You are viewing a single comment's thread from:

RE: লেকের কাছে হাঁটাহাঁটি করতে করতে তোলা ভিন্ন ভিন্ন কিছু আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)
যেহেতু লেক টা ঘুরতে ৩০ মিনিট মত সময় লাগে তার মানে এটা বেশ বড়। আর একটা বিষয় লেখা পড়তে পড়তে বুঝলাম এই লেক টি কে বড় মনে হয়েছে কারন লেকের এক পাশ থেকে অন্য পাশে খুব একটা স্পষ্ট ভাবে দেখ যায়না। সৌন্দর্যের কথা চিন্তা করেই হয়তো লেকটিকে পার্কের ঠিক মধ্যিখানে করা হয়েছে। লেকের কিনারা থেকে একটু দূর অব্দি কাঠের তৈরি যে পাটাতন টি দেখলাম ওখানে কিন্তু বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে বেশ বৃষ্টি উপভোগ করা যাবে। ফিল্ড ম্যারীগোল্ড এবং স্কারলেট সাগে এই দুটো ফুলের সাথে আজকেই প্রথম পরিচিত হলাম। ফুলের গাছ স্বাভাবিক ভাবেই একটি পার্কের সৌন্দর্য বৃদ্ধি কর। কৃষ্ণ সায়ার পার্ক নামটি খুবই সুন্দর। বছরের কোন একটা সময়ে লেকের ধারে অতিথি পাখিদের দেখা পাওয়া যায়। জানিনা আপনাদের ওখানে আসে কিনা। আর বানর সে তো থাকবেই এরাই তো প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। সর্বোপরি একটা কথা বলতেই হয়, আপনার প্রতিটি পোস্ট টি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে লেখেন। ভাল থাকবেন দাদা। শুভেচ্ছা ও ভালবাসা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63426.97
ETH 1875.54
USDT 1.00
SBD 0.37