা ব্লগ তো হলুদে হলুদে ভরে গেছে। সুন্দর সময় কাটিয়েছেন সাথে মজার করে খাওয়া দাওয়া করেছেন অনেক ভালো লেগেছে দেখে।পরিবারের জন্য অনেক শুভকামনা রইল পুরো বছর টাই যেন এভাবে রোমান্টিকতায় চলে যায়🤗😍।
এই বিশেষ দিনে বিশেষ কিছু পেলাম আজকের পোস্টে। সবাইকে খুব সুন্দর লাগছে। ভালবাসার রঙের ছোঁয়ায় ভরে উঠুক সকলের জীবন।পরিবারকে নিয়ে খুব সুন্দর সময় কাটিয়েছেন এমনটাই কামনা করছি। অনেক ধন্যবাদ সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন আপনার আর আপনার পরিবারের সকলের উপর।
এইটা সত্য আপু, সময়টা আমাদের কাছে বেশ ভালো কেটেছিল। ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য।