You are viewing a single comment's thread from:

RE: ঘিলু ভর্তি কাঁকড়ার তরকারি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা সত্যি বলছি কাঁকড়া আমি কোনদিনও খাই নি। কারন ছোট বেলা থেকে আমি কাঁকড়া ভয় পাই। আমার মামা বাড়ীতে মামাকে দেখতাম নীল রং এর কাঁকড়া নিয়ে আসতো বাজার থেকে। কাঁকড়ার কেচকি গুলো মোটা মোটা । রান্নার পর আমরা যখন সবাই খেতে বসতাম মামা তখন একটা প্লাজ জাতীয় কিচু একটা দিয়ে কাঁকড়ার ঐ কেচকি গুলোকে চাপ দিয়ে ভাঙ্গতো আর ভেতরের সাদা শাঁস বের করে খেতো। আমি ভয়ে খেতাম না। সেই অভ্যাস এখনও রয়ে গেছে। যদিও এখন অনেক যায়গায় কাঁকড়ার চাষ করা হয়। এটি খুবি লাভজনক ব্যবসা। তবে যতদূর মনে হয় চিংড়ি ও কাঁকড়া একই দলের প্রাণী । আমি কিন্তু প্রথমে ছবি দেখে চিংড়ি ভেবেছিলাম কিছুটা লালটে ভাব। পরে লেখায় চোখ পড়তেই বুঝলাম কাঁকড়া। আজকের রান্না টিও দারুন হয়েছে। ভাল থাকবেন দাদা । শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65344.25
ETH 1930.51
USDT 1.00
SBD 0.39