You are viewing a single comment's thread from:

RE: ওল দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)
আপনার আজকের রেসিপি টি দেখে ছোট বেলার একটা কবিতা মনে পড়ে গেল।

ওল খেওনা ধরবে গলা ঔষধ খেতে মিছে বলা।

হা হা হা
ওল এবং কচুতে ক্যালসিয়াম অক্সালেট জাতীয় ক্ষারীয় কেলাস থাকে। এই ক্যালসিয়াম অক্সালেট যৌগের আকার সূচালো বা তারকা আকৃতির। খাওয়ার সময় এই কেলাস গলায় লাগলে গলা চুলকায়।

গলা চুলকানো ওল হয়তো এখন আর চাষ হয় না। তবে আমাদের বাসায় কোন দিন এনেছে কিনা আমার জানা নেই।আর পাঙ্গাস মাছ তো খাই না। ওটা বাসায় কখনও আনা হয় না।তবে আজকের রান্নাটিও দারুন করেছেন। আমার মনে হয় আপনি মাছ খেতে বেশী পছন্দ করেন । জানিনা আইডিয়া করে বললাম। শুভেচ্ছা রইল দাদা আপনার জন্য। পরবর্তী রেসিপির অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 63953.04
ETH 1857.95
USDT 1.00
SBD 0.38