You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০৮

in আমার বাংলা ব্লগ4 years ago

ভীষণ শূন্যতা নিয়ে যে হৃদয় ভাসে
সেই বেদনার সাগরে তুমি কেন এলে?
এখানে বারোমাস নোনাজলে
দুঃখের উৎসব হয় বিস্তীর্ণ আহ্লাদে,
পুবের হাওয়া হঠাৎ বিশ্বাসঘাতকতা করে,
এক শ্রাবণ তোমার জন্য কম পড়ে যাবে।

আমারও শূন্য হৃদয় তাই এসেছি শূন্য হাতে
দুঃখের মাঝে উৎসব হবে অজানা এক প্রাতে
কান্নার নোনা জল , সেতো সাথী আজীবন
সাথে এনেছি শ্রাবন তুমি ভিজবে প্রতিক্ষন
করুক বিশ্বাসঘাতকতা পূবের হাওয়া
বিস্তীর্ণ ওপারে হবে দুজন দুজনাকে পাওয়া।

Sort:  
 4 years ago 

অনেক সুন্দর মিলিয়েছেন ভাই, কবিতা যেন পূর্ণতা পেয়ো গেলো। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60302.51
ETH 1580.28
USDT 1.00
SBD 0.42