RE: বজ্রপাতে নষ্ট টেলিভিশন ভালো করতে গিয়ে কিছু আত্মোপলব্ধি
আমাদের মতন তখন আমাদের বোম্বা সিঙ্গার টিভি ছিল। হটাৎ অফ হলো আর পাওয়ার আসে না। এদিকে ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই নেই। তবু সিঙ্গারের শো রুমে নিয়ে গেলাম। ওরা মোটামুটি ২৪০০ টাকা খরচের একটা ফর্দো ধরিয়ে দিলো। আমি বললাম মিঞা আমারে কি মনে হয় আমি চর থেকে আসছি । আমার কথা শুনে উনি বললো আপনার টিভি আমি সারতে পারবো না। আমি বললাম আপনাকে দিয়ে সারালে তো আপনি সারবেন। আপনার পতন নিশ্চিত কথাটা বলে আমার এক কাকার কাছে নিয়ে গিলাম। মাত্র ৮০ টাকার একটা কনডেনচার লাগিয়ে ২০০ টাকা চার্জ নিলো। টিভি ঠিক। ভাই তোমার মতই আমার অবস্থা কোন কাজ শুরুতে ঠিক থাকলেও শেষে এসে গোল পাকিয়ে যায়। অদ্যাবদি এমন টি হচ্ছে। ঠাকুরের নাম নিয়েই চলি । তবুও। কেন জানি না আমার সাথেই হচ্ছে।তারপরও ঠাকুরের নাম নিয়েই চলতে হবে।তবে সত্যি বলতে সিঙ্গারের টিভি মেকানিক কিন্তু সত্যি সত্যি তার চাকরি হারিয়েছে ২ মাস পরে। ভাল থাকবে ধন্যবাদ।
দাদা আপনি সব সময় অনেক চমৎকার করে গুছিয়ে মন্তব্য করেন। সত্যি অনেক উৎসাহিত হই আপনার মন্তব্য পেলে। এভাবেই পাশে থাকবেন দাদা। প্রণাম রইলো।