You are viewing a single comment's thread from:

RE: আলু, টমেটো দিয়ে পার্শে মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা প্রথমেই বলে নেয়া ভাল টমেটো দিয়ে মাছ রান্না করলে আমার আর কিছু লাগে না। এক পদেই যথেষ্ট। পার্শে মাছ উচ্চ প্রটিন সমৃদ্ধ এবং এতে কোন ক্ষতিকারক উপাদান নেই। এই মাছ প্রচুর চড়া দামে বিক্রি হয় এখানে। পার্শে মাছ আজকাল চাষ করা হচ্ছে চিংড়ি মাছের বিপরীতে। এটি খেতেও অনেক স্বাদের হয়। আর আপনি ঠিক বলেছেন দাদা নদীর মাছ আর চাষ এর মাছ দুটোর মধ্যে সামান্য পার্থক্য পাওয়া যায়। তবে টমেটো দিয়েছেন দেখে স্বাদ টা একটু ভিন্ন মাত্রা পেয়েছে অবশ্যই। ঐ যে বললেন একটু টক টক ভাব এটা কিন্তু খেতে দারুন লাগে। বেশ একটা লালটে ভাব মনে হলো ছবিতে। গ্রামের বাড়ীতে গেলে এই মাছ সাথে অরো অন্য ছোট মাছ দিয়ে খাওয়া হয়।বাজারে পাঁচমিশালী মাছের মধ্যে এই মাছ টি দেখা যায় দু একটা । তবে সেগুলো সব নদীর মাছ। দারুন রান্না করেছেন রেসিপিটির বর্ননাও দিয়েছেন সুন্দর। ধন্যবাদ দাদা। শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64612.72
ETH 1870.64
USDT 1.00
SBD 0.38