You are viewing a single comment's thread from:

RE: আমার ছেলেবেলা।

in আমার বাংলা ব্লগ4 years ago

কয়েকদিন গাড়িটা যত্ন করে রাখেলে ও পরবর্তীতে হঠাৎ করে মাথায় আসলো গাড়ির ভিতরে কি আছে সেটা খুলে দেখার।

ছোটবেলার স্মৃতিগুলো সত্যি অনেক মধুর। কারণ সেই সময় আমরা কতই না দুষ্টুমি করেছি। মায়ের কাছে অনেক মার খেয়েছি এই দুষ্টুমির জন্য। তবে আমার চেয়ে আমার ভাইয়া বেশি দুষ্টুমি করত। আমরা যেহেতু যৌথ পরিবারে বড় হয়েছি তাই খুব একটা খেলনা কিনার সাহস হয়নি। বাবা চুপি চুপি যদি কোন খেলনা কিনা আনতেন বড় ভাইয়া সেটাকে খুলে একেবারে তছনছ করে ফেলত। আর আমি সেটা দেখে কান্না করতাম। তবে গ্রামে বড় হওয়ার মজা সত্যিই আলাদা। গ্রামীন পরিবেশ, নদীতে গোসল করা, সাঁতার কাটা, সবার গাছের ফল চুরি করা, সবাই মিলে খোলা মাঠে খেলাধুলা করা, সবকিছুই আজ অতীত হয়ে গেছে। ভালো লাগলো ভাইয়া আপনার অতীতের স্মৃতিগুলো জানতে পেরে। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া। ♥️♥️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64420.86
ETH 1885.46
USDT 1.00
SBD 0.37